
কলকাতা: নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে উত্তাল দেশ। আন্দোলনের আঁচ কলকাতাতেও। শুক্রবার ধর্মতলায় মিছিলকে কেন্দ্র করে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছে। এই ঘটনায় বিধানসভায় বিবৃতি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেবাশ্রয় দুর্নীতির অভিযোগ নিয়ে অভিষেককে নাম না করে আক্রমণ করেছেন। এদিকে, আমফান দুর্নীতি নিয়ে ক্যাগ রিপোর্ট পেশ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এদিকে, সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে কালো ব্যাজ পরে প্রতিবাদে পথে বিজেপি বিধায়করা।
বিস্তারিত পড়ুন: IPS কোটেশ্বর রাও-সহ একাধিক পুলিশ অফিসারকে সাসপেন্ড, বিধানসভায় কারণ জানালেন শুভেন্দু
বিস্তারিত পড়ুন: হেলমেট ছাড়াই স্কুটিতে সাড়ে সাত কিমি গেলেন মমতা, কী পদক্ষেপ করতে পারে পুলিশ?
বিস্তারিত পড়ুন: ধর্মেন্দ্রর ইস্তফার কয়েক ঘণ্টার মধ্যেই নয়া শিক্ষামন্ত্রী ঠিক করে ফেলল মোদী সরকার
কালীঘাট তৃণমূলের মিছিলে ‘না’ পুলিশের। এরপর আদালতেও যায় মমতাপন্থী তৃণমূল। কিন্তু সেখানেও বিচারপতি স্পষ্ট নির্দেশ দিয়ে জানিয়ে দেন, শুক্রবারের ঘটনার পর কোনও ভাবেই মিছিলের অনুমতি দেওয়া যাবে না। এরই মধ্যে পদ্মপুকুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে পুলিশের সঙ্গে তীব্র বচসায় জড়িয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুমতি না দিলে দরকারে লালবাজার পর্যন্ত যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
পড়ুন বিস্তারিত: ‘আমি শান্তির পক্ষে…’,মিছিলের অনুমতি না পেয়ে স্কুটিতে লালবাজার রওনা মমতার
নিট প্রশ্নপত্র ফাঁসে আন্দোলনকারীদের সবথেকে বড় দাবি পূরণ হল। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)। তাঁর ইস্তফার দাবিতে বিগত এক মাস ধরে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ দেখাচ্ছে ককরোচ জনতা পার্টি (CJP)। যে পার্টির জন্ম হয়েছে দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কটাক্ষ থেকে। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পরই মুখ খুলল ককরোচ জনতা পার্টি। সিজেপির প্রধান অভিজিৎ দিপকে (Abhijit Dipke) বললেন, “গণতন্ত্রকে ভয় পেয়ো না।”
পড়ুন বিস্তারিত: ‘ঝুকতি হ্যায় দুনিয়া, ঝুকানে ওয়ালা চাহিয়ে’, শিক্ষামন্ত্রীর ইস্তফার পর প্রথম প্রতিক্রিয়া ‘ককরোচ’ দিপকের
নাছোড় আন্দোলন শেষে এসেছে বড় জয়। পদ থেকে সরে দাঁড়িয়েছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তাতেই উচ্ছ্বাসের ছবি দিল্লি থেকে কলকাতা, পটনায়। ককরোচ জনতা পার্টির আন্দোলনের অন্যতম মুখ অভিজিৎ দীপকে‘ঝুকতি হ্যায় দুনিয়া, ঝুকানে ওয়ালা চাহিয়ে’। এরইমধ্যে বড় পোস্ট সোনাম ওয়াংচুকের। ফেসবুকে তিনি লিখছেন, ‘এটা গণতন্ত্রের বিজয়! একেবারে প্রত্যক্ষ গণতন্ত্র… যা সরাসরি রাজপথ থেকে উঠে এসেছে। এটি শান্তি, ধৈর্য এবং অধ্যবসায়ের এক অসামান্য জয়।’
পড়ুন বিস্তারিত: এবার কোন পথে সিজেপির আন্দোলন? শিক্ষামন্ত্রী পদত্যাগ করতেই রাস্তা বলে দিলেন সোনাম ওয়াংচুক
মিছিলের অনুমতি দিয়ে কেন খারিজ করা হল? অভিযোগ জানিয়ে আদালতের দ্বারস্থ কালীাঘাট তৃণমূল কংগ্রেস।
বছর দুয়েক আগে ‘সেবাশ্রয়’ ক্যাম্প (Sebasraay Camp) চালু করে সাড়া ফেলে দিয়েছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কথা ছিল, প্রান্তিক মানুষের সাধ্যের মধ্যে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হবে। কিন্তু রাজ্যে পালাবদলের পর সেই সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ সামনে আসতে শুরু করেছে। ডায়মন্ড হারবারের (Diamond Harnour) সাংসদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে আগেও। চিকিৎসার মান নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। এবার, সেবাশ্রয় ঘিরেই উঠল অন্য অভিযোগ। অভিযোগ দায়ের হল বিষ্ণুপুর থানায়।
পড়ুন বিস্তারিত: রাতের পর রাত কাটিয়ে ২০-৩০ লক্ষ বিল, টাকাই দেয়নি ক্যামাক স্ট্রিট! ফের বড় অভিযোগ
সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে পথে বিজেপি বিধায়করা। রাস্তায় নেমে কালো ব্যাজ পরে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। বি আর আদেম্বকর মূর্তির নীচে প্রতিবাদে সামিল বিধায়করা
আজ বিধানসভায় সিএজি রিপোর্ট পেশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বলেন, “আপনারা জানেন যে, সংবিধানে কন্ট্রোলার ও অডিটর জেনারেলের রিপোর্টের একটা সাংবিধানিক গুরুত্ব আছে। আর সব সরকারের দায়িত্ব এটাকে বিধানসভায় পেশ করা। কোনও জানা বা অজানা কারণে গত কয়েক বছর ধরে এই ক্যাগ রিপোর্টগুলি বিধানসভায় পেশ করা হয়নি।”
গোটা ২৮টি সিএজির রিপোর্ট পেশ করব। আপাতত নাম ও তালিকা আপনাদের সামনে রাখছি। আমরা সামনের দিনে সিএজি রিপোর্ট নিয়ে বিশেষ অধিবেশন করতে চাই। সরকারের যা ত্রুটি সর্বজনীন রূপে পেশ করা সরকারের কর্তব্য।”
নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ‘চিটিংবাজ’ বলে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। একইসঙ্গে তাঁর হুঁশিয়ারি, কেউ বাঁচাতে পারবে না অভিষেককে। যথাসময়ে সব ব্যবস্থা নেওয়া হবে। সেবাশ্রয় দুর্নীতির (Sebashray Scam) অভিযোগ নিয়ে বিধানসভায় বিবৃতি দিতে গিয়ে এভাবেই অভিষেককে একহাত নিলেন শুভেন্দু। সেবাশ্রয় নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইতিমধ্যেই একাধিক এফআইআর করা হয়েছে। এবার মুখ্যমন্ত্রীর আশ্বাস, সেবাশ্রয়ে যাঁরা ক্ষতিগ্রস্থ হয়েছেন, তাঁদের কাউকে ছাড়া হবে না।