AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sweet Revenge: এমনভাবেও ‘প্রতিশোধ’ নেওয়া যায়? যুবতীর কীর্তিতে হাঁ সবাই…

Sweet Revenge: উপেক্ষার 'প্রতিশোধ' নিতে চান ওই যুবতী। মাস দুয়েক পরে বান্ধবীর সঙ্গে ওই স্টোরে তিনি যান। তাঁদের পরনে ছিল দামি পোশাক। কয়েকটি পোশাক পছন্দ করেন তাঁরা। সেগুলি কিনতে চান। তারপর পোশাকের দাম হিসেবে ব্যাগ থেকে নোটের বান্ডিল বের করে কর্মীদের দেন।

Sweet Revenge: এমনভাবেও 'প্রতিশোধ' নেওয়া যায়? যুবতীর কীর্তিতে হাঁ সবাই...
প্রতীকী ছবি, ফোটো সৌজন্য-Meta AI
| Updated on: Aug 26, 2024 | 2:58 PM
Share

বেজিং: জিনিস পছন্দ হয়েছে। কিনতেও চান। জিনিসের দাম দেওয়ার জন্য ব্যাগ থেকে নোটের বান্ডিল বের করলেন এক যুবতী। স্টোরের কর্মীরা সেই নোটের বান্ডিল দেখে প্রথমে কিছু অবাক হলেন। তারপর গুনতে শুরু করলেন। প্রায় ঘণ্টা দুয়েক লাগল গুনতে। আর গোনা শেষ হতেই যুবতী সব নোট ফেরত নিয়ে ব্যাগে ভরে সঙ্গীদের সঙ্গে স্টোর থেকে বেরিয়ে গেলেন। স্টোরের কর্মীরা অবাক। কিন্তু, কেন এমন করলেন যুবতী? তাঁর এই ‘প্রতিশোধের’ কাহিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন যুবতী নিজেই।

ঘটনাটি ঘটেছে চিনের চংকুইংয়ে। সোশ্যাল মিডিয়ায় ওই যুবতী জানিয়েছেন, জুন মাসে একটি বিখ্যাত ব্র্যান্ডের ওই স্টোরে তিনি পোশাক কিনতে গিয়েছিলেন। কিন্তু, সাধারণ পোশাক দেখে স্টোরের কর্মীরা তাঁকে উপেক্ষা করেন। যুবতী অভিযোগ করেন, তিনি জল চাইলেও দেননি স্টোরের কর্মীরা। সেইসময় তিনি স্টোর কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়েরের চেষ্টা করেছিলেন। কিন্ত, কোনও জবাব পাননি।

এই উপেক্ষারই ‘প্রতিশোধ’ নিতে চান ওই যুবতী। মাস দুয়েক পরে বান্ধবীর সঙ্গে ওই স্টোরে তিনি যান। তাঁদের পরনে ছিল দামি পোশাক। কয়েকটি পোশাক পছন্দ করেন তাঁরা। সেগুলি কিনতে চান। তারপর পোশাকের দাম হিসেবে ব্যাগ থেকে নোটের বান্ডিল বের করে কর্মীদের দেন। স্টোরের কর্মীদের ২ ঘণ্টা লাগে নোটের বান্ডিল গুনতে। সবমিলিয়ে ৬ লক্ষ ইউয়ান (ভারতীয় মুদ্রায় ৭০ লক্ষ টাকার বেশি) ছিল।

টাকা গোনা শেষ হতেই যুবতী জানিয়ে দেন, তিনি সিদ্ধান্ত বদলেছেন। জিনিস কিনবেন না। সোশ্যাল মিডিয়ায় ওই যুবতী লিখেছেন, “গোনা শেষ হতেই আমি আমার টাকা ফেরত নিই। এবং চলে আসি।” সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাঁর এই পোস্ট। অনেকেই তাঁর এই ‘মিষ্টি প্রতিশোধের’ প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, বছরের সেরা স্বস্তিকর বদলা।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Follow Us