AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

New Town hotel raid: নিউটাউনে হোটেলে হানা দিয়ে কয়েক কোটি টাকা উদ্ধার, দেবরাজের যোগ রয়েছে?

New Town cash seizure: গোপন সূত্রে পুলিশ খবর পায়, কুড়ি নম্বর ট্যাঙ্কের কাছে ওই হোটেলে বিপুল পরিমাণ টাকা মজুদ রয়েছে। বেসরকারি নিরাপত্তা সংস্থার গাড়ি করে টাকা আসত বলে স্থানীয় সূত্র মারফত খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিভিন্নভাবে কল সেন্টার খুলে সেখান থেকে আর্থিক প্রতারণা করা হত। সেই টাকা বেসরকারি নিরাপত্তা সংস্থার গাড়ি করে এই হোটেলে আসত।

New Town hotel raid: নিউটাউনে হোটেলে হানা দিয়ে কয়েক কোটি টাকা উদ্ধার, দেবরাজের যোগ রয়েছে?
নিউটাউনের হোটেলে তল্লাশিতে মিলল কোটি কোটি টাকাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 14, 2026 | 12:19 AM
Share

কলকাতা: এবার নিউটাউনের একটি হোটেলে হানা দিয়ে কয়েক কোটি টাকা উদ্ধার করল পুলিশ। নিউটাউনের কুড়ি নম্বর ট্যাঙ্কের কাছে ওই হোটেলে সোমবার তল্লাশি চালান বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিডি, সাইবার ক্রাইম এবং নিউটাউন টেকনো সিটি থানার তদন্তকারী আধিকারিকেরা। সূত্রের খবর, ওই হোটেল থেকে কয়েক কোটি টাকার পাশাপাশি গুরুত্বপূর্ণ নথি পাওয়া গিয়েছে। এই ঘটনায় ভিনরাজ্যের দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আবার এই টাকার সঙ্গে ধৃত তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর যোগ থাকতে পারে বলে পুলিশ সূত্রে খবর।

বেশ কিছুদিন গা ঢাকা দিয়ে থাকার পর গ্রেফতার হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী। তাঁকে জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন তথ্য পাওয়ার চেষ্টা করছে পুলিশ। এরই মধ্যে গোপন সূত্রে পুলিশ খবর পায়, কুড়ি নম্বর ট্যাঙ্কের কাছে ওই হোটেলে বিপুল পরিমাণ টাকা মজুদ রয়েছে। বেসরকারি নিরাপত্তা সংস্থার গাড়ি করে টাকা আসত বলে স্থানীয় সূত্র মারফত খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিভিন্নভাবে কল সেন্টার খুলে সেখান থেকে আর্থিক প্রতারণা করা হত। সেই টাকা বেসরকারি নিরাপত্তা সংস্থার গাড়ি করে এই হোটেলে আসত। তারপর হাওলার মাধ্যমে সেই টাকা বিদেশে পাচার হত।

সেই খবর পেয়েই এদিন ওই হোটেলে হানা দেয় পুলিশ। কয়েক কোটি টাকা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। এমনকি, টাকার কিছু অংশ উইপোকাতেও খেয়েছে। অভিযান চলাকালীন দেখা যায়, পুলিশ আধিকারিকরা ওই হোটেল থেকে বিভিন্ন সামগ্রী এবং নথিপত্র বের করে আনছেন। টাকা ও নথি উদ্ধার নিয়ে পুলিশ কিছু বলতে চায়নি। তবে সূত্রের খবর, এই টাকার সঙ্গে দেবরাজের যোগের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। দেবরাজের নির্দেশে এক কাউন্সিলর হাওলার মাধ্যমে এই টাকা বিদেশে পাচার করতেন বলে সূত্র মারফত খবর।

কী বলছে বিজেপি?

নিউটাউনের হোটেল থেকে টাকা উদ্ধারের ঘটনায় রাজারহাট-নিউটাউনের বিজেপি বিধায়ক পীযূষ কানোরিয়া বলেন, “এতদিন ধরে জনগণের লুঠ করা টাকা উদ্ধার হচ্ছে বলে খবর পাচ্ছি। স্থানীয় প্রাক্তন বিধায়ক, তাঁর বর এবং বাংলার যুবরাজের মিলিত টাকা। মানুষকে বোকা বানিয়ে গেমিং অ্যাপের নাম করে টাকাগুলো ঘোরানোর চেষ্টা করছিল। এতদিন বুঝতে পারছিলাম না, টাকাগুলো কোথা দিয়ে ঘুরছে। আজকে পুলিশ জায়গাটা খুঁজে পেয়েছে। পুলিশকে ধন্যবাদ জানাব। এই টাকা গত ২ মাস ধরে ঘুরছে। সিসিটিভি দেখলে অনেক কিছু জানা যাবে।”

Follow Us
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত