Bangla NewsWest bengal West Bengal Latest News Today, Maha Navami, Kolkata Weather, Chorbagan Accident Probe and others News
West Bengal NEWS updates: ‘মাইকে ঘোষণাতেই আতঙ্ক ছড়ায়’, মৃতের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী
West Bengal Latest News: উৎসবের আমেজ বাংলায়। দুর্গাপুজোর বাকি দিনগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। চোরবাগানে দুর্ঘটনার পর ভিড় নিয়ন্ত্রণে আর তৎপর হয়েছে পুলিশ। এদিকে, বাঁকুড়ায় স্ত্রী ও বাবাকে গলা কেটে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। সবমিলিয়ে রাজ্যে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের আপডেট পান টিভি৯ বাংলায়।
কলকাতা: আজ (মঙ্গলবার) মহানবমী। উৎসবের আমেজে মাতোয়ারা বাঙালি। গতকাল কলকাতা থেকে জেলা, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় উপচে পড়েছিল। পুজোর বাকিগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে, চোরবাগানে দুর্ঘটনা নিয়ে গুজব ও মিথ্যে তথ্য ছড়ানোর অভিযোগে কোচবিহার থেকে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। চোরবাগানে দুর্ঘটনায় মৃতদের পরিবারের সঙ্গে আজ ও আগামিকাল দেখা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিকে, বামেদের বুকস্টল ভাঙা নিয়েও রাজনৈতিক চাপানউতোর বাড়ছে। সবমিলিয়ে রাজ্যে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের আপডেট পান টিভি৯ বাংলায়।
দেখুন লাইভ টিভি-
LIVE NEWS & UPDATES
The liveblog has ended.
20 Oct 2026 11:49 PM (IST)
হাইকোর্ট খারিজ করে ঠিকই করেছে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আমরা সব বই-প্রেমী, বই বিরোধী নই। কিন্তু আপনি পুষ্পাঞ্জলী দেবেন না, নবমীর আরতি করবেন না, সিদুঁর খেলবেন না, হাতে ডোর লাগাতে গেলে বলবেন, না না লাগাব না। টিকা লাগাতে গেলে বলবেন, না কপালে লাগাবেন না। গলায় তুলসী রাখবেন না। সনাতনী হিন্দুত্বের যে পরম্পরা রয়েছে, তার বিরোধিতা করবেন। তারপরে আপনি গিয়ে দুর্গাপুজোর মণ্ডপের সামনে গিয়ে বইয়ের দোকান বানাবেন! কর্পোরেশন বা সরকার যা করেছে, হাইকোর্টের নির্দেশে করেছে। কাউকে আইন হাতে তুলে নেওয়ার কোনও দরকার নেই। একটা উঠে যাওয়া পার্টি পশ্চিমবঙ্গ থেকে, তাকে প্রাসঙ্গিক করার কোনও দরকার নেই। হাইকোর্ট এটা খারিজ করে ঠিকই করেছে।”
এ দিন স্বাস্থ্য ভবন থেকেই চোরবাগানের ঘটনা এবং আহতদের বেসরকারি হাসপাতালে পাঠানো নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী। বলেন, “দেখুন, আমরা সর্বোত্তম চিকিৎসা দিতে চেয়েছিলাম। সেখানে আমাদের সরকারি হাসপাতালগুলিতে ব্যর্থতা নয়, কমজোরি আছে। আমি প্রাইভেট হাসপাতালের মার্কেটিং করব না। প্রাইভেট হাসপাতালগুলি কস্ট ডিমান্ড করে, আমরা বরং বলেছি যে আয়ুষ্মান ভারতের খরচে তোমরা বিল করে দাও। এটা মানবিক কারণ ছিল।
20 Oct 2026 08:10 PM (IST)
মোদীর মুখে রামরাজ্যের কথা
দেশবাসীকে দশেরা ও বিজয়া দশমীর শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। দিল্লির রামলীলা ময়দানে এ দিন রাবণ বধ অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই তাঁর মুখে রাম রাজ্যের কথা। তিনি বললেন যে অশুভ শক্তির বিনাশ হবেই। দেশের শত্রুদের চিহ্নিত করার কথাও বলেন তিনি।
20 Oct 2026 07:49 PM (IST)
চোরবাগানের ঘটনায় কমিশন গঠন
সপ্তমীর রাতে চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু হল ১৯ জনের। চোরবাগানের এই ঘটনা নিয়ে জনস্বার্থ মামলায় অবসরপ্রাপ্ত বিচারপতি দিয়ে কমিশন গঠন করে দিল কলকাতা হাইকোর্ট।
মামলাকারীর অভিযোগ ছিল, চোরবাগানের বিপর্যয়ে পুলিশের দক্ষতার অভাব ছিল। আদালতের তরফে জানানো হয়েছে, গোটা ঘটনার তদন্ত করবে কমিশন।
20 Oct 2026 12:14 PM (IST)
CM Suvendu Adhikari: মাধবডিহিতে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী, পাশে থাকার আশ্বাস
পূর্ব বর্ধমানের মাধবডিহির বীরপুর গ্রামের একই পরিবারের সদস্য টগর বেজ, সন্দীপ বেজের মৃত্যু হয় চোরবাগানের দুর্ঘটনায়। সম্পর্কে টগর ও সন্দীপ মা ও ছেলে। আহত হন টগর বেজের মেয়ে আগমনী বেজও।
মঙ্গলবার বেজ পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছিলেন তিনি। এদিন বেজ পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, “মাইকে ঘোষণাতেই আতঙ্কটা ছড়ায়।” তিনি জানান, রাজ্য সরকারের তরফে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে তদন্ত কমিটি গড়ার অনুরোধ করা হয়েছে। তদন্ত কমিটিতে কলকাতা পুলিশ ও কলকাতা পৌরনিগমের কেউ থাকবেন না বলে মুখ্যমন্ত্রী জানান। তিনি বলেন, কলকাতা পুলিশ ও পৌরনিগমের অনুমতিতেই পুজো হচ্ছে। তাই তদন্ত কমিটিতে তারা থাকবে না।
সংবাদমাধ্যমকে মুখ্যমন্ত্রী বলেন, “আগের সরকারের আমলে সিবিআই তদন্ত চেয়ে আদালতে যেতে হত। এই সরকার নিজেরাই আদালতের কাছে আবেদন জানিয়েছে, তদন্ত কমিটি গঠনের জন্য।”
20 Oct 2026 11:33 AM (IST)
Bankura Murder: তান্ত্রিকের কথায় স্ত্রী ও বাবাকে নৃশংসভাবে খুনের অভিযোগ, হাড়হিম ঘটনা বাঁকুড়ায়
অন্ধবিশ্বাসের বশে স্ত্রী ও বাবাকে গলা কেটে খুনের অভিযোগ।
শুধু তাই নয়, স্ত্রীর মুণ্ড ধড় থেকে আলাদা করে নিয়ে গিয়ে রাখা হল মন্দিরে।
হাড়হিম করা ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সোনামুখী থানা এলাকার লালবাবা মানাচর এলাকায়।
পুলিশ দুটি দেহই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।
প্রাথমিকভাবে অনুমান তান্ত্রিকের প্ররোচনাতেই এমন কাণ্ড নৃশংস ঘটনা ঘটানো হয়েছে।