AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WB Lost Candidate List: গেরুয়া ঝড়ে ধরাশায়ী তৃণমূলের এই ১৮ জন ‘মন্ত্রী’, তালিকায় কারা, দেখে নিন

18 TMC Ministers lost in Election 2026: বাংলায় ২০০-র বেশি আসন পেয়েছে বিজেপি। শেষ পাওয়া হিসেব বলছে ২০৬টি আসনে জিতেছে বিজেপি। অন্যদিকে, তৃণমূল মাত্র ৮১টি আসন পেয়েছে। কংগ্রেসের ঝুলিতে দু'টো আসন। অন্যদিকে, শূন্যের গেরো কাটিয়ে খাতা খুলেছে বামেরা।

WB Lost Candidate List: গেরুয়া ঝড়ে ধরাশায়ী তৃণমূলের এই ১৮ জন 'মন্ত্রী', তালিকায় কারা, দেখে নিন
পরাজিত কোন কোন মন্ত্রী?Image Credit: Tv9 Bangla
| Updated on: May 05, 2026 | 10:10 AM
Share

কলকাতা : বাংলার নির্বাচনে ধরাশায়ী তৃণমূল কংগ্রেস (TMC)। গত বছর যেখানে ২১৫টি আসন পেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দল। পাঁচ বছর ‘খেলা’টাই পুরো ঘুরে গেল। ১০০ পর্যন্ত পার করতে পারল না তৃণমূল। শুধু তাই নয়, ভবানীপুরে শুভেন্দুর (Suvendu Adhikari) বিপরীতে পরাজিত হয়েছেন খোদ তৃণমূল সুপ্রিমো ও বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তাঁর বিদায়ী মন্ত্রিসভার ২৮ জন মন্ত্রীর মধ্যে পরাজিত হয়েছেন ১৭জন। সেই তালিকায় রয়েছেন ব্রাত্য বসু, শশী পাঁজা (Sashi Panja), চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) থেকে জাভেদ খান, বেচারাম মান্না-সহ আরও অনেকে। কোন কোন মন্ত্রী পরাজিত হলেন, দেখে নিন তালিকা

পরাজিত মন্ত্রীর তালিকা

শশী পাঁজা- শ্যামপুকুর ব্রাত্য বসু – দমদম চন্দ্রিমা ভট্টাচার্য – উত্তর দমদম সুজিত বসু – বিধাননগর রথীন ঘোষ – মধ্যমগ্রাম বেচারাম মান্না – সিঙ্গুর ইন্দ্রনীল সেন – চন্দননগর স্নেহাশিস চক্রবর্তী – জাঙ্গিপাড়া সত্যজিত বর্মণ- হেমতাবাদ বঙ্কিম হাজরা – সাগর সিদ্দিকুল্লা চৌধুরী – মন্তেশ্বর স্বপন দেবনাথ – পূর্বস্থলী দক্ষিণ প্রদীপ মজুমদার – দুর্গাপুর পূর্ব মলয় ঘটক – আসানসোল উত্তর উজ্জ্বল বিশ্বাস – কৃষ্ণনগর দক্ষিণ মানস ভুঁইয়া – সবং বীরবাহা হাংসদা- বিনপুর

বিধানসভা নির্বাচনের ফলাফল

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২৯৩টি আসনে ফলাফল ঘোষণা করা হয়েছে। আরও একটি আসন অর্থাৎ ফলতায় পুনর্নির্বাচন হবে ২১ মে। গণনা ২৪ মে। তার আগে একটি আসন বাদ দিয়েই ফল ঘোষণা করা হল। বাংলায় ২০০-র বেশি আসন পেয়েছে বিজেপি। শেষ পাওয়া হিসেব বলছে ২০৬টি আসনে জিতেছে বিজেপি। অন্যদিকে, তৃণমূল মাত্র ৮১টি আসন পেয়েছে। কংগ্রেসের ঝুলিতে দু’টো আসন। অন্যদিকে, শূন্যের গেরো কাটিয়ে খাতা খুলেছে বামেরা। একটি আসনে জয় পেয়েছে তাঁরা। ডোমকল থেকে জিতে বিধায়ক হলেন ‘মাস্টারমশাই’ মুস্তাফিজ়ুর রহমান। ৯ মে শপথ নেওয়া হতে পারে খবর।

Follow Us