West Bengal NEWS Live Updates: বক্সার জঙ্গল থেকে ফের পালাল বাঘিনি, রাজ্যে আবার এনকাউন্টার
Breaking NEWS live updates: এনআরএস হাসপাতালের এক চিকিৎসকের রহস্যমৃত্যু। নাগেরবাজারের একটি হস্টেল থেকে উদ্ধার হল অভিজিৎ সরকার নামে ওই চিকিৎসকের দেহ। এদিকে, হাওড়া, কলকাতার দূষণ টক্কর দিচ্ছে দিল্লিকে। রায়গঞ্জে এনকাউন্টারে মৃত্যু হল ধর্ষণ-খুনে অভিযুক্তের। সবমিলিয়ে রাজ্যে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের আপডেট পান টিভি৯ বাংলায়।
LIVE NEWS & UPDATES
09 Nov 2026 10:38 AM (IST)
Doctor dead body recovered: এনআরএস হাসপাতালের চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধার
এনআরএস হাসপাতালের চিকিৎসকের (NRS Doctor Death) রহস্যমৃত্যু। নাগেরবাজারের একটি হস্টেল থেকে উদ্ধার হল অভিজিৎ সরকার নামে ওই চিকিৎসকের ঝুলন্ত দেহ।
নদিয়ার মাঝেরগ্রামের বাসিন্দা অভিজিৎ এনআরএস হাসপাতালে হাউস স্টাফ হিসেবে কর্মরত ছিলেন।
জানা গিয়েছে, মৃত্যুর আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বাঁচানোর আর্তি জানিয়েছিলেন তিনি।
নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কার কথাও জানিয়েছিলেন ওই চিকিৎসক।
পরিবারের দাবি, আত্মহত্যা নয়, খুন করা হয়েছে অভিজিৎকে। যদিও মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বিস্তারিত পড়ুন: ‘আমি আর পেরে উঠছি না’, সোশ্যাল মিডিয়ায় পোস্টের পরই NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু, হস্টেল থেকে উদ্ধার ঝুলন্ত দেহ
09 Nov 2026 10:32 AM (IST)
Raiganj Encounter: এবার রায়গঞ্জে এনকাউন্টারে মৃত্যু ধর্ষণ-খুনে অভিযুক্তের
বারুইপুর-গাইঘাটা-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ (Raiganj Encounter)।
রাজ্যে আরও এক ‘এনকাউন্টার’। জানা গিয়েছে, নাবালিকাকে ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার করা হয়েছে।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর কুলিক ফরেস্ট থেকে উদ্ধার হয় নাবালিকার পচাগলা দেহ। তিনদিন নিখোঁজ থাকার পর তার দেহ উদ্ধার হয়। এই ঘটনাতেই অভিযুক্তকে এনকাউন্টার করা হয়েছে।
বিস্তারিত পড়ুন: বারুইপুর-গাইঘাটা-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকাকে ধর্ষণ-খুনে অভিযুক্তকে ‘এনকাউন্টার’
09 Nov 2026 10:28 AM (IST)
Air Pollution: বায়ুদূষণে দিল্লিকে টক্কর বাংলার
কালীপুজোয় (Kalipuja) বায়ুদূষণ নিয়ন্ত্রণে কড়া নিয়ম জারি করেছিল রাজ্য সরকার। শব্দবাজি নিয়েও জারি হয়েছিল নিষেধাজ্ঞা।
কিন্তু, কালীপুজোর রাতেই প্রশাসনের নিষেধাজ্ঞা উড়িয়ে দেদার ফাটল শব্দবাজি। আর তাতেই ভয়াবহ পরিস্থিতি হল বাংলার বাতাসে। দূষণে রীতিমতো দিল্লিকে টক্কর দিচ্ছে হাওড়া, কলকাতা।
কালীপুজোর দু’দিন আগের থেকেই কলকাতার বাতাসে দূষণের মাত্রা বাড়ছে। শুক্রবার রাত থেকেই হাওড়া, যাদবপুর, সল্টলেকের বাতাসে মিশছে বিষ।
শনিবার রাত থেকে সেই মাত্রা আরও বাড়ে। আর কালীপুজোর দিন দূষণের বিষ আরও বাড়ল।
বিস্তারিত পড়ুন: নিঃশ্বাসেও ‘বিষ’! কালীপুজোর রাতে দেদার ফাটল শব্দবাজি, ভয়াবহ অবস্থা বাংলার বাতাসের! দূষণে দিল্লিকে টক্কর দিচ্ছে হাওড়া
09 Nov 2026 10:25 AM (IST)
Mamata Banerjee: মমতার বাড়ির কালীপুজোয় এবার কাদের দেখা গেল না?
দীপান্বিতা অমাবস্যায় উপলক্ষে প্রত্যেক বছর কালীপুজো (Kali Puja) হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে। এবারও তার অন্যথা হয়নি।
তবে, এবারের কালীপুজোটা একটু অন্যরকম। রাজ্যে পালাবদলের পর মমতার বাড়িতে প্রথম কালীপুজো (Mamata Kalipuja)।
এবারও জাঁকজমক ভাবেই পুজো করলেন। নিজেই পুজোর সমস্ত তদারকি করেছেন।
কিন্তু, মুখ্যমন্ত্রী থাকাকালীন যে মুখগুলোর ভিড় তাঁকে ঘিরে থাকত, এবারে তাঁরা অনুপস্থিত।
অনেকে বলছেন, এবার কালীপুজোয় অচেনা ছবি ধরা পড়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে।
বিস্তারিত পড়ুন: নেই পরিচিত মুখের ভিড়, পালাবদলের পর মমতার বাড়ির কালীপুজোয় কারা এলেন? ফিরহাদ-অরূপদের দেখা কি গেল?
কলকাতা: রাজ্যে ফের এনকাউন্টার। রায়গঞ্জে এনকাউন্টারে মৃত্যু হয়েছে ধর্ষণ-খুনে অভিযুক্তের। এদিকে, বাংলার বায়ুদূষণ কার্যত টক্কর দিচ্ছে দিল্লিকে। বায়ুদূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন পরিবেদবিদরা। কালীপুজোর পরই সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। আবার বক্সার জঙ্গল থেকে ফের পালিয়েছে বাঘিনি। সোমবার সকালে নন্দীগ্রামে পুকুর থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সবমিলিয়ে রাজ্যে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের আপডেট পান টিভি৯ বাংলায়।
দেখুন লাইভ টিভি-

{{{htmlamp}}}
Loading...
Unable to load recommendations.