AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Balochistan: বয়স ২৩-২৪! দুই তরুণীর কাণ্ডে কেঁপে উঠেছে পাকিস্তান, নেমেছে সেনা

Pakistan Militant Attack: এই সমস্ত হামলার নেপথ্যে দুই তরুণী। রবিবার তাঁদের ছবিই প্রকাশ করেছে বিএলএ বা বালোচ লিবারেশন আর্মি। একজনের নাম আসিফা মেঙ্গাল, বয়স ২৪ বছর। দ্বিতীয় জনে ছবি প্রকাশিত হলেও নাম জানা যায়নি। হামলাকারীদের মধ্যে যে এই দু'জন তরুণী ছিলেন, তা মেনে নিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফও।

Balochistan: বয়স ২৩-২৪! দুই তরুণীর কাণ্ডে কেঁপে উঠেছে পাকিস্তান, নেমেছে সেনা
দুই তরুণী কাঁপাল পাকিস্তানImage Credit: সংগৃহিত (X)
| Updated on: Feb 02, 2026 | 12:29 PM
Share

ইসলামাবাদ: পাকিস্তানের একাধিক জেলায় হামলার ঘটনায় দায় স্বীকার করল বালোচ লিবারেশন আর্মি। ছবি প্রকাশ করল তাঁদের দুই আত্মঘাতী বোমারুর। শনিবার হামলার পরেই বালোচ লিবারেশন আর্মি জানিয়েছিল, তাঁদের এই ‘সশস্ত্র সংগ্রামে’ একাধিক ‘নারী যোদ্ধা’ যোগ দিয়েছেন। এবার তাঁদের ছবি প্রকাশ করল বিএলএ।

শনিবার থেকে পরপর বিস্ফোরণে কেঁপে উঠেছে পাকিস্তানের বালোচিস্তান প্রদেশ। কোনওটি আত্মঘাতী, কোনওটি নয়। এই সমস্ত হামলার নেপথ্যে দুই তরুণী। রবিবার তাঁদের ছবিই প্রকাশ করেছে বিএলএ বা বালোচ লিবারেশন আর্মি। একজনের নাম আসিফা মেঙ্গাল, বয়স ২৪ বছর। দ্বিতীয় জনে ছবি প্রকাশিত হলেও নাম জানা যায়নি। হামলাকারীদের মধ্যে যে এই দু’জন তরুণী ছিলেন, তা মেনে নিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফও।

বিএলএ তাঁদের বিবৃতিতে জানিয়েছে আসিফা, বালোচিস্তানের নুশকি এলাকার বাসিন্দা। ২০০২ সালের ২রা অক্টোবর জন্ম। তাঁর ২১ বছরের জন্মদিনে আসিফা বালোচ লিবারেশন আর্মির মজিদ ব্রিগেডে যোগদান করেন। ২০২৪ সালের জানুয়ারি মাসে তিনি আত্মঘাতী হামলায় যোগদানের সিদ্ধান্ত নেন। শনিবার নুশকিতে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর দফতরে হামলা চালিয়েছিলেন আসিফাই।

হামলাকারী দ্বিতীয় তরুণীর একটি ভিডিয়ো প্রকাশ করেছে বিএলএ। তাতে দেখা গিয়েছে, পাকিস্তানের সরকারের আগ্রাসী নীতির বিরুদ্ধে তীব্র কটাক্ষ করছেন তিনি। আরও একটি ভিডিয়োয় দেখা গিয়েছে বন্দুক হাতে অন্য এক তরুণীকে তিনি বলছেন, ‘পাক সরকার আমাদের মা-বোনেদের দমিয়ে রাখতে শুধু গায়ের জোর দেখায়। সরাসরি আমাদের মুখোমুখি হতে পারে না। সেই ক্ষমতা নেই।’

প্রসঙ্গত, বালোচিস্তানে সন্ত্রাসবাদী কার্যকলাপ নিয়ে দীর্ঘদিন ধরেই নাজেহাল হয়েছে পাক সরকার। গত কয়েক মাসে ধাপে ধাপে আরও বেশি সশস্ত্র সংগ্রাম বাড়িয়েছে বিএলএ। রবিবার ওই সন্ত্রাসবাদী সংগঠন তাঁদের বিবৃতি জানিয়েছে, বালোচিস্তানের কোয়েটা, নুশকি, মাসটাং, ডালবান্দিন, খারান, পাঞ্জগুর, গদর এবং পাসনিতে একযোগে হামলা চালানো হয়েছে। তবে এই হামলার নেপথ্য়ে ভারতের পৃষ্ঠপোষকতা ও অঙ্গুলিহেলন রয়েছে বলে দাবি ইসলামাবাদের। যদি ভারত এই সব অভিযোগ খারিজ করেছে।