West Bengal NEWS: মঙ্গলবার রাতে প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বসু (টুটু বসু)। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিকে, বুধ ও বৃহস্পতিবার বিধানসভায় বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে। আবার বুধবার থেকেই স্কুলে প্রার্থনার সময় বন্দে মাতরম গাইতে হবে বলে প্রধান শিক্ষকদের বার্তা দিয়েছে শিক্ষা দফতর। সব মিলিয়ে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের আপডেট পান টিভি৯ বাংলায়।
কলকাতা: ১৫ বছর পর রাজ্যে পালাবদল হয়েছে। বাংলায় প্রথমবার সরকার গঠন করেছে বিজেপি। আর সরকার গঠন করেই একের পর এক পদক্ষেপ করছে তারা। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে জয়ী প্রার্থীদের বুধ ও বৃহস্পতিবার বিধানসভায় শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে। এদিকে, ভোটে ভরাডুবির পর তৃণমূলে কোন্দল ক্রমশ বাড়ছে। সবমিলিয়ে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।
LIVE NEWS & UPDATES
The liveblog has ended.
13 May 2026 06:51 PM (IST)
Suvendu at Bhabanipur: মমতার পাড়ায় শুভেন্দুর বিজয় উৎসব
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার চারদিন পর ভবানীপুরে হাজির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে পাড়ায় বিজয় মিছিল করল বিজেপি। উপস্থিত ছিলেন শুভেন্দু সহ বিজেপির একাধিক শীর্ষ নেতা।
ভবানীপুরের মানুষকে ধন্যবাদ জানাতে গেলেন শুভেন্দু। বিজয় মিছিলে উপস্থিত ছিলেন বহু মানুষ। কার্যত জনজোয়ারের ছবি দেখা গেল এদিন।
13 May 2026 06:08 PM (IST)
Tiljala: তিলজলায় বেআইনি কারখানা ভাঙতে বুলডোজার
মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরই অ্যাকশন।
তিলজলায় বেআইনি কারখানা ভাঙতে আনা হল বুলডোজার।
বদলের বাংলায় বুলডোজার তিলজলায়।
এলাকা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী।
13 May 2026 02:56 PM (IST)
Samserganj: সামশেরগঞ্জকাণ্ডে সাজা ঘোষণা
সামশেরগঞ্জে হরগোবিন্দ দাস, চন্দন দাসের খুনে ১২ দোষীকে ১০ বছরের কারাদণ্ড। কারাদণ্ডের পাশাপাশি দোষীদের ৬০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। এই ১২ জনের মধ্যে পাঁচ জন সরাসরি হরগোবিন্দ দাস ও চন্দন দাস খুনের ঘটনায় দোষী। হিংসার সময় শামশেরগঞ্জ এলাকার একটি বাড়িতে আগুন ধরিয়ে পুরো পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টা ও মারধরের ঘটনায় শামসেরগঞ্জ থানার পুলিশ আলাদা একটি মামলার রুজু করেছিলেন।
13 May 2026 02:49 PM (IST)
বাড়ল ভাতা
অন্নপূর্ণা ভান্ডারের (Annapurna Bhandar) পর বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। রাজ্যে যে সকল বাকি ভাতা চালু ছিল সেই ভাতার কয়েকটিকে দ্বিগুণ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোন-কোন ভাতা বাড়ানো হল? জানা যাচ্ছে, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা ও প্রতিবন্ধী ভাতা বাড়াল বিজেপি সরকার। আগে এক হাজার টাকা করে দেওয়া হত। এবার থেকে দু’হাজার টাকা হতে চলেছে এই ভাতাগুলি। জুনের প্রথম থেকেই মিলবে ভাতাগুলি এখনও পর্যন্ত তেমনটাই জানা যাচ্ছে।
Tiljala Fire: তিলজলা অগ্নিকাণ্ডে গ্রেফতার এক মালিক
মঙ্গলবার তিলজলায় পাঁচতলা বাড়ির একটি কারখানায় আগুন ধরে যায়। ২ জনের মৃত্যু হয়। ওই অগ্নিকাণ্ডে জাফর মিসার নামে এক মালিককে গ্রেফতার করেছে তিলজলা থানা। পাম অ্যাভিনিউ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে।
পুলিশ সূত্রে খবর, পালানোর পরিকল্পনা করছিলেন জাফর। দুই মালিকের মধ্যে একজন হলেন তিনি।
সুপারভাইজার শামিম আকতার নামে এক জন গ্রেফতার হয়েছেন। সবমিলিয়ে তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার দুই জন।
13 May 2026 02:02 PM (IST)
Nabanna: নবান্নে মেগা বৈঠক
রাজ্যের ৪১ দফতরের সঙ্গে মেগা বৈঠকে মুখ্যমন্ত্রী।
সব দফতরের সচিবকে বৈঠকে থাকার নির্দেশ।
সরকারের ৫ সিনিয়র অফিসারকেও বৈঠকে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
থাকছেন ৫ মন্ত্রী ও ১৫ বিধায়ক।
13 May 2026 01:57 PM (IST)
Illegal Toll Gates West Bengal: অবৈধ টোল গেট বন্ধের নির্দেশিকা
রাজ্যজুড়ে যান চলাচল নির্বিঘ্ন করতে এবং বেআইনি কর আদায় রুখতে মুখ্যসচিব কড়া পদক্ষেপ করেছে। মুখ্যসচিবের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, অবিলম্বে অবৈধ টোল বা ড্রপ গেট বন্ধ করতে হবে।
ধর্মীয় ক্ষেত্রেও লাউড স্পিকার নিয়ে বড় সিদ্ধান্ত, কী বললেন পুলিশ কমিশনার?
পুলিশ ও সচিবদের মাথা উঁচু করে কাজের নির্দেশ আগেই দিয়েছিলেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর এবার কলকাতা পুলিশ কমিশনার অজয় কুমার নন্দার সঙ্গে বৈঠক সমস্ত জয়েন সিপি, ডিসি এবং ওসিদের। ভোট পরবর্তী হিংসা আটকাতেই হবে যে করে হোক, কড়া নির্দেশ দিলেন সিপি।
জ্বালানি বাঁচাতে প্রধানমন্ত্রী মোদী যেমন নিজের কনভয়ের সংখ্যা কমিয়ে দিয়েছেন, সেই পথেই হাঁটছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।
বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও নিজের কনভয়ের সংখ্যা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
জ্বালানি বাঁচাতে আজ বিধানসভায় বিজেপি বিধায়করাও বাসে চড়ে আসেন শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে।
13 May 2026 11:12 AM (IST)
ভবানীপুরের বিধায়ক শুভেন্দু
বিধানসভায় শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু।
ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আজ ও আগামিকাল মিলিয়ে মোট ২৯০ জন বিধায়ক শপথ নেবেন।
13 May 2026 10:27 AM (IST)
সাপ্তাহিক ‘নো ভেহিকেল ডে’ ঘোষণা উত্তর প্রদেশে
উত্তর প্রদেশ সরকারের তরফে সাপ্তাহিক নো ভেহিকেল ডে ঘোষণা করা হয়েছে।
মন্ত্রী থেকে শুরু করে সাংসদ, বিধায়ক, অন্যান্য জনপ্রতিনিধিদের সপ্তাহে নির্দিষ্ট একদিন পাবলিক ট্রান্সপোর্ট বা গণপরিবহন ব্যবহার করতে হবে।
তারা নিজস্ব গাড়ি বা কনভয় ব্যবহার করতে পারবেন না।
তবে ব্যবহার করা যাবে ইলেকট্রিক গাড়ি। জোর দেওয়া হয়েছে সাইক্লিং এবং কার পুলিং-এর উপরে।
13 May 2026 10:26 AM (IST)
নিজের কনভয়ের সংখ্যা কমিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী মোদী
ইরান-আমেরিকা সংঘর্ষের জেরে বিশ্বজুড়ে যে জ্বালানি সঙ্কট তৈরি হয়েছে, তার প্রভাব পড়েছে ভারতের উপরেও। জ্বালানি সঙ্কট রুখতে এবং বিকল্প শক্তি ব্যবহার বাড়াতে নানা উদ্যোগ নিচ্ছে সরকার।
বাকিদের মতো প্রধানমন্ত্রী মোদী নিজেও জ্বালানি বাঁচানোর চেষ্টা করছেন। সেই কারণেই তিনি নিজের কনভয়ের গাড়ির সংখ্য়া কমিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন।
৫০ শতাংশ গাড়ি কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী নিজের নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপ (SPG)-কে নির্দেশ দিয়েছেন যে কনভয়ে যেন ইলেকট্রিক গাড়ির সংখ্যা বাড়ানো হয়। তবে তিনি এ কথাতেও জোর দিয়েছেন যে নতুন গাড়ি যেন কেনা না হয়।
13 May 2026 10:25 AM (IST)
বাড়ল সোনা-রুপোর আমদানি শুল্ক
সোনা কিনতে বারণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। এবার কেন্দ্রের আরও বড় এক পদক্ষেপ।
ভারত সোনা-রুপোর উপরে আমদানি শুল্ক বা ইমপোর্ট ট্যারিফ (Import Tariff on Gold-Silver) বৃদ্ধি করল।
সোনা-রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে।
এর ফলে সোনা-রুপো কেনার খরচ একধাক্কায় অনেকটাই বাড়বে।
Vande Mataram: স্কুলে প্রার্থনার সময় গাইতে হবে বন্দে মাতরম, নির্দেশ শিক্ষা দফতরের
আজ (বুধবার) থেকে স্কুলে স্কুলে প্রার্থনার সময় গাইতে হবে বন্দে মাতরম। প্রধান শিক্ষকদের বার্তা দিল শিক্ষা দফতর।
জাতীয় সংগীত জনগনমণর পাশাপাশি রাষ্ট্রীয় গীত বন্দে মাতরম গাওয়ার নির্দেশ।
পূর্বতন সরকার রাজ্য সঙ্গীত গাওয়ার নির্দেশ দিয়েছিল। তা নিয়ে বর্তমান সরকার কোনও নিষেধাজ্ঞা আপাতত দেয়নি। ফলে এখন পড়ুয়াদের তিনটি গান গেয়ে প্রার্থনা করতে হবে।
বন্দে মাতরম গাওয়া হল কি না, সেটাও আজকে স্কুল কর্তৃপক্ষকে জানাতে হবে শিক্ষা দফতরে।