‘আল্লাহু আকবর…’, খবর পড়তে গিয়ে হাউহাউ করে কাঁদলেন অ্যাঙ্কর

শনিবার ভোরে নিজের দফতরেই খামেনেইয়ের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। মৃত্যুর খবর প্রকাশ করে ইরানের সংবাদমাধ্যম উল্লেখ করেছে, খামেনেই কীভাবে নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন, কীভাবে বিশ্বের উদ্ধত শক্তির বিরুদ্ধে লড়াই করেছেন।

আল্লাহু আকবর..., খবর পড়তে গিয়ে হাউহাউ করে কাঁদলেন অ্যাঙ্কর

Mar 01, 2026 | 12:24 PM

তেহরান: মধ্য-প্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি। আর সেই আবহে মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেইয়ের। শুধু খামেনেই নয়, ইজরায়েল-আমেরিকার যৌথ হামলায় মৃত্যু হয়েছে তাঁর পরিবারের একাধিক সদস্যের। ইরানে তাই শোকের আবহ। সেই খবর পড়তে গিয়েই অঝোরে কেঁদে ফেললেন সংবাদপাঠক।

ইরানের সংবাদমাধ্যমের সেই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। প্রথমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনেইয়ের মৃত্যুর দাবি করেন। পরে খামেনেইয়ের মৃত্যুর খবর নিশ্চিত করে ইরানের স্টেট টিভি। সে দেশে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। VISEGRAD24 নামে ইরানের এক সংবাদমাধ্যমের ভিডিয়ো ক্লিপ ভাইরাল হয়েছে।

ভাইরাল ক্লিপে দেখা যাচ্ছে, আল্লাহু আকবর বলে সংবাদপাঠ শুরু করছেন ওই অ্যাঙ্কর। তারপর আস্তে আস্তে খামেনেইয়ে মৃত্যুর খবর পাঠ করছেন। বলছেন কীভাবে শহিদ হয়েছেন, কী কাজ করেছিলেন তিনি। এ কথা বলতে বলতেই অঝোরে কেঁদে ফেলেন অ্যাঙ্কর।

শনিবার ভোরে নিজের দফতরেই খামেনেইয়ের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। মৃত্যুর খবর প্রকাশ করে ইরানের সংবাদমাধ্যম উল্লেখ করেছে, খামেনেই কীভাবে নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন, কীভাবে বিশ্বের উদ্ধত শক্তির বিরুদ্ধে লড়াই করেছেন।

ইসলামিক রিপাবলিকের দ্বিতীয় সর্বোচ্চ নেতা ছিলেন খামেনেই। ১৯৮৯ সাল থেকে শক্ত হাতে তিনি ইরান সামলাচ্ছিলেন। যেহেতু খামেনেই তাঁর কোনও উত্তরসূরী ঘোষণা করে যাননি, তাই ইরানের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে।