AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sonam Wangchuk Breaks Fast: ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক, দ্রুত সুস্থতা কামনা মোদীর

Sonam Wangchuk:গত ২৮ জুন থেকে নিট (NEET) পরীক্ষার প্রশ্ন ফাঁস ও শিক্ষা সংক্রান্ত অনিয়মের প্রতিবাদে এবং শিক্ষাক্ষেত্রে সংস্কারের দাবিতে দিল্লির যন্তর মন্তরে পড়ুয়াদের আন্দোলনে যোগ দিয়ে অনশন শুরু করেছিলেন ওয়াংচুক। টানা অনশনের কারণে তাঁর স্বাস্থ্যের অবনতি হলে প্রথমে সফদরজং হাসপাতাল এবং পরবর্তীতে দিল্লি হাইকোর্টের নির্দেশে গুরুগ্রামের মেদন্ত হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হয়।

Sonam Wangchuk Breaks Fast: ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক, দ্রুত সুস্থতা কামনা মোদীর
Image Credit: PTI
| Updated on: Jul 24, 2026 | 7:01 AM
Share

নয়াদিল্লি: একটানা ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। গুরুগ্রামের মেদন্ত হাসপাতালে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং-এর উপস্থিতিতে বৃহস্পতিবার রাতে অনশন ভাঙেন তিনি। উপস্থিত ছিলেন ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি। ছবিতে দেখা যায়, অনশন প্রত্যাহারের সময় ওয়াংচুকের দিকে জলের গ্লাস বাড়িয়ে দিচ্ছেন জেপি নাড্ডা, তাঁকে উঠে বসতে সাহায্য করছেন জিতেন্দ্র সিং।

গত ২৮ জুন থেকে নিট (NEET) পরীক্ষার প্রশ্ন ফাঁস ও শিক্ষা সংক্রান্ত অনিয়মের প্রতিবাদে এবং শিক্ষাক্ষেত্রে সংস্কারের দাবিতে দিল্লির যন্তর মন্তরে পড়ুয়াদের আন্দোলনে যোগ দিয়ে অনশন শুরু করেছিলেন ওয়াংচুক। টানা অনশনের কারণে তাঁর স্বাস্থ্যের অবনতি হলে প্রথমে তাঁকে সফদরজং হাসপাতালে এবং পরবর্তীতে দিল্লি হাইকোর্টের নির্দেশে গুরুগ্রামের মেদন্ত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অনশন চলাকালীন তাঁর ওজন প্রায় ১১ কেজি কমে যায়।

বৃহস্পতিবার রাতে অনশন ভাঙার পর এক্স মাধ্যমে ওয়াংচুক লেখেন, “জেপি নাড্ডা, জিতেন্দ্র সিংহ ও লে লাদাখ অ্যাপেক্স বডির শীর্ষকর্তাদের উপস্থিতিতে আমি অনশন ভঙ্গ করলাম।” তিনি আরও জানান হাসপাতালে থাকাকালীন বিভিন্ন রাজনৈতিক দলের ৬৫ জন সংসদ তাকে অনশন প্রত্যাহারের অনুরোধ করেছেন। ওয়াংচুক উল্লেখ করেছেন, দীর্ঘ আলোচনার পর, হিংসার পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কোথাও যাতে কোনওভাবে হিংসা ছড়িয়ে না পড়ে, এই বার্তাও স্পষ্ট করে দিয়েছেন এক্স মাধ্যমে।

সোনম ওয়াংচুকের অনশন ভঙ্গের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তাঁর সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সমাজমাধ্যম এক্স-এ লেখেন, চিকিৎসকদের পরামর্শ মেনে ওয়াংচুক যেন দ্রুত আগের মতো সুস্থ হয়ে ওঠেন।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে যন্তর মন্তরকে কেন্দ্র করে একটানা পড়ুয়াদের আন্দোলন চলে, গত সোমবার সংসদ অভিযানও করেন বিক্ষোভকারীরা। কেন্দ্রীয় সরকার নিটের প্রশ্ন ফাঁস রুখতে কঠোর আইন প্রণয়ন এবং প্রশাসনে রদবদলের বার্তা দেওয়ার পরই ওয়াংচুক তাঁর অনশন ভাঙার সিদ্ধান্ত ঘোষণা করেন।

Follow Us