AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

AI Robot Attack: শেষের শুরু কি এটাই? মানুষকে মারতে তেড়ে এল AI রোবট, তারপরই…দেখুন ভিডিয়ো

AI Robot Attack: সেখানে দেখা যাচ্ছে, এআই পরিচালিত হিউম্যানোয়েড রোবট ভিড় করে দাঁড়িয়ে থাকা জনতার দিকে তেড়ে যাচ্ছে। কার্যত তাদের মারতে উদ্যত হয় ওই রোবট। রোবটের এমন রুদ্ররূপ দেখে তো স্তম্ভিত সকলে।

AI Robot Attack: শেষের শুরু কি এটাই? মানুষকে মারতে তেড়ে এল AI রোবট, তারপরই...দেখুন ভিডিয়ো
রোবট মারতে আসছে মানুষকে।Image Credit: X
| Updated on: Feb 28, 2025 | 8:33 AM
Share

বেজিং: প্রযুক্তি আশীর্বাদ নাকি অভিশাপ? এই প্রশ্ন বহু যুগের। তবে প্রযুক্তির যত উন্নতি হচ্ছে, মানুষের নির্ভরশীলতাও তত বেড়ে যাচ্ছে। এখন আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের যুগ। যে কাজ করতে এক মাস সময় লাগত, তা এআই আধ ঘণ্টা বা এক ঘণ্টায় করে দিচ্ছে। এআই-র কারণে লক্ষ লক্ষ মানুষ চাকরিও খুইয়েছেন। এমনিতেই আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স নিয়ে উদ্বিগ্ন অনেকে। এর মধ্যে যে ভয়ঙ্কর ছবি এবার সামনে এল, তা অত্যাধুনিক প্রযুক্তি কতটা ভয়ঙ্কর হতে পারে, তা নিয়ে ভাবাবে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিয়ো। সেখানে দেখা যাচ্ছে, এআই পরিচালিত হিউম্যানোয়েড রোবট ভিড় করে দাঁড়িয়ে থাকা জনতার দিকে তেড়ে যাচ্ছে। কার্যত তাদের মারতে উদ্যত হয় ওই রোবট। রোবটের এমন রুদ্ররূপ দেখে তো স্তম্ভিত সকলে। তাড়াতাড়ি নিরাপত্তারক্ষীরা এসে রোবট শাট ডাউন করিয়ে দেয় বিপদ এড়াতে।

ঘটনাটি ঘটেছে উত্তর-পূর্ব চিনের তিয়ানজিনে। সেখানে বসন্ত উৎসব চলাকালীনই একটি মানব আকারের রোবট এমন কাণ্ড ঘটিয়েছে। ইউনিট্রি রোবোটিকস নামক একটি সংস্থা রোবট তৈরি করেছে। তাদের দাবি, সফটওয়্যার সমস্যার জন্যই রোবট এমন অদ্ভুত আচরণ করেছে।

তবে এই প্রথম নয়। এর আগে টেসলার কারখানাতেও এক ইঞ্জিনিয়ারকে আক্রমণ করেছিল একটি রোবট। ওই ব্যক্তির পিঠে, হাতে ধাতব নখ বসিয়ে দেয় রোবট।  এবার চিনে রোবটের হামলা দেখে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন, “উজ্জ্বল ভবিষ্যত কেমন হতে চলেছে”।