West Bengal Live News Update: আজ হিঙ্গলগঞ্জে মুখ্যমন্ত্রী, বিএসএফ জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করবেন শুভেন্দু

Breaking News Live Update in Bengali: মুখ্যমন্ত্রী হওয়ার পর আজ প্রথমবার হিঙ্গলগঞ্জে যাচ্ছেন তিনি। সেখানে বিএসএফ ক্যাম্পে সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলী উদযাপন করবেন শুভেন্দু। প্রথমে হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের মাঠে হেলিকপ্টারে নামবেন। তারপর সেখান থেকে সীমান্তবর্তী হিঙ্গলগঞ্জের ৭৪ নম্বর ব্যাটেলিয়ানের ক্যাম্পে আসবেন।

West Bengal Live News Update: আজ হিঙ্গলগঞ্জে মুখ্যমন্ত্রী, বিএসএফ জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করবেন শুভেন্দু
শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রীImage Credit source: Tv9 Bangla

Nov 08, 2026 | 10:47 AM

LIVE NEWS & UPDATES

  • 08 Nov 2026 10:47 AM (IST)

    Kali Puja: নাতি দেবদীপকে কালীপুজোর দায়িত্ব দিলেন শিশির অধিকারী

    কালীর আরাধনায় প্রত্যেকবারই বিশেষ ভূমিকায় দেখা যেত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারীকে (Sisir Adhikari)। কাঁথির ভবতারিণী মন্দিরের পুজোয় প্রত্যেক বছর ব্রতী হিসেবে পুজো করতেন তিনি। সঙ্কল্পও করতেন তিনি। এবার পুজোটা অন্যরকম। ছেলে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর এটাই প্রথম কালীপুজো। কিন্তু এবার সব দায়িত্বভার নতুন প্রজন্মের হাতে দিতে চান শিশির অধিকারী।

    বিস্তারিত পড়ুন, ‘সিনে আমার নাতির এন্ট্রি হয়েছে’, দেবদীপকেই দায়িত্ব দিয়েছেন শিশির

  • 08 Nov 2026 10:46 AM (IST)

    Anubrata Mondal: আজও ৭০০ ভরি সোনায় কালীমূর্তি সাজান অনুব্রত

    বীরভূমে (Birbhum) কালীক্ষেত্রের অভাব নেই। রয়েছে একাধিক সতীপীঠ, যা ভক্তদের মধ্য়ে বেশ জনপ্রিয়। তবে বরাবরই নজর কাড়ে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) পুজো। থরে থরে গয়না গিয়ে মূর্তি সাজান বীরভূমের এই নেতা। গত কয়েক বছরে তাঁর জীবনে অনেক কিছু ওলোটপালট হয়েছে। তিহাড় জেলে কাটিয়ে ফেরার পর রাজনৈতিক জীবনেও টানাপোড়েন কম হয়নি। তবে কালীপুজোর জৌলুস কমেনি এতটুকুও।

    বিস্তারিত পড়ুন, ‘একদিন রাত ১২টায় হঠাৎ গা টা কেমন করল…’, আজও ৭০০ ভরি সোনায় কালীমূর্তি সাজান অনুব্রত

  • 08 Nov 2026 10:43 AM (IST)

    Kali Puja: প্রাচীন নিমগাছই দেবী কালী, জানেন কাটোয়ার এই পুজো সম্পর্কে?

    কোনও মৃন্ময়ী প্রতিমা নয়। একটি প্রাচীন নিমগাছই এখানে দেবী কালী। জঙ্গলের গভীরে থাকা সেই নিমগাছকে ঘিরেই গত সাড়ে ৩০০ বছরেরও বেশি সময় ধরে চলে আসছে দেবীর আরাধনা। আর গভীর ঝোপ-জঙ্গলের মধ্যে এই পুজোর প্রচলন থেকেই দেবীর নাম হয়েছে ‘ঝুপো কালী’। কাটোয়া শহরের ৩ নম্বর ওয়াডে বছরের পর বছর ধরে চলে আসছে এই পুজো।

    বিস্তারিত পড়ুন, আস্ত নিম গাছের গায়ে ওঠে বেনারসী, গভীর রাতে চলে পুজো, এক অদ্ভুত আয়োজন হয় কাটোয়ায়

  • 08 Nov 2026 10:40 AM (IST)

    Suvendu Adhikari: হিঙ্গলগঞ্জে বিএসএফ জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করবেন শুভেন্দু

    • মুখ্যমন্ত্রী হওয়ার পর আজ প্রথম হিঙ্গলগঞ্জে যাচ্ছেন শুভেন্দু অধিকারী।
    • প্রথমে হেলিকপ্টারে করে হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের মাঠে নামবেন। তারপর সেখান থেকে সীমান্তবর্তী হিঙ্গলগঞ্জের ৭৪ নম্বর ব্যাটেলিয়ানের ক্যাম্পে যাবেন।
    • সেখানে জওয়ানদের সঙ্গে দীপাবলীর শুভেচ্ছা বিনিময় করবেন। সীমান্তবর্তী এলাকায় বৃক্ষরোপণ করবেন তিনি।
    • বৃক্ষরোপণের পর যাবেন হিঙ্গলগঞ্জ থানায়। সেখানে কালীপুজোর উদ্বোধন করার পাশাপাশি পুলিশের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন ও মিষ্টিমুখ করাবেন তিনি।

আজ কালীপুজো। সকাল থেকেই সাজো সাজো রব। কালীঘাট, দক্ষিণেশ্বর থেকে তারাপীঠে ভক্তদের ভিড়। পুজোর প্রস্তুতি চলছে বিভিন্ন মন্দিরে। এদিকে, কালীপুজো উপলক্ষে রাজ্যে একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রী হওয়ার পর আজ প্রথমবার হিঙ্গলগঞ্জে যাচ্ছেন তিনি। সেখানে বিএসএফ ক্যাম্পে সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলী উদযাপন করবেন শুভেন্দু। প্রথমে হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের মাঠে হেলিকপ্টারে নামবেন। তারপর সেখান থেকে সীমান্তবর্তী হিঙ্গলগঞ্জের ৭৪ নম্বর ব্যাটেলিয়ানের ক্যাম্পে আসবেন। সেখানে সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলীর শুভেচ্ছা বিনিময় করবেন।

Loading...
Unable to load recommendations.
Follow Us