Nandigram and Rejinagar Bypoll Voting: রেজিনগরে ভোট পড়ল ৭৯.৮৫ শতাংশ, নন্দীগ্রামে ভোট পড়ল ৮০ শতাংশের ওপর

West Bengal ByElections, Nandigram Lok Sabha and Rejinagar Assembly Constituency Voting Live Updates: ভোট শুরুর আগে বুথগুলিতে সম্পন্ন হয়েছে মক-পোল। মোট ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে দুই কেন্দ্রে। এর মধ্যে রেজিনগরে ৩৪ কোম্পানি ও নন্দীগ্রামে রয়েছে ৩৭ কোম্পানি বাহিনী। এছাড়া নন্দীগ্রামে ৭০০ রাজ্য পুলিশ রয়েছে ।আর রেজিনগরে রয়েছে ৮১৯ রাজ্য পুলিশ। 

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 06, 2026 | 10:37 PM

Nandigram Lok Sabha and Rejinagar Assembly Constituency Voting Live Updates in Bengali: রাজ্যে পালাবদলের পর আরও একটা ভোট বাংলায়। মঙ্গলবার নন্দীগ্রাম ও রেজিনগরে রয়েছে উপনির্বাচন। সকাল ৭টা থেকেই শুরু ভোটগ্রহণ প্রক্রিয়া। চলবে সন্ধে ৬টা পর্যন্ত। ভোট শুরুর আগে বুথগুলিতে সম্পন্ন হয়েছে মক-পোল। মোট ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে দুই কেন্দ্রে। এর মধ্যে রেজিনগরে ৩৪ কোম্পানি ও নন্দীগ্রামে রয়েছে ৩৭ কোম্পানি বাহিনী। এছাড়া নন্দীগ্রামে ৭০০ রাজ্য পুলিশ রয়েছে ।আর রেজিনগরে রয়েছে ৮১৯ রাজ্য পুলিশ।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 06 Oct 2026 07:58 PM (IST)

    Nandigram: কী কী হল নন্দীগ্রামে?

    বিক্ষিপ্ত অশান্তি ছাড়াই শেষ হল নন্দীগ্রামের উপনির্বাচন। সকাল থেকেই ভোটারের লাইন ছিল চোখে পড়ার মত। ১৭টি গ্রাম পঞ্চায়েত এলাকায় ৩২৩টি বুথেই ভোট হয় শান্তিপূর্ণ। বেলা গড়ালেই ধীরে ধীরে অভিযোগ আসতে শুরু করে।

    বিস্তারিত পড়ুন: কোথাও বাম এজেন্টকে ‘মারধর’, কোথাও মহিলা বিজেপি কর্মীদের ওপর ‘হামলা’! নন্দীগ্রামের নির্বাচনে কী কী হল?

  • 06 Oct 2026 02:09 PM (IST)

    Humayun Kabir: হুমায়ুন কবীরকে নিয়ে রিপোর্ট জমা পড়ল নির্বাচন কমিশনে

    নির্বাচনী বিধি লঙ্ঘনের ফলেই আটক হুমায়ুন কবীর। এমনটাই উল্লেখ করে রিপোর্ট জমা পড়েছে সিইও দফতরে। সিইও দফতরের তরফে সেই রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনে। এবার হুমায়ুন কবীরের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা স্থির করবে জাতীয় নির্বাচন কমিশন।

  • 06 Oct 2026 01:44 PM (IST)

    West Bengal By-Poll: দুপুর ১টা পর্যন্ত নন্দীগ্রামে ভোট পড়েছে ৬০ শতাংশ

    দুপুর একটা পর্যন্ত নন্দীগ্রামে ভোট পড়েছে ৬০.৩২ শতাংশ। রেজিনগরে ভোট পড়েছে ৫৬ শতাংশের বেশি।

  • 06 Oct 2026 11:55 AM (IST)

    ভোট দিলেন শুভেন্দু

    নন্দীগ্রামে আজ উপভোট

    এই কেন্দ্রের ভোটার বাংলার মুখ্যমন্ত্রী। এতদিন এই কেন্দ্রের বিধায়ক ছিলেন।

    সেই কারণে ভোট দিতে কলকাতা থেকে তিনি চলে এসেছেন।

    তারপর টোটোয় চড়ে বুথে ঢোকেন। ভোট দান করেন

  • 06 Oct 2026 11:40 AM (IST)

    West Bengal By-Poll: সকাল ১১টা পর্যন্ত কত ভোট পড়ল নন্দীগ্রাম ও রেজিনগরে?

    সকাল ১১টা পর্যন্ত রেজিনগরে ভোট পড়েছে ৩৮.৭১ শতাংশ। নন্দীগ্রামে ভোট পড়েছে ৪৩.৯৫ শতাংশ।

  • 06 Oct 2026 11:02 AM (IST)

    Nandigram By-Poll: নন্দীগ্রামে ভোট না দিয়ে ফিরে যাচ্ছেন মহিলারা, উঠল অভিযোগ

    ভোটের দিন সকাল থেকেই উত্তেজনা ছড়াল নন্দীগ্রামের সুভানি চক এলাকায়। অভিযোগ উঠেছে, একাধিক মহিলা ভোটার ভোট না দিয়েই কেন্দ্র থেকে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। উক্ত বুথ এলাকা থেকে আসা বেশ কয়েকজন ভুক্তভোগী মহিলা অভিযোগ করেছেন যে, ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে তাঁদের কাছ থেকে জোরপূর্বক ভোটার স্লিপ কেড়ে নেওয়া হয়েছে।

  • 06 Oct 2026 10:40 AM (IST)

    West Bengal By-Poll: সকাল ৯টা পর্যন্ত কোথায় কত ভোট পড়ল?

    সকাল ৯টা পর্যন্ত রেজিনগরে ভোট পড়ল ১৮.০৫ শতাংশ। অন্যদিকে, নন্দীগ্রামে ভোট পড়েছে ২০ শতাংশের বেশি।

  • 06 Oct 2026 10:37 AM (IST)

    Nandigram By-Election: নন্দীগ্রামে ভোটে কারচুপির অভিযোগ, একাধিক বুথ নিয়ে কমিশনে নালিশ

    নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে একাধিক গুরুতর অভিযোগ তুললেন কংগ্রেস প্রার্থী শ্রী মিলন প্রধানের নির্বাচনী  এজেন্ট সুব্রত মহাপাত্র। নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছে পাঠানো চিঠিতে তাঁর দাবি, ১৯৩ নম্বর বুথে ভোটারদের ভয় দেখিয়ে ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে। ইমেল মারফৎ অভিযোগ জানিয়েছে কংগ্রেস।

    পাশাপাশি বয়াল-২ জিপির ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর বুথ সম্পূর্ণভাবে দখল হয়ে গিয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। এছাড়াও গোকুলনগরের ২৫০ থেকে ২৬৯ নম্বর বুথে ধারাবাহিক ও সংগঠিতভাবে বুথ রিগিং চলছে বলে দাবি ইলেকশন এজেন্টের।

    অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই বুথগুলিতে অবিলম্বে CAPF, QRT ও ফ্লাইং স্কোয়াড পাঠানো, অবাধ ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করা এবং সিসিটিভি ও ওয়েবকাস্টিং ফুটেজ সংরক্ষণের দাবি জানানো হয়েছে। পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

  • 06 Oct 2026 09:41 AM (IST)

    নন্দীগ্রামে বিক্ষোভের মুখে কংগ্রেস প্রার্থী, বিজেপি প্রার্থীকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ

    বুথ পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। সোনাচূড়া জলপাইয়ে বিক্ষোভের মুখে পড়েন তিনি।

    অন্যদিকে, রেজিনগরের বিজেপি প্রার্থী শাখারভ সরকারকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।

  • 06 Oct 2026 09:34 AM (IST)

    ভোটারদের বুথের ভিতরে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে, অভিযোগ কংগ্রেসের

    বুথ ২৩২, শ্যামসুন্দরী চক, কেন্দ্রেমারি অঞ্চলে অসামাজিক কিছু ব্যক্তি ভোটারদের বুথের ভিতরে ঢুকে ভোট দিতে বাধা দিচ্ছে বলো অভিযো কংগ্রেসের। পরিস্থিতিতে অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি কংগ্রেসের।

    বুথ ২৮২, দক্ষিণ কেন্দ্রেমারি, অভিযোগ, অসামাজিক কিছু ব্যক্তি বুথটি দখল করে নিয়েছে এবং বেছে বেছে ভোটারদের বুথের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে। তাদের নিয়ন্ত্রণে বুথ চলে যাওয়ায় ভোটাররা স্বাধীনভাবে ভোট দিতে পারছেন না বলে অভিযোগ। পরিস্থিতিতে অবিলম্বে হস্তক্ষেপ করে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে কংগ্রেসের তরফে।

  • 06 Oct 2026 09:28 AM (IST)

    Nandigram By-Poll: নন্দীগ্রাম ১ নম্বর ব্লক কংগ্রেস সভাপতি গ্রেফতার

    নন্দীগ্রাম ১ নম্বর ব্লক কংগ্রেস সভাপতি শেখ আস্রাফুল তুল্লাকে গ্রেফতার করল পুলিশ। কংগ্রেসের অভিযোগ, ভোটগ্রহণ চলাকালীন এভাবে অপ্রয়োজনে তাঁকে আটক করা হয়েছে। এলাকায় এখন গণতন্ত্র বলে কিছু নেই। এই ঘটনা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হচ্ছে।

  • 06 Oct 2026 09:24 AM (IST)

    Nandigram By-Poll: নন্দীগ্রামে বিক্ষিপ্ত উত্তেজনা

    নন্দীগ্রাম কেন্দ্যামারী অঞ্চলের ২২৪ নং জীবনকৃষ্ণ প্রাইমারি স্কুল বুথে ইভিএম বিভ্রাটের অভিযোগ।

    ২১২ নং বুথে বাম এজেন্টকে মারধরের অভিযোগ। হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

    নন্দীগ্রাম ভেকুটিয়া অঞ্চলের ভীমকাটা ২৮ নং বুথে কাউকে ভোট দিতে দিচ্ছে না বিজেপি। ভয় দেখিয়ে ভোট দিতে দিচ্ছে না বলে অভিযোগ বামেদের।

  • 06 Oct 2026 09:06 AM (IST)

    Hasi Rani Rath: সকাল সকাল মন্দিরে পুজো দিলেন হাসি রানি রথ

    সকাল সকাল মন্দিরে পুজো দিলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসি রানি রথ। রেয়াপাড়া শিব মন্দিরে পুজো দেওয়ার পরে কালীমন্দির এবং রাম মন্দিরে পুজো দেন তিনি।

  • 06 Oct 2026 08:25 AM (IST)

    Humayun Kabir: আটক হুমায়ুন কবীর

    সকাল থেকে পুলিশের বিরুদ্ধে একের পর এক তোপ দাগছেন হুমায়ুন কবীর। পুলিশকে চ্যালেঞ্জ করে বলেছিলেন, পারলে গ্রেফতার করুন। এমনকী, ভোটে বাধা দিতে এলে রাস্তায় মুগুড় নিয়ে নামার হুঁশিয়ারি দিয়েছিলেন। আজুপ বিধায়কের হুঁশিয়ারির কিছুক্ষণ পরই তাঁকে আটক করল পুলিশ। টেনে হিঁচড়ে গাড়িতে তোলে পুলিশ। তাঁকে রেজিনগর থানায় নিয়ে যাওয়া হয়েছে।

  • 06 Oct 2026 08:14 AM (IST)

    বুথে বুথে পোলিং এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার

    নন্দীগ্রাম ও রেজিনগরে বুথে বুথে পোলিং এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠছে।

    সিপিএমের অভিযোগ, রেজিনগরের ১১২, ১১৩, ১১৪, ১২২ দাদপুর অঞ্চলের মরাদিঘিতে পোলিং এজেন্টদের ঢুকতে দিচ্ছে না পুলিশ।

  • 06 Oct 2026 07:19 AM (IST)

    Rejinagar By-Poll: ভোট দিলেন হুমায়ুন কবীর

    ভোট দিলেন আজুপ নেতা হুমায়ুন কবীর। সকাল ৭টা বাজার আগেই সপরিবারে বুথে পৌঁছে যান নওদার বিধায়ক। নিজের বুথে  সকাল সকাল ভোট দেন আজুপ বিধায়ক।

    এদিকে, সকাল থেকেই উত্তপ্ত রেজিনগর। ভোট দিয়ে বেরিয়েই পুুলিশের বিরুদ্ধে তোপ দাগেন হুমায়ুন। তাঁর অভিযোগ, বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। বুথে এজেন্ট ঢুকতে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। পুলিশকে রীতিমতো হুঁশিয়ারিও দিয়েছেন তিনি

  • 06 Oct 2026 07:06 AM (IST)

    By-Poll: ভোটগ্রহণ শুরু নন্দীগ্রাম ও রেজিনগরে

    ঘড়িতে সকাল ৭টা বাজতেই নন্দীগ্রাম ও রেজিনগরে শুরু হল ভোটগ্রহণ। তার আগে দুই কেন্দ্রে বুথগুলিতে হয় মক-পোল।

Loading...
Unable to load recommendations.
Follow Us