West Bengal Update: ৬০টি রথযাত্রা কমিটিকে ৫ লক্ষ করে অনুদান, জানালেন শুভেন্দু

Breaking News Update in Bengali: রাজ্যে চালু হয়ে গেল গুণ্ডাদমন আইন। অসামাজিক কাজে জড়িত ব্যক্তি বা চক্রকে গুন্ডা হিসেবে চিহ্নিত করা হবে এই আইনে। এদিকে, সেবাশ্রয় নিয়ে বিপদ বাড়ছে অভিষেকের। সেবাশ্রয়ে ভুল চিকিৎসার জন্য এক মহিলার পা বাদ যাওয়ার অভিযোগ উঠেছে। আজ সেই মহিলাকে ভবানীভবনে ডেকে পাঠানো হয়েছে।

West Bengal Update: ৬০টি রথযাত্রা কমিটিকে ৫ লক্ষ করে অনুদান, জানালেন শুভেন্দু
শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রীImage Credit source: Tv9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Jul 14, 2026 | 5:05 AM

আজ থেকেই রাজ্যে চালু হয়ে গেল গুণ্ডাদমন আইন। নতুন আইনের পোশাকি নাম ‘ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি-সোশ্যাল অ্যাক্টিভিটিজ় অ্যাক্ট, ২০২৬’। অসামাজিক কাজে জড়িত ব্যক্তি বা চক্রকে গুন্ডা হিসেবে চিহ্নিত করা হবে এই আইনে। সরকারি সম্পত্তি নষ্ট করলে অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। এদিকে, সেবাশ্রয় নিয়ে বিপদ বাড়ছে অভিষেকের। সেবাশ্রয়ে ভুল চিকিৎসার জন্য এক মহিলার পা বাদ যাওয়ার অভিযোগ উঠেছে। আজ সেই মহিলাকে ভবানীভবনে ডেকে পাঠানো হয়েছে। প্রতি মুহূর্তের আপডেট পেতে চোখ রাখুন টিভি৯ বাংলার লাইভ আপডেটে।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 14 Jul 2026 05:04 AM (IST)

    Suvendu Adhikari: নিয়োগ নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    • ডবল ইঞ্জিন সরকার। ভোটের প্রচারে গেরুয়া শিবির বারবার দাবি করেছে, বাংলায় বিজেপি সরকার গঠন হলে ডবল ইঞ্জিন সরকারের সুবিধা পাবে সাধারণ মানুষ। সেই ডবল ইঞ্জিন সরকারেরই যেন উদাহরণ দেখা গেল সোমবার।
    • শিক্ষাক্ষেত্রে কেন্দ্র-রাজ্য সমন্বয় নিয়ে বিকাশ ভবনে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
    •  বৈঠকে ছিলেন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মণ এবং রাজ্যের স্কুল ও উচ্চশিক্ষা দফতরের আধিকারিকরা।
    • আর ওই বৈঠকের পরই মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিলেন, শিক্ষাকে তাঁরা পণ্য করতে দেবেন না।

    বিস্তারিত পড়ুন: ‘শিক্ষাকে পণ্য হতে দেব না’, নিয়োগ নিয়েও বড় ঘোষণা শুভেন্দুর

  • 14 Jul 2026 05:02 AM (IST)

    Newtown: নিউটাউনের হোটেলে আচমকা হানা পুলিশের

    • এবার নিউটাউনের একটি হোটেলে হানা দিয়ে কয়েক কোটি টাকা উদ্ধার করল পুলিশ।
    • নিউটাউনের কুড়ি নম্বর ট্যাঙ্কের কাছে ওই হোটেলে সোমবার তল্লাশি চালান বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিডি, সাইবার ক্রাইম এবং নিউটাউন টেকনো সিটি থানার তদন্তকারী আধিকারিকেরা।
    • সূত্রের খবর, ওই হোটেল থেকে কয়েক কোটি টাকার পাশাপাশি গুরুত্বপূর্ণ নথি পাওয়া গিয়েছে। এই ঘটনায় ভিনরাজ্যের দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
    • আবার এই টাকার সঙ্গে ধৃত তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর যোগ থাকতে পারে বলে পুলিশ সূত্রে খবর।

    বিস্তারিত পড়ুন: নিউটাউনে হোটেলে হানা দিয়ে কয়েক কোটি টাকা উদ্ধার, দেবরাজের যোগ রয়েছে?

  • 13 Jul 2026 10:29 PM (IST)

    PM Narendra Modi: ট্রলার উল্টে মৃত মৎস্যজীবীদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী

    • বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের ট্রলার উল্টে ৯ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ ৬ মৎস্যজীবী।
    • টানা আট দিন তল্লাশির পর ট্রলারটি বকখালি উপকূল থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে বাঘেরচরের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।
    • মর্মান্তিক এই ঘটনায় শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
    •  মৃত মৎস্যজীবীদের পরিজনদের সমবেদনা জানালেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে মৃতদের পরিবার ও আহতদের আর্থিক সাহায্যের কথা জানালেন।

    বিস্তারিত পড়ুন: মৃত মৎস্যজীবীদের পরিজনদের সমবেদনা প্রধানমন্ত্রীর, পরিবারের পাশে দাঁড়িয়ে বড় ঘোষণা

  • 13 Jul 2026 04:46 PM (IST)

    কোন অ্যাকাউন্টে, কেন ঢুকছে কোটি কোটি টাকা জানেন?

    কেউ স্কলারশিপের টাকা তুলতে গিয়েছিলেন। কেউ আবার অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে ঢুকেছে কি না দেখতে গিয়েছিলেন। কেউ আবার অ্যাকাউন্ট চেক করতে যান। কিন্তু, ব্যালেন্স দেখেই তো চক্ষু চড়কগাছ। একের পর এক অ্যাকাউন্টে ঢুকেছে ৭০০ কোটির বেশি। কোটি কোটি টাকা ঢুকেছে সাধারণ দিন আনা দিন খাওয়া বা দশম বা দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের অ্যাকাউন্টে। বেশিরভাগ অ্যাকাউন্টে ঢুকেছে ৭৫৯ কোটি ৬৯ লক্ষ ৫১ হাজার ৯৫১ টাকা। মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, থেকে ময়নাগুড়ি, কোচবিহার…সর্বত্র একই ছবি। আরও তাজ্জব ব্যাপার হল সকলেরই অ্যাকাউন্ট একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে রয়েছে। সম্প্রতি, এই ঘটনা শোরগোল ফেলে দিয়েছে চারিদিকে। অবশেষে সেই রহস্যের উদঘাটন হল।

    এই ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকলেই ঢুকছে ৭৫৯ কোটি টাকা! কেন ঢুকছে জেনে নিন

  • 13 Jul 2026 02:07 PM (IST)

    তৃণমূলত্যাগী ৩ জন জমা দিলেন মনোনয়ন

    কলকাতা: আগে ছিলেন তৃণমূলের (TMC) রাজ্য সভার সাংসদ (MP)। তারপর পালা বদলের পর দল ছাড়েন। এরপর বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের হাত থেকে বিজেপির (BJP) পতাকা তুলে নেন। এরপর সোমবার রাজ্যসভার ভোটে মনোনয়ন পেশ করলেন তৃণমূল ত্যাগী সুস্মিতা দেব, সুখেন্দু শেখর রায় ও প্রকাশ চিক বড়াইক। বর্তমান সমীকরণ অনুযায়ী তৃণমূল ত্যাগী তিনজনেরই জয় নিশ্চিত।

  • 13 Jul 2026 01:54 PM (IST)

    Suvendu Adhikari: নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে শুভেন্দু

    রথযাত্রা নিয়ে কী কী বললেন শুভেন্দু অধিকারী?

    • বৃহস্পতিবার রথযাত্রা। তার আগে কমিটিগুলিকে অনুদান রাজ্য সরকারের।
    • ৬০টি কমিটিকে ৫ লক্ষ করে অনুদান।
    • ভবিষ্যতে রথের আরও কমিটিকে অনুদান দেওয়া হবে।
    • আগে রথযাত্রায় নামমাত্র সাহায্য করত বিগত সরকার।
    • এবার সক্রিয়ভাবে রথযাত্রায় অংশগ্রহণ করবে রাজ্য।
    • ৭৫টি রথের মেলায় সেবা কেন্দ্র চালু হবে।
    •  তীর্থক্ষেত্র সার্কিটের জন্য ১ হাজার কোটি বরাদ্দ
    • শেওড়ফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত সেবা কেন্দ্র
    • প্রতি ৫ কিমি অন্তর সেবা কেন্দ্র হচ্ছে
  • 13 Jul 2026 01:19 PM (IST)

    Supreme Court: মাদ্রাসায় শিক্ষক-অশিক্ষক কর্মী নিয়োগ নিয়ে বড় রায় সুপ্রিম কোর্টের

    মাদ্রাসায় (Madrasa) শিক্ষক-অশিক্ষক কর্মী নিয়োগ (Madrasa Teacher Recruitment) নিয়ে বড় রায় সুপ্রিম কোর্টের (Supreme Court)। রাজ্যের অনুমোদিত মাদ্রাসার শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের নিয়োগের বৈধতা নিয়ে মামলা হয় শীর্ষ আদালতে। সেই মামলাই এবার খারিজ করে দিল শীর্ষ আদালত। কোনও রিট পিটিশনেরই কোনও মেরিট নেই। সব আবেদন খারিজ করে পর্যবেক্ষণ বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি এজি মাসিহ-র বেঞ্চের।

    ‘কোনও রিট পিটিশনেরই মেরিট নেই’, মাদ্রাসায় শিক্ষক-অশিক্ষক কর্মী নিয়োগ নিয়ে বড় রায় সুপ্রিম কোর্টের

  • 13 Jul 2026 11:46 AM (IST)

    রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ নির্মল ঘোষ

    • দীর্ঘদিন ধরে বেপাত্তা ছিলেন পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ।
    • হঠাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে হাজির হয়েছিলেন
    • আজই তাঁর ছেলেকে গ্রেফতার করা হয়েছে।
    • নির্মল ঘোষকেও খুঁজছে পুলিশ
    • এবার রক্ষাকবজ চেয়ে আদালতের দ্বারস্থ তৃণমূল নেতা নির্মল ঘোষ
    • বিচারপতি সৌগত ভট্টাচার্যের কাছে আবেদন করেছেন।
    • বিচারপতি জানান, এমন আবেদন প্রতিদিন আসছে। মামলা তালিকাভুক্ত হলে আবেদন শোনা হবে।
  • 13 Jul 2026 11:41 AM (IST)

    TMC: ২১ জুলাই সভা নিয়ে ফের আদালতের দৃষ্টি আকর্ষণ কালীঘাট তৃণমূলের

    • ২১ জুলাই সভা নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ কালীঘাট তৃণমূলের
    • সভার দিন সামনেই। আদালত মামলাটি শুনুক। আর্জি তৃণমূল কংগ্রেসের
    • আগামী বুধবার মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে
  • 13 Jul 2026 10:55 AM (IST)

    Nirmal Ghosh: পুলিশের জালে নির্মলের ছেলে

    • পুলিশের জালে পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে।
    • ড্রাইভারের লটারির টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তীর্থঙ্করের ঘোষের বিরুদ্ধে।
    • পুলিশ সূত্রে খবর, দক্ষিণেশ্বরের একটি হোটেল থেকে তাঁকে রবিবার গভীর রাতে গ্রেফতার করে পুলিশ।
    • খড়দা থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
    • বন্দুক দেখিয়ে লটারির টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
  • 13 Jul 2026 10:53 AM (IST)

    West Bengal News: রাজ্যে চালু হল গুণ্ডাদমন আইন

    আজ থেকেই রাজ্যে চালু হয়ে গেল গুণ্ডাদমন আইন। নতুন আইনের পোশাকি নাম ‘ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি-সোশ্যাল অ্যাক্টিভিটিজ় অ্যাক্ট, ২০২৬’। অসামাজিক কাজে জড়িত ব্যক্তি বা চক্রকে গুন্ডা হিসেবে চিহ্নিত করা হবে এই আইনে। সরকারি সম্পত্তি নষ্ট করলে অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।

Loading...
Unable to load recommendations.
Follow Us