AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Firhad and Ritabrata: মমতার আস্থাভাজন ফিরহাদই কি না…, সব ‘খেলা’ ঘুরিয়ে যেতে পারে আজই

Mamata Banerjee and Firhad Hakim: বৃহস্পতিবার দুপুরে বিধানসভায় যাওয়ার কথা রয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিমের। এখন দেখার ফিরহাদ হাকিমকে বৃহস্পতিবার ঠিক কী ভূমিকায় দেখা যায়। সূত্রের খবর, ৬০ জনের পরে সংখ‌্যাটা যা হবে, তাঁরা আলাদা করে এই বিদ্রোহী শিবিরকে সমর্থনের চিঠি দিতে পারেন অধ‌্যক্ষ রথীন্দ্র বোসকে।

Firhad and Ritabrata: মমতার আস্থাভাজন ফিরহাদই কি না..., সব 'খেলা' ঘুরিয়ে যেতে পারে আজই
ফিরহাদ হাকিম, বিধায়কImage Credit: Facebook
| Edited By: | Updated on: Jun 11, 2026 | 6:55 AM
Share

কলকাতা: উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Baneree) পাশে হাসিমুখে বসে কলকাতা বন্দরের তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিম (Firhad Hakim)। আপাত দৃষ্টিতে এতে নতুন কিছু নেই। তবে চর্চা শুরু হয়েছে যে দিন থেকে, সই জালিয়াতি কাণ্ডে দলের অন্দরে বিদ্রোহ ঘোষণা করেছিলেন ঋতব্রত। ইতিমধ্যেই উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক নেতৃত্বে গঠিত হয়েছে নব তৃণমূল ব্লক। সেখানে সইও করেছেন ৬০ এর বেশি বিধায়ক। এই সংখ্যাটা কালীঘাটপন্থী বিধায়কদের ছাড়িয়েছে এমতাবস্থায় ববিকে ঋতব্রতর পাশে হাসিমুখে বসতে দেখলে চর্চা হবে বইকি! এই আবহের মধ্যেই জল্পনা ছড়াল, তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরকে আরও দুর্বল করতে এবার গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন একদা প্রাক্তন মেয়র তথা মমতার আস্থাভাজন ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

সূত্রের খবর, তৃণমূলের বিদ্রোহী শিবিরের বিধায়ক সংখ‌্যা বেড়ে দাঁড়াতে চলছে ৬৫। এই পর্বে ফিরহাদের ভূমিকা রয়েছে বলে দলের একটি অংশের দাবি। সেখানে চমকও থাকতে পারে বলে ওই সূত্রের খবর। আজ,বৃহস্পতিবার তার সাক্ষী থাকতে পারে বিধানসভা।

বৃহস্পতিবার দুপুরে বিধানসভায় যাওয়ার কথা রয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিমের। এখন দেখার ফিরহাদ হাকিমকে বৃহস্পতিবার ঠিক কী ভূমিকায় দেখা যায়। সূত্রের খবর, ৬০ জনের পরে সংখ‌্যাটা যা হবে, তাঁরা আলাদা করে এই বিদ্রোহী শিবিরকে সমর্থনের চিঠি দিতে পারেন অধ‌্যক্ষ রথীন্দ্র বোসকে। ৬৪ জন তাঁদের পক্ষে রয়েছেন বলে দাবি করেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তবে, ঠিক কোন চারজন ফের সই করেছেন, সেই তালিকা এখনও প্রকাশ্যে আসেনি। ঋতব্রতের দাবি, ঠিক সময়েই সব তালিকা সামনে আসবে।

Follow Us