e Pakistan News: পাহাড়ের কিনারায় পাকিস্তান, একযোগে একাধিক জেলায় হামলা! নিহত ১২০ - Bengali News | 92 Militans Among Over 120 Killed in Pakistan After Attack in Balochistan: Officials | TV9 Bangla News

Pakistan News: পাহাড়ের কিনারায় পাকিস্তান, একযোগে একাধিক জেলায় হামলা! নিহত ১২০

Attack in Balochistan: তবে এই ঘটনার পরেই অভিযানে নামে পাকিস্তানি সেনা। দ্য গার্ডিয়ান-এর একটি প্রতিবেদন মারফৎ জানা গিয়েছে, ৪৮ ঘণ্টা ধরে একযোগে সন্ত্রাস-দমন অভিযান চালিয়ে এখনও পর্যন্ত ১৩৩-এর বেশি সন্ত্রাসীকে খতম করেছে তারা। খোদ শনিবারই খতম করা হয়েছে ৯২ জন সন্ত্রাসীকে। এই হামলায় বালোচ লিবারেশন আর্মি নিজেদের দায় স্বীকার করেনি ঠিকই।

Pakistan News: পাহাড়ের কিনারায় পাকিস্তান, একযোগে একাধিক জেলায় হামলা! নিহত ১২০
পাকিস্তানে ভয়াবহ হামলাImage Credit source: সংগৃহিত (X)

|

Feb 01, 2026 | 11:13 AM

ইসলামাবাদ: পরপর চলল গুলি, ফেটে পড়ল আত্মঘাতী বোমারুরা। শনিতে পাকিস্তান দেখল অশনি সংকেত। সেদেশের দক্ষিণ-পশ্চিম অংশে দেখা গেল ভয়াবহ সন্ত্রাসী হামলা। এখনও পর্যন্ত নিহত ১২০। চড়চড়িয়ে বাড়ছে মৃতের সংখ্যা।

ঘটনা বালোচিস্তানের। গত কয়েক মাস ধরে সেখানে পাক সরকারের বিরুদ্ধে বেড়েছে উত্তাপ। দফায় দফায় হামলা চালাচ্ছে সশস্ত্র সংগঠনগুলি। শনিবারও একযোগে পর পর হামলা চালায় সন্ত্রাসবাদীরা। এই হামলার দায় এখনও পর্যন্ত কোন সংগঠন স্বীকার করেনি। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, কোয়েটা, গোদার, মাসটুঙ, নুস্কি, দালবানদিন, পাঞ্জগুর-সহ বেশ কয়েকটি জেলায় একযোগে হামলা চালিয়েছে সন্ত্রাসবাদীরা।

শুধুই বন্দুক-বোমা নিয়ে হামলা নয়, ভেঙেছে কারাগারও। পুলিশ সূত্রে খবর, পাকিস্তানের মাস্তুং জেলার একটি কারাগার থেকে প্রায় ৩০ জনেরও অধিক বন্দিকে পালাতে সাহায্য করেছে সন্ত্রাসীরা। এছাড়াও হামলা চালানো হয়েছে নুকশির আধাসামরিক বাহিনীর দফতরেও। কারাগার ও আধাসেনা দফতরে হামলার জেরে আহত হয়েছেন বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী। প্রাণ গিয়েছে ১৪ জনের।

তবে এই ঘটনার পরেই অভিযানে নামে পাকিস্তানি সেনা। দ্য গার্ডিয়ান-এর একটি প্রতিবেদন মারফৎ জানা গিয়েছে, ৪৮ ঘণ্টা ধরে একযোগে সন্ত্রাস-দমন অভিযান চালিয়ে এখনও পর্যন্ত ১৩৩-এর বেশি সন্ত্রাসীকে খতম করেছে তারা। খোদ শনিবারই খতম করা হয়েছে ৯২ জন সন্ত্রাসীকে। এই হামলায় বালোচ লিবারেশন আর্মি নিজেদের দায় স্বীকার করেনি ঠিকই। তবে হামলার দিনেই একটি ভিডিয়ো প্রকাশ করেছে তাঁরা। যাতে দেখা গিয়েছে, পাকিস্তানের সরকার ও সেনার বিরুদ্ধে হওয়া কোনও একটি হামলায় বন্দুক হাতে যোগ দিচ্ছেন মেয়েরাও।