AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

চড়ের ইংরেজি স্ল্যাপ, জানেন ঠাসিয়ে চড় মারার ইংরেজি কী?

বিভিন্ন সময়ে আমরা এই ইংরেজি শব্দ ব্যবহার করে থাকি। তবে, কয়েকটি শব্দের ক্ষেত্রে আমরা শুধু বাংলা ভাষাই ব্যবহার করি। কিন্তু তার ইংরেজি শব্দ জানি না বা ভেবে দেখি না। তাহলে জেনে নেওয়া যাক ঠাসিয়ে চড়ের ইংরেজি কী?

চড়ের ইংরেজি স্ল্যাপ, জানেন ঠাসিয়ে চড় মারার ইংরেজি কী?
ঠাসিয়ে চড়ের ইংরেজি অর্থImage Credit: Freepik
| Updated on: Aug 25, 2026 | 2:12 PM
Share

‘এক চড়েতে ঠান্ডা, ধেড়ে ছোড়াদের পান্ডা…’ জনপ্রিয় সিনেমা বসন্ত বিলাপ ছবির এই গান বাঙালিদের কাছে আজও সমান জনপ্রিয়। চড়-থাপ্পড়ের প্রসঙ্গ উঠলেই এই গান মনে পড়তে বাধ্য। কিন্তু আজকাল বহু মানুষই বাংলা ভুলতে চলেছেন। অনেকেই এখন চড়ের জায়গায় ‘Slap’ শব্দ ব্যবহারে স্বচ্ছন্দ্য বোধ করেন।চড়ের ইংরেজি যে স্ল্যাপ সেটা আট থেকে আশির জানা। তবে জানেন কী ঠাসিয়ে বা কষিয়ে চড়ের ইংরেজি কী? ভাবছেন তো এ আবার কেমন প্রশ্ন? আসলে শব্দকোষে এমন অনেক কিছুই রয়েছে যা আমাদের অজানা তেমনই কষিয়ে চড়ের ইংরেজি।

বিভিন্ন সময়ে আমরা এই ইংরেজি শব্দ ব্যবহার করে থাকি। তবে, কয়েকটি শব্দের ক্ষেত্রে আমরা শুধু বাংলা ভাষাই ব্যবহার করি। কিন্তু তার ইংরেজি শব্দ জানি না বা ভেবে দেখি না। তাহলে জেনে নেওয়া যাক ঠাসিয়ে চড়ের ইংরেজি কী?

বহুক্ষেত্রে ‘ঠাসিয়ে চড়’ মূলত বিশেষণের বিশেষণ হিসাবে ব্যবহৃত। কাউকে যখন খুব জোরে থাপ্পড় মারা হয় তখন বাংলায় ‘ঠাসিয়ে চড়’ শব্দটি ব্যবহার করা হয়। এই ‘ঠাসিয়ে চড় মারাকে ইংরেজিতে ‘give a tight slap’ বা ‘give a hard slap’ বলা হয়। এছাড়া সরাসরি ‘slap hard’ শব্দগুলিও ব্যবহার করা হয়।

Follow Us