
তৃণমূলের রাজ্যসভার সাংসদ ১৩ থেকে কমে হল ১০
ফের ইস্তফা রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বড়াইক
এর আগে সুখেন্দু শেখর রায় ও সুস্মিতা দেব ইস্তফা দিয়েছিলেন
আপাতত নতুনরা কেউ নেই বললেই চলে। এক সময় যাঁরা সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ঘুরঘুর করতেন, ‘দিদি’-‘দিদি’ এক ঢোক জল বেশি খেতেন তাঁদের অনেকেই এখন ব্যস্ত তৃণমূলের ‘টিম বি’ তৈরিতে। তবে, মমতার সঙ্গে এখনও রয়ে গিয়েছেন পুরনো নেতারা। আর সেই নেতাদের মধ্যেই অন্যতম হলেন মদন মিত্র (Madan Mitra)। কিন্তু এবার তাঁরও ইঙ্গিতপূর্ণ পোস্ট নিয়ে বাড়ছে জল্পনা।
বিস্তারিত পড়ুন: Madan mitra kamarhati mla: কংগ্রেসের সঙ্গে মমতার জোট জল্পনার মধ্যেই ইংরেজিতে এবার ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন মদন
কংগ্রেসে মিশে যেতে পারে তৃণমূল (TMC)। বাংলায় কংগ্রেসে একসঙ্গে জোট করে লড়াই করতে পারে তৃণমূল। এই সব জল্পনা-আলোচনার মধ্যেই মুখ খুললেন উত্তরবঙ্গের কংগ্রেস নেতা (Congress leader)। পরিষ্কার জানালেন, নিচুতলার প্রচুর কর্মী মার খেয়েছেন, ফলত এমন কিছু হলে তাঁরা যে ভালো কোনও সিদ্ধান্ত নেবেন না সেই কথাই বললেন।
বিস্তারিত পড়ুন: Congress on Mamata Banerjee: ‘আমাদের হেলিকপ্টার-টাকা-পয়সা ব্যবহার করে মসনদে বসে মমতা কংগ্রেসকেই সাইনবোর্ড করতে চেয়েছিল’
তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অস্বস্তি আরও বাড়ল। সই জালিয়াতি কাণ্ডে বারবার সিআইডি-র (CID) তলবেও হাজিরা দেননি। দিল্লি থেকেও কলকাতায় ফিরছেন না।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির আশঙ্কা বাড়ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এই পরিস্থিতিতে এবার আরও বিপাকে পড়লেন অভিষেক। ভিন রাজ্য থেকেও হাজিরার সমন পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠিয়েছে ত্রিপুরার আদালত। ২০২১-এ ত্রিপুরার ভোট পরবর্তী মামলায় (Post Poll Violence) তাঁকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছে খোয়াই আদালত।
বিস্তারিত পড়ুন: Abhishek Banerjee: আরও ‘বিপাকে’ অভিষেক! তৃণমূল সাংসদকে এবার সমন পাঠাল ত্রিপুরা আদালত
উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Baneree) পাশে হাসিমুখে বসে কলকাতা বন্দরের তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিম (Firhad Hakim)।
আপাত দৃষ্টিতে এতে নতুন কিছু নেই। তবে চর্চা শুরু হয়েছে যে দিন থেকে, সই জালিয়াতি কাণ্ডে দলের অন্দরে বিদ্রোহ ঘোষণা করেছিলেন ঋতব্রত। ইতিমধ্যেই উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক নেতৃত্বে গঠিত হয়েছে নব তৃণমূল ব্লক। সেখানে সইও করেছেন ৬০ এর বেশি বিধায়ক।
এই সংখ্যাটা কালীঘাটপন্থী বিধায়কদের ছাড়িয়েছে এমতাবস্থায় ববিকে ঋতব্রতর পাশে হাসিমুখে বসতে দেখলে চর্চা হবে বইকি! এই আবহের মধ্যেই জল্পনা ছড়াল, তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরকে আরও দুর্বল করতে এবার গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন একদা প্রাক্তন মেয়র তথা মমতার আস্থাভাজন ফিরহাদ হাকিম (Firhad Hakim)।
বিস্তারিত পড়ুন: Firhad and Ritabrata: মমতার আস্থাভাজন ফিরহাদই কি না…, সব ‘খেলা’ ঘুরে যেতে পারে আজই
মমতা দিল্লি থেকে ফিরলেও আসেননি অভিষেক। গ্রেফতারির ভয়েই দিল্লিতে থেকে গেছেন? তৃণমূল সূত্রে খবর, আজ ফিরতে পারেন অভিষেক
বাংলার রাজ্য-রাজনীতির পালা বদলের পর থেকে কখনও কেউ গ্রেফতার হচ্ছেন, কখনও আবার বিদ্রোহ ঘোষণা করছে। এই আবহে মমতা বন্দ্যোপাধ্যায় আর সনিয়া গান্ধীর বৈঠক নিয়ে নানাবিধ প্রশ্ন উঠছিল। তবে কি বাংলায় তৃণমূল আর কংগ্রেস একসঙ্গে কাজ করবে? যদিও, কংগ্রেসের নিচুতলার কর্মীদের দাবি ভিন্ন। তাঁর এই জোট পছন্দ করছেন না।
অন্যদিকে, আজ আবার ফিরহাদ হাকিমের ভূমিকাও থাকবে নজরে। কারণ, তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরকে আরও দুর্বল করতে এবার গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন একদা প্রাক্তন মেয়র তথা মমতার আস্থাভাজন ফিরহাদ হাকিম। যোগ দিতে পারেন বিদ্রোহীদের দলে। ফলে, বঙ্গের রাজ্য-রাজনীতির জল বৃহস্পতিবার কোন দিকে গড়ায় সেইটাই দেখার