Kolkata Book Fair: খোলনলচে বদলে গেল কলকাতা বইমেলার অ্যাডভাইজরি কমিটি
কলকাতা আন্তর্জাতিক বইমেলার অ্যাডভাইজরি কমিটিতে বড়সড় রদবদল ঘটল।
রাজ্য প্রশাসনে নতুন সরকার ক্ষমতায় আসার পর দীর্ঘদিনের পুরোনো কমিটিকে ভেঙে নতুন সদস্য এনে পুনর্গঠন করা হল এই অ্যাডভাইজরি কমিটি।
পূর্বে এই কমিটিতে শিল্পী শুভাপ্রসন্ন, যোগেন চৌধুরীর পাশাপাশি অরূপ বিশ্বাস ও ফিরহাদ (ববি) হাকিমের মতো প্রভাবশালী তৎকালীন মন্ত্রীরা ছিলেন।
তবে বছরের পর বছর কেন একই ব্যক্তিরা কমিটিতে বহাল থাকবেন এবং পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের একচ্ছত্র ভূমিকা থাকবে, তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন প্রকাশকদের একাংশ।
সম্প্রতি মুখ্যমন্ত্রীর বিশেষ উপদেষ্টা সুব্রত গুপ্তের কাছে গিল্ডের কাজ ও আচরণ নিয়ে লিখিত অভিযোগও জমা পড়ে।
ঘুষ নেওয়া, তোলাবাজি বরদাস্ত করা হবে না। সরকারি আধিকারিক থেকে রাজনৈতিক নেতা, অনৈতিক কাজে যুক্ত থাকলে কড়া পদক্ষেপ করা হবে। ক্ষমতায় এসেই এই কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু আধিকারিক।
রাজ্যে পালাবদলের পর একাধিক আধিকারিক ঘুষ নিতে গিয়ে ধরাও পড়েছেন।
এবার তোলাবাজির অভিযোগে রাজ্য দুর্নীতি দমন শাখা গ্রেফতার করল ঝাড়গ্রামের এক পুলিশ কনস্টেবল এবং তিন দালালকে।
কলকাতার কেষ্টপুরে মর্মান্তিক দুর্ঘটনা। লরিতে ধাক্কা অ্যাপ বাইকের। মৃত বাইক আরোহী। চালক গুরুতর আহত অবস্থায় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ঘাতক লরি ও চালককে কলেজ মোড়ে আটক করে বাগুইআটি থানার পুলিশ।
পুলিশ সূত্র মারফত খবর, গতকাল রাত দশটা দশ থেকে দশটা কুড়ি মিনিট নাগাদ একটি মাল বোঝাই লরি দমদম পার্কের দিক থেকে বিমানবন্দরের দিকে যাচ্ছিল। যাত্রী-সহ অ্যাপ মোটরসাইকেল লরিটিকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে চাকায় ধাক্কা খায়।
আরোহী মনোজ কুমার রাঠি বিডন স্ট্রিটের বাসিন্দা। রক্তাক্ত অবস্থায় ভিআইপি রোডের ধারে বেসরকারি হাসপাতালে তাঁকে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মোটরসাইকেল চালক শিবেশ ঝা গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন।
দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ভিআইপি রোড অবরোধ করে। প্রায় ৩০ থেকে ৪০ মিনিট ধরে চলে অবরোধ। এর ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। যান চলাচল স্বাভাবিক হয়।
কলকাতা: দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী সাংসদ পদ খারিজের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের প্রেক্ষিতে এনসিপিআই সাংসদদের নোটিশ ইস্যু করল লোকসভার অধ্যক্ষের অফিস। আবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন নিয়ে তৃণমূলের দুই শিবিরের চাপানউতোর বাড়ছে। ঝাড়গ্রামে ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন এক কনস্টেবল। সবমিলিয়ে রাজ্যে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের আপডেট পান টিভি৯ বাংলায়।