Bangla NewsWest bengal West Bengal Live News Today: TMC Rift, Panchayat Losses, Heavy Rain Updates
West Bengal NEWS Live Updates: নেতাজির নামে সেবাকেন্দ্র, বিধানসভা ভিত্তিক সেবাকেন্দ্র করবেন বিধায়করা
NEWS Live Updates: জলপাইগুড়ি পৌরসভার ঋতব্রতপন্থী তৃণমূলের চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে কালীঘাট তৃণমূলের কাউন্সিলররা। এই নিয়ে দুই পক্ষের দড়ি টানাটানি শুরু হয়েছে। এদিক, হাওড়ার বালিতে মহিলার গলা থেকে সোনার হার ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতীরা। সব মিলিয়ে রাজ্যে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।
কলকাতা: রাজ্যে পালাবদলের পর থেকে তৃণমূলের অন্দরে টানাপোড়েন কমছে না। ঋতব্রত শিবির আর কালীঘাট তৃণমূলের মধ্যে চাপানউতোর জারি রয়েছে। আবার রাজ্যের বিভিন্ন জায়গায় পঞ্চায়েত হাতছাড়া হচ্ছে তৃণমূলের। রাজ্যের একাধিক জায়গায় ভারী বৃষ্টিতে জনজীবন ব্যাহত হচ্ছে। সবমিলিয়ে রাজ্যের ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।
LIVE NEWS & UPDATES
The liveblog has ended.
12 Aug 2026 02:24 PM (IST)
CM Suvendu Adhikari: নেতাজির নামে সেবাকেন্দ্র
নেতাজিকে সম্মান রাজ্য সরকারের।
নেতাজির নামে সেবাকেন্দ্র হচ্ছে।
নেতাজির সুভাষের নামে এলাকায় সেবাকেন্দ্র করবেন বিধায়করা: শুভেন্দু
পাশাপাশি বর্ষীয়ান প্রাক্তন বিধায়কদের প্রতি সরকারের দায়িত্ব আছে: শুভেন্দু
আগের সরকার সেই দায়িত্ব পালন করেনি: শুভেন্দু
প্রাক্তন MLA-দের চিকিৎসা ভাতা বেড়ে হচ্ছে ১০ হাজার টাকা: শুভেন্দু
প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুণ হচ্ছে: শুভেন্দু
12 Aug 2026 12:46 PM (IST)
Kestopur: গাড়ি চালানো শিখতে গিয়ে পুকুরে পড়লেন, মৃত্যু মহিলার
নতুন গাড়ি চালানো শিখছিলেন। মেয়েকে স্কুলে দিয়ে এসে সেই গাড়ি গ্য়ারেজ থেকে বের করতে গিয়েই দুর্ঘটনা। গাড়ি-সহ পুকুরে ডুবে মৃত্যু হল মহিলার। ঘটনাটি কলকাতার কেষ্টপুরের। মৃতের নাম সুমিত্রা দাস।
জানা গিয়েছে, বুধবার সকাল পৌনে নটা নাগাদ কেষ্টপুর প্রফুল্ল কানন পশ্চিমের বাসিন্দা সুমিত্রা দাস তাঁর মেয়েকে স্কুটিতে করে স্কুলে দিয়ে আসেন। এরপর স্কুটিটি রেখে গাড়িটি গ্যারেজ থেকে বার করেন।
গাড়িটি বের করায় সময় আচমকা সামনের পুকুরের মাঝখানে চলে যায়। তবে বাঁচার চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। জলে তলিয়ে যান ওই গৃহবধূ। কয়েকজন স্থানীয় বাসিন্দা জলে ঝাঁপ দিয়েছিলেন। কিন্তু, তাঁকে উদ্ধার করতে পারেননি।
আরও শক্তি বাড়িয়ে রাজ্যের কাছে আসবে নিম্নচাপ। নিম্নচাপের প্রভাবে ১৫ অগাস্ট পর্যন্ত সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
এ ক’দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গে। কলকাতা, হাওড়া, হুগলি, পাশ্ববর্তী এলাকা ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
Health Minister: অসুস্থ ছাত্রীদের দেখতে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী
মঙ্গলবার রাতে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে অসুস্থ ছাত্রীদের দেখতে আসেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।
অসুস্থ ছাত্রীদের দেখে বেরিয়ে তিনি জানান, মোট ৩৩ জন ভর্তি হয়েছিল। মঙ্গলবার নতুন করে বেশ কয়েকজন ভর্তি হয়েছে। যাদের মধ্যে ১৬ জনকে ছেড়ে দেওয়া হয়। ১৭ জন এই মুহূর্তে ভর্তি রয়েছে। তার মধ্যে ৬ জনের ইনফ্লুয়েঞ্জা সংক্রমণ পাওয়া গিয়েছে।
আশঙ্কা করা হচ্ছে, বাকিদেরও রক্তপরীক্ষার রিপোর্ট আসলে ইনফ্লুয়েঞ্জার প্রমাণ পাওয়া যাবে। যারা ভর্তি রয়েছে, তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল। তাদের মাঝেমধ্যে জ্বর আসছে বলে জানা গিয়েছে।
এদের মধ্যে বেশ কয়েকজনের আগে থেকে জ্বর আসছিল। যদিও ইনফ্লুয়েঞ্জা,সংক্রমণ রোগ। কিন্তু করোনার মতো ঘাতক নয়।
মনে করা হচ্ছে, হস্টেলে কেউ ইনফ্লুয়েঞ্জা সংক্রমিত হয়েছিল। সেখান থেকেই বাকিরা সংক্রমিত হয়েছে।
12 Aug 2026 10:09 AM (IST)
West Bengal assembly: আজ বিধানসভার বিশেষ অধিবেশন, পেশ হবে একাধিক বিল
আজ পশ্চিমবঙ্গ বিধানসভার বিশেষ অধিবেশন হচ্ছে।
এদিন বিধানসভায় একাধিক বিল পেশ হবে বলে জানা গিয়েছে। কলকাতা ও হাওড়া পৌরনিগমে ওয়ার্ড বৃদ্ধি নিয়ে বিল পেশ হবে।
কলকাতা পৌরনিগমের ওয়ার্ড সংখ্যা বর্তমানে ১৪৪। তা বেড়ে হতে চলেছে ২০৯টি।
হাওড়ায় বাড়ছে ১৮টি ওয়ার্ড। হাওড়া পৌরনিগমে বর্তমানে ওয়ার্ড সংখ্যা ৫০। যা বেড়ে হতে চলেছে ৬৮টি।
আজ বিধানসভার অধিবেশনের শুরুতে হাওড়া পৌরনিগম নিয়ে পুরনো বিল প্রত্যাহার করা হবে।