Bangla NewsWest bengal West Bengal Live News Narendra Modi CJP Protest Delhi Cabinet Meeting Suvendu Adhikari Mamata Banerjee Kalyan Banerjee TMC BJP CPIM Congress update on 24 July
live now
West Bengal Live News: নিট প্রশ্নফাঁস নিয়ে আজ মন্ত্রিসভায় আলোচনা, বৈঠকে বসছে কেন্দ্র-সিজেপি
Breaking News Live Update in Bengali: নিট প্রশ্নফাঁস কাণ্ডের প্রতিবাদে উত্তাল দিল্লি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে অনড় আন্দোলনকারীরা। এদিকে, আজ কেন্দ্রের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করার কথা রয়েছে CJP প্রতিনিধিদের। অন্যদিকে, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, নিট প্রশ্নফাঁস নিয়ে আজ ক্যাবিনেটে বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
Sonam Wangchuk: সরকারের সিদ্ধান্তে কৃতজ্ঞ, জানালেন সোনম
সরকারের সিদ্ধান্তে কৃতজ্ঞ। অনশন ভাঙার পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ধন্যবাদ জ্ঞাপন সোনম ওয়াচংচুকের। কী বললেন তিনি?
ওয়াংচুক ভিডিয়োবার্তায় জানিয়েছেন, সরকার লিখিত আশ্বাস দিয়েছে, দেশে পরীক্ষা ব্যবস্থার ত্রুটি নিয়ে সংসদে আলোচনা করবে করা হবে।
পাশাপাশি কেন্দ্র জানিয়েছে, নিট-এর প্রশ্নপত্র ফাঁসের পর যে পড়ুয়ারা আত্মহত্যা করেছেন, তাঁদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি ভাবনা-চিন্তা করছে কেন্দ্র।
একইসঙ্গে আশ্বাস দেওয়া হয়েছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হবে না সরকারের তরফে।
24 Jul 2026 09:15 AM (IST)
CJP Protest in Kolkata: কলকাতায় মিছিল করতে চায় CJP
আজ কলকাতায় মিছিল করতে চায় ককরোচ জনতা পার্টি
কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করতে চেয়ে চিঠি
তবে, লালবাজার এখনও পর্যন্ত এই মিছিলের অনুমতি দেয়নি
24 Jul 2026 09:05 AM (IST)
Neet Paper Leak Issue: শিক্ষা সচিব পদ থেকে সরানো হল বিনীত যোশীকে
নিট প্রশ্নফাঁস নিয়ে বিক্ষোভের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। শিক্ষা সচিব পদ থেকে সরানো হল বিনীত যোশীকে। তাঁর জায়গায় নয়া শিক্ষা সচিব (Education Secretary) হলেন নরেশ গাঙ্গোয়ার। বৃহস্পতিবার গভীর রাতে এই বদলির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কেন্দ্রের তরফে।