AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari: শিশুকে নিয়ে এবার মুখ্যমন্ত্রীর মুখোমুখি পার্ক স্ট্রিটে সেই দুধ গরম করা মহিলা

Park Street footpath row: মঙ্গলবার জনতার দরবার সেরে সল্টলেকে বিজেপি দফতর থেকে বেরোচ্ছিলেন মুখ্যমন্ত্রী। সেইসময় হঠাৎ কোলে বাচ্চাকে নিয়ে হাজির হন ওই মহিলা। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন তিনি। সেইসময় বাচ্চাদের মাথায় হাত দিয়ে আশ্বস্ত করেন শুভেন্দু অধিকারী।

Suvendu Adhikari: শিশুকে নিয়ে এবার মুখ্যমন্ত্রীর মুখোমুখি পার্ক স্ট্রিটে সেই দুধ গরম করা মহিলা
অগ্নিমিত্রার ভিডিয়ো ও মুখ্যমন্ত্রীর জনতার দরবার Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 25, 2026 | 2:11 PM
Share

কলকাতা: পার্ক স্ট্রিটের (Park Street) ফুটপাথে নাতির জন্য দুধ গরম করছিলেন এক মহিলা। সেইসময় তাঁকে বাধা দেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। কড়া ধমক দিয়ে তৎক্ষণাৎ ওই মহিলাকে ফুটপাথ থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। গত কয়েকদিন ধরে এই ঘটনাকে কেন্দ্র করে জোর চর্চা চলছে রাজ্য-রাজনীতিতে। এই আবহে মঙ্গলবার সল্টলেকে বিজেপি দফতরে হঠাৎ শিশুকে কোলে নিয়ে হাজির ওই ফুটপাথবাসী মহিলা। সেইসময় বিজেপি দফতরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও (CM Suvendu Adhikari)। হঠাৎ ওই মহিলা সেখানে পৌঁছতেই শোরগোল পড়ে যায়।

ঠিক কী ঘটেছে জনতার দফতরে?

মঙ্গলবার জনতার দরবার সেরে সল্টলেকে বিজেপি দফতর থেকে বেরোচ্ছিলেন মুখ্যমন্ত্রী। সেইসময় হঠাৎ কোলে বাচ্চাকে নিয়ে হাজির হন ওই মহিলা। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন তিনি। সেইসময় বাচ্চাদের মাথায় হাত দিয়ে আশ্বস্ত করে শুভেন্দু বলেন, “বিজেপি সরকার সকলের জন্য। সব ব্যবস্থা নেওয়া হবে।”

কী বললেন শুভেন্দু অধিকারী?

এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, “সীতাদেবী কারও বিরুদ্ধে অভিযোগ করেননি। উনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী ও বিজেপির উপরই ভরসা রয়েছে। ১৫ বছরে মমতা বন্দ্যোপাধ্যায় কোনও খোঁজ নেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় লোক পাঠিয়ে টাকা দিয়ে বলছে বিজেপির বিরুদ্ধে কথা বলতে।” এরপরই আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমি কর্পোরেশনকে বলে দেব, সব ব্যবস্থা হয়ে যাবে। আমি বলেছি, রাস্তায় থাকবেন না। ফুটপাথ তো মানুষের জন্য। আমরা আপনার থাকার ব্যবস্থা করব।”

পার্ক স্ট্রিটের ফুটপাথে দুধ গরমের ঘটনায় সরব হয়েছেন বিরোধীরা। ফুটপাথবাসীর প্রতি মন্ত্রীর আচরণ নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। তবে, পাল্টা বিরোধীদের দিকেই প্রশ্ন ছুড়ে দিয়েছেন অগ্নিমিত্রা। প্রশ্ন তুলেছেন, “বিরোধীদের কান্নাকাটি শুনলাম। কেউ সেদিন একবাটি দুধ নিয়ে এগিয়ে যায়নি এই পরিবারের কাছে। সকলে রাজনীতির আগুনে রুটি সেকেছে। ২৮ বছর কংগ্রেস, ৩৪ বছর সিপিএম, ১৫ তৃণমূল মানুষকে ঠকিয়েছে। পয়সা নিয়ে ফুটপাথে হকার বসিয়েছে, দুর্নীতি করেছে তাদের থেকে মানবিকতা শিখব না।” অগ্নিমিত্রার আরও প্রশ্ন, “ফুটপাথে এক গামলা দুধ জাল দেওয়া হচ্ছে, এক গামলা দুধ ছ’মাসের বাচ্চা খাবে? আর স্টোভে আগুন জ্বালানো হয়েছে ব্যস্ত রাস্তায়? যে কোনও সময় দুর্ঘটনা ঘটবে। কে দায় নেবে?”

Follow Us