West Bengal Highlights News Update: ‘ষড়যন্ত্রের তত্ত্ব আনব না, ছোট্ট ঘটনা বলব না’, চোরবাগানের ঘটনা সম্পর্কে বললেন শুভেন্দু

Breaking News Highlights Update in Bengali: সোমবার মিলন মেলা প্রাঙ্গনে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান রয়েছে বিজেপির। এদিকে, দেশজুড়ে আজ প্রতিবাদে নামবে বিজেপি। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মল্লিকার্জুন খাড়্গের অশালীন মন্তব্যকে কেন্দ্র করে তোলপাড় জাতীয় রাজনীতি। খাড়্গের এই মন্তব্যের প্রতিবাদেই রাস্তায় নামছে বিজেপি।

Oct 27, 2026 | 8:13 AM

আজ রাজ্য সরকারের বিজয়া সম্মিলনী অনুষ্ঠান রয়েছে। এদিনের বিজয়া সম্মিলনীতে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার মিলন মেলা প্রাঙ্গনে এই বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান রয়েছে। এদিকে, দেশজুড়ে আজ প্রতিবাদে নামবে বিজেপি। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মল্লিকার্জুন খাড়্গের অশালীন মন্তব্যকে কেন্দ্র করে তোলপাড় জাতীয় রাজনীতি। খাড়্গের এই মন্তব্যের প্রতিবাদেই রাস্তায় নামছে বিজেপি। এদিকে, আজ কমিশনে ঋতব্রত ও মমতা বন্দ্যোপাধ্যায়দের নথি জমা দেওয়ার শেষ দিন। তার আগে নথি ছিনতাইয়ের অভিযোগ করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। নজর থাকবে আবহাওয়ার দিকেও। ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে অর্ণব। বুধবারই ল্যান্ডফলের কথা অন্ধ্রপ্রদেশে। ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতির দিকেও নজর থাকবে দিনভর।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 26 Oct 2026 06:27 PM (IST)

    ‘ষড়যন্ত্রের তত্ত্ব আনব না, ছোট্ট ঘটনা বলব না’, চোরবাগানের ঘটনা সম্পর্কে বললেন শুভেন্দু

    • আগে মাইক নিয়ন্ত্রণ করা হত। এবার হয়নি।
    •  

      বিগত দিনে রুট ঠিক করে দেওয়া হত। এদিক নয় ওদিকে যেতে হবে। এবার তা করা হয়নি।

    •  

      পুজো কমিটি, ভক্তদের ইচ্ছায় নয়, সবটাই নিয়ন্ত্রণ করা হত।

    •  

      অন্য সম্প্রদায়ের মানুষ বুঝেছেন, ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার।

    • ষড়যন্ত্রের তত্ত্ব আনব না, ছোট্ট ঘটনা বলব না। মূল্যায়ন অবসরপ্রাপ্ত বিচারপতি করবেন। কাউকে আড়াল করবে না সরকার।
  • 26 Oct 2026 02:29 PM (IST)

    Nabanna: কালীপুজো নিয়ে বুধবার প্রস্তুতি বৈঠকে বসবে রাজ্য সরকার

    • দুর্গাপুজোর পর এবার কালীপুজোর দিকে নজর রাজ্য সরকারের। চোরবাগানের ঘটনা থেকে শিক্ষা নিয়ে বুধবার প্রস্তুতি বৈঠকে বসবে রাজ্য সরকার।
    • নবান্ন সূত্রে খবর, বুধবার বিকেল চারটে নাগাদ নবান্ন সভাঘরে হবে এই উচ্চ পর্যায়ের বৈঠক। বৈঠকে বিভিন্ন জেলাশাসক, প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত থাকবেন।
    • শুধুমাত্র কালীপুজো নয়, ছট পুজোর দিকেও নজর রয়েছে রাজ্য প্রশাসনের।
  • 26 Oct 2026 12:48 PM (IST)

    Suvendu Adhikari: তমলুকে বিজেপির দলীয় কার্যালয়ের ভূমিপুজোয় মুখ্যমন্ত্রী

    তমলুকে বিজেপির দলীয় কার্যালয়ের ভূমিপুজোয় মুখ্যমন্ত্রী। তৈরি হচ্ছে বিজেপির তমলুক জেলা সাংগঠনিক অফিস। সেখানে কার্যালয়ের পাশাপাশি হবে লাইব্রেরিও। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন,”সারাক্ষণের পার্টি কর্মীর থাকার ব্যবস্থা থাকবে এই কার্যালয়ে। আমার জন্যও একটা ঘর রেখে দেওয়ার জন্য বলেছি। লাইব্রেরিতে রাষ্ট্রবাদী বই থাকবে।”

  • 26 Oct 2026 11:51 AM (IST)

    Chorbagan Incident: চোরবাগানের ঘটনায় শিল্পী সুশান্ত পালকে তলব

    চোরবাগান বিপর্যয়ের ঘটনায় লালবাজারে তলব করা হয়েছে শিল্পী সুশান্ত পালকে। সোমবার অথবা মঙ্গলবারের মধ্যে তলব করা হয়েছে বলে খবর।

  • 26 Oct 2026 10:21 AM (IST)

    মেদিনীপুরে তিনটি বাসে আগুন

    মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন। রবিবার রাতে আগুন লাগে। আগুনে বেশি ক্ষতিগ্রস্ত দু’টি বাস এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও একটি বাস। মেদিনীপুর দমকল বিভাগের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। দমকল বিভাগের আধিকারিক এর মতে প্রাথমিকভাবে ধারণা শর্ট সার্কিট থেকে এই আগুন। সম্পূর্ণ তদন্তের পরেই বলা সম্ভব ঠিক কী কারনে আগুন লেগেছিল।

  • 26 Oct 2026 10:18 AM (IST)

    Cyclone Arnab: একনজরে অর্ণব

    • বঙ্গোপসাগরে বছরের প্রথম ঘূর্ণিঝড়
    • ঘূর্ণিঝড়ের সরাসরি ধাক্কা বাংলায় নয়
    • বাংলায় ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে ঝড়-বৃষ্টি
    • রাজ্যের উপকূল, পশ্চিমাঞ্চল, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি
    • ঘূর্ণিঝড়ের সবচেয়ে বেশি প্রভাব অন্ধ্র-দক্ষিণ ওড়িশায়
    • বন্ধ হতে পারে দক্ষিণ ভারত যোগাযোগকারী ট্রেন
    • মঙ্গল থেকে শনি, দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দেশে
    • পনেরোর বেশি রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা
    • ঘূর্ণিঝড়-পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গত, পাহাড়েও বিপদ
    • সিকিম, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা
    • সিকিম, উত্তরবঙ্গের উঁচু অংশে তুষারপাতেরও আশঙ্কা
    • শুক্র-শনি ফের বড় দুর্যোগের মুখে নেপাল
  • 26 Oct 2026 10:16 AM (IST)

    Ritabrata Banerjee: নথি ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের

    মমতা তৃণমূল নাকি ঋতব্রত তৃণমূল, কে আসল তৃণমূল কংগ্রেস?  তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ECI)। তবে তার আগেই বিস্ফোরক অভিযোগ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee)। কমিশনে গণতান্ত্রিক তৃণমূলের (ঋত শিবির) নথি জমা দেওয়ার আগে সেই নথি ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছে বলেই দাবি করলেন বিধানসভার বিরোধী দলনেতা।

    বিস্তারিত পড়ুন, ‘ওদের নথি যাচ্ছে চার্টার্ড ফ্লাইটে, আমাদের গাড়িতে…’, নথি ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ ঋতব্রতর!

  • 26 Oct 2026 10:14 AM (IST)

    Suvendu Adhikari: তোলাবাজি-সিন্ডিকেট নিয়ে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

    বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে প্রচারে এসে অমিত শাহ (Amit Shah) হুঙ্কার দিয়েছিলেন, ‘সিন্ডিকেটকে উল্টো করে ঝুলিয়ে দেব’। কথা দিয়েছিলেন বাংলায় সিন্ডিকেট রাজ খতম করবেন। শাহের কথা রেখে রাজ্যে ক্ষমতায় আসার পরই একের পর এক কড়া পদক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। বারবার তোলাবাজি-সিন্ডিকেট বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন। এবার লক্ষ্মীপুজোর অনুষ্ঠানে গিয়ে তোলাবাজি নিয়ে আরও একবার হুঙ্কার দিলেন শুভেন্দু। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দাদাগিরি করলে জেলে যেতে হবে।

    বিস্তারিত পড়ুন, ‘দাদাগিরি করলে শাহজাহান আর জাহাঙ্গিরের মতো জেলেই যেতে হবে’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

  • 26 Oct 2026 10:12 AM (IST)

    Cyclone Update: ঘূর্ণিঝড়ে পরিণত হল অর্ণব

    সাগরে জন্ম নিল অর্ণব। ঘূর্ণিঝড়ের আশঙ্কায় দুর্যোগের প্রহর গুনছে দেশ। বছরের প্রথম ঘূর্ণিঝড়ের জন্ম নিল বঙ্গোপসাগরে। নিম্নচাপ শক্তি বাড়িয়ে ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ে (Cyclone) পরিণত হয়েছে। বুধবার অন্ধ্র প্রদেশ উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ (Cyclone Arnab)। আর তারপরই শুরু হবে তাণ্ডব। বাংলাও রক্ষা পাবে না।

    বিস্তারিত পড়ুন, সাগরে জন্মাল ‘অর্ণব’, জারি রেড অ্যালার্ট, বাংলায় এই জায়গাগুলোতেই সবথেকে বেশি বিপদ!

Loading...
Unable to load recommendations.
Follow Us