Bangla NewsWest bengal West Bengal NEWS live updates, Bengal political updates amid by election and Bageshwar Baba controversy
live now
West Bengal NEWS Live Updates: কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন রবীন্দ্র ভি ঘুগে, উপস্থিত মুখ্যমন্ত্রী
NEWS Live Updates: রাজ্যের দুটি বিধানসভা আসনে উপনির্বাচনের দিন ঘোষণা হয়েছে। এই আবহে আগামী ১৫ সেপ্টেম্বর রাজ্যে আসতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। এদিকে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে একের পর এক পুজো কমিটি জানিয়ে দিল, তারা ১ লক্ষ টাকা অনুদান নেবে না। সবমিলিয়ে রাজ্যে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের আপডেট পান টিভি৯ বাংলায়।
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে রবীন্দ্র ভি ঘুগেকে শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল আরএন রবি
মঙ্গলবারই কলকাতা পৌরনিগম স্পষ্ট করে দিয়েছিল। তালিকায় জ্বলজ্বল করছে নাম।
গতকালই লাইসেন্স সাসপেন্ড করে দোকান মালিককে বলে দেওয়া হয়েছিল, আজ বন্ধ থাকবে দোকান।
তারপরও বুধবার সকালে দেখা গেল দোকান খুললেন মালিক।
২ নম্বর ধাপা রোডের মিষ্টির দোকান মাতৃ মিষ্টান্ত ভান্ডারের লাইসেন্স সাসপেন্ড করেছে কলকাতা পৌরনিগম। পুর কমিশনার স্মিতা পাণ্ডে স্পষ্ট করে দিয়েছিলেন, ৪০ টি সংস্থাকে সাসপেনশন করা হয়েছে। সংস্থাগুলো যখন তাদের সব নিয়ম মেনে আবেদন করবে, তখন সেটা দেখা হবে।
কিন্তু কার্যত সেই নির্দেশকে অমান্য করেই দোকান খুললেন মাতৃ মিষ্টান্ন ভান্ডারের মালিক পলাশ মিশ্র।
Calcutta High Court Chief Justice: কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন রবীন্দ্র ভি ঘুগে
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন রবীন্দ্র ভি ঘুগে।
বুধবার সকাল ১০টায় হাইকোর্টের এক নম্বর আদালতকক্ষে তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আরএন রবি।
এদিন শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু।
বেশ কয়েকমাস পর স্থায়ী প্রধান বিচারপতি পেল কলকাতা হাইকোর্ট।
স্থায়ী প্রধান বিচারপতি নিয়োগের আগে এতদিন হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী।
09 Sep 2026 10:31 AM (IST)
Assam CM: বাংলার মুখ্যমন্ত্রীকে চিঠি অসমের মুখ্যমন্ত্রীর, কী আবেদন জানালেন?
প্রয়াত গায়ক ভূপেন হাজারিকার কলকাতার টালিগঞ্জের বাড়ি সংরক্ষণের আবেদন জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি লিখলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
অসমের মুখ্যমন্ত্রী লিখেছেন, “কলকাতা ‘ভূপেন দা’র জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে ছিল।” টালিগঞ্জের বাড়িতেই সৃষ্টি হয়েছিল ভূপেন হাজারিকার বহু কালজয়ী কর্মকাণ্ড।
তাই আগামী প্রজন্মের জন্য সেই ঐতিহ্য ও উত্তরাধিকার তাঁরা সংরক্ষণ করতে চাইছেন বলে অসমের মুখ্যমন্ত্রী লিখেছেন।
ভূপেন হাজারিকার শতবর্ষ উদযাপনের প্রেক্ষিতে এই গৌরবময় ঐতিহ্য সংরক্ষণে অসম সরকারের উদ্যোগকে সহায়তা করার জন্য শুভেন্দু অধিকারীকে চিঠি লিখেছেন হিমন্ত বিশ্বশর্মা।
আজ গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত হবে ‘গেরুয়া সম্মান যাত্রা’।
এই মিছিলের নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এই মিছিলের আহ্বান জানিয়ে বলা হয়েছে, গেরুয়া শুধু একটি রং নয়। তা ত্যাগ, আত্মনিবেদন, সনাতন ঐতিহ্যের প্রতীক।
গত কয়েকদিন ধরে গেরুয়া রং এই শব্দবন্ধ ব্যবহার নিয়ে নানা মতামত সামনে এসেছে। নানা তর্ক, বিতর্ক হয়েছে। এই আবহে এদিনের এই মিছিল অর্থবহ বলেই মত রাজনীতির বিশেষজ্ঞদের।
কলকাতা: বাগেশ্বর বাবার আমিষ মন্তব্য নিয়ে বাংলায় রাজনৈতিক চাপানউতোর বেড়েই চলেছে। বিজেপি যদিও স্পষ্ট করে গিয়েছে, বাগেশ্বর বাবার মন্তব্যের সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। বাগেশ্বর বাবা বিজেপির-ও কেউ নন। তারপরও বিতর্ক থামছে না। এদিকে, রাজ্যের দুই আসনে উপনির্বাচনের দিন ঘোষণার পর প্রার্থী নিয়েও জল্পনা বাড়ছে। তৃণমূলের দুই শিবির নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী দেওয়া নিয়ে কী সিদ্ধান্ত নেয়, তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল বাড়ছে। এসবের মধ্যে আগামী ১৫ সেপ্টেম্বর রাজ্যে আসতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। আবার প্রয়াত গায়ক ভূপেন হাজারিকার টালিগঞ্জের বাড়ি সংরক্ষণের আবেদন জানিয়ে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সবমিলিয়ে রাজ্যে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের আপডেট পান টিভি৯ বাংলায়।