পাকিস্তানের ফয়জলাবাদ টু তপসিয়া! বাংলা থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার আরও এক
Kolkata ISI agent: বাংলা আবারও পাক গুপ্তচর সন্দেহে গ্রেফতার এক। বেঙ্গল এসটিএফের আধিকারিকরা তাকে গ্রেফতার করে। জানা যাচ্ছে, ভারতের ভুয়ো পরিচয়পত্রে কলকাতার তপসিয়ার ঠিকানায় গিয়েছিল ওই ব্যক্তি। তার নাম রানা রউফ। পাকিস্তানের ফয়জলাবাদের বাসিন্দা সে। ISI- এজেন্ট সন্দেহেই তাকে গ্রেফতার করা হয়েছে।

কলকাতা: হাবড়া থেকে পাক গুপ্তচর সন্দেহে গ্রেফতার এক। বেঙ্গল এসটিএফের আধিকারিকরা তাকে গ্রেফতার করে। জানা যাচ্ছে, ভারতের ভুয়ো পরিচয়পত্রে কলকাতার তপসিয়ার ঠিকানায় গিয়েছিল ওই ব্যক্তি। তার নাম রানা রউফ। পাকিস্তানের ফয়জলাবাদের বাসিন্দা সে। ISI- এজেন্ট সন্দেহেই তাকে গ্রেফতার করা হয়েছে।
তদন্তকারীরা জানতে পেরেছেন, নেপালের সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিল রউফ। কলকাতায় পাকাপাকিভাবে থাকার জন্য ভুয়ো পরিচয়পত্র তৈরি করে। আধার কার্ড-সহ একাধিক নথি বানিয়ে ফেলে। ভারতে মুছে ফেলে রানা রউফের পরিচয়। এখানে তার নাম হয় ওয়াহফ। তপসিয়ার ঠিকানাই ভারতের সমস্ত নথিতে দেওয়া হয়েছিল। ইতিমধ্যে সেই সমস্ত নথি বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা।
তদন্তকারীদের হাতে প্রাথমিক তথ্য এসেছে, রানা রউফের সঙ্গে সরসারি ISI এর যোগাযোগ রয়েছে। রানার ওপর মূলত ভারতীয় নৌসেনা, সেনা, রেলের সম্পর্ক তথ্য সরবরাহ। একাধিক জায়গায় যে ক্যাম্প রয়েছে, তাতে যা ইনস্টলেশন হয়, সে সমস্ত যাবতীয় তথ্য সরবরাহ করত রানা রউফ। সম্প্রতি রানার বাংলাদেশে পালানোর পরিকল্পনা ছিল। অনুমান করেছিল, ভারতে গ্রেফতার হতে পারে, তা থেকেই পালানোর পরিকল্পনা ছিল বলে এসটিএফ সূত্রে খবর। রানাকে জাল নথি বানিয়ে দেওয়ার অভিযোগে তপসিয়া থেকে আরও এক জনকে গ্রেফতার করা হয়েছে।
কিছুদিন আগেই বর্ধমানের জিম থেকে ISI এজেন্ট সন্দেহে হামিমকে গ্রেফতার করেছিল এসটিএফ। গ্রেফতার করা হয়েছিল, তার বান্ধবী ও এক সহযোগীকেও।
