
কলকাতা: বিধানসভা নির্বাচনে পর এবার আরও একটা ভোট পশ্চিমবঙ্গে। দুই কেন্দ্রের উপ নির্বাচন ঘিরে অনেক রাজনৈতিক চাপান-উতোর চলেছে রাজ্য জুড়ে। ৬ অক্টোবর, মঙ্গলবার নন্দীগ্রাম ও রেজিনগর কেন্দ্রে উপনির্বাচনের অংশ নেবেন ভোটাররা। আগামী ৯ অক্টোবর ওই দুই কেন্দ্রের ফল প্রকাশ হবে।
মঙ্গলবার সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। মোট ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে দুই কেন্দ্রে। এর মধ্যে রেজিনগরে মোতায়েন করা হবে ৩৪ কোম্পানি ও নন্দীগ্রামে মোতায়েন করা হবে ৩৭ কোম্পানি বাহিনী।
রেজিনগরে থাকছে মোট ২৮২টি ভোট, নন্দীগ্রামে থাকছে ৩১৫টি বুথ। নন্দীগ্রামে পুরুষ ভোটারের সংখ্যা ১৩৮৯৫৫, মহিলা ভোটারের সংখ্যা ১২৭৪৬৩, তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ১। রেজিনগরে পুরুষ ভোটারের সংখ্যা ১৩৫০১৪, মহিলা ভোটারের সংখ্যা ১২২৬৩৮, তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৫।
নন্দীগ্রাম আসনটি ছেড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আর রেজিনগর হল আজুপ বিধায়ক হুমায়ুন কবীরের ছেড়ে যাওয়া আসন। নন্দীগ্রাম কেন্দ্রে বিজেপির টিকিটে লড়ছেন গুলিতে নিহত চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথ, মমতা তৃণমূল এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে সমর্থন করছেন। অন্যদিকে, গণতান্ত্রিক তৃণমূলের প্রার্থী হিসেবে লড়ছেন মহম্মদ এতেশামুল হক। এই নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক শুভেন্দু এই কেন্দ্রে জয়ের ব্যাপারে আশাবাদী।
রেজিনগর কেন্দ্রটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেজিনগর বিধানসভা উপনির্বাচনে লড়ছেন আজুপ বিধায়ক হুমায়ুনের ছেলে গোলাম নবি আজাদ বিজেপির প্রার্থী শাঁখারভ সরকার। এই আসনে মমতার প্রার্থী রবিউল ইসলাম। সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরে সংখ্যালঘুদের বন্ধুত্বের বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর বার্তা সংখ্যালঘুরা গ্রহণ করেছেন বলেও দাবি করেছেন তিনি।