AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh Hindu Attack: বাংলাদেশে ড্রামের ভিতরে মিলল হিন্দু ব্যবসায়ীর দেহ! দেখে তসলিমার প্রশ্ন, ‘হিন্দুকে কি মেরে ফেলবে?’

Bangladesh: গত ২০ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন নিরঞ্জন। তাঁকে ২১ সেপ্টেম্বর দেখা গিয়েছিল স্টেডিয়াম এলাকায়। এর পরদিনই ড্রামের ভিতর থেকে দেহ উদ্ধার হয়। কে বা কারা খুন করল, কীভাবেই বা ড্রামের ভিতরে দেহ ঢুকিয়ে জলে ফেলা হল, তা পুরোটাই তদন্ত করে দেখা হচ্ছে। 

Bangladesh Hindu Attack: বাংলাদেশে ড্রামের ভিতরে মিলল হিন্দু ব্যবসায়ীর দেহ! দেখে তসলিমার প্রশ্ন, 'হিন্দুকে কি মেরে ফেলবে?'
মৃত হিন্দু ব্যবসায়ী। ডানদিকে তসলিমা নাসরিন।Image Credit: PTI
| Updated on: Sep 27, 2026 | 7:54 AM
Share

ঢাকা: বাংলাদেশে হিন্দুরা কি আর কখনওই নিরাপদ থাকতে পারবে না? ফের হিন্দু ব্যক্তিকে খুন হতে হল বাংলাদেশে। গত বুধবার বাংলাদেশের ময়মনসিংহ জেলার বেগুনবাড়ি এলাকায় একটি জলাশয়ে বড় একটি ড্রাম ভাসতে দেখা যায়। পাড়ে টেনে এনে সেই ড্রাম খুলতেই দেখা যায় যে ভিতরে মৃতদেহ ভরা।

প্রাথমিকভাবে ওই ব্যক্তির পরিচয় জানা না গেলেও, পরে জানা যায়, নিহত ব্যক্তির নাম নিরঞ্জন চন্দ্র সূত্রধর (৫০)। তিনি একটি সোনার দোকান চালাতেন যৌথ মালিকানায়। বাংলাদেশের ত্রিশাল উপজেলায় তাঁর বাড়ি। কী কারণে ওই হিন্দু ব্যবসায়ীকে খুন করা হয়েছে, তা এখনও জানা যায়নি।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, খুনের পরই বস্তাবন্দি করে মৃতদেহটি ড্রামে ভরা হয়েছিল। তাঁর প্যান্টের পকেট থেকে  ময়মনসিংহ হিন্দু কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের একটি টোকেন পাওয়া যায়। সেই সূত্র ধরেই এলাকায় গিয়ে জিজ্ঞাসাবাদের পর ওই মৃত ব্যক্তির পরিচয় জানা যায়। এরপর মৃত ব্যবসায়ী নিরঞ্জন সূত্রধরের স্ত্রী সুমিতা রানি সূত্রধর ও ছেলে জয় সূত্রধর দেহ শনাক্ত করেন।

ওই ব্যক্তির স্ত্রী জানিয়েছেন, গত ২০ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন নিরঞ্জন। তাঁকে ২১ সেপ্টেম্বর দেখা গিয়েছিল স্টেডিয়াম এলাকায়। এর পরদিনই ড্রামের ভিতর থেকে দেহ উদ্ধার হয়। কে বা কারা খুন করল, কীভাবেই বা ড্রামের ভিতরে দেহ ঢুকিয়ে জলে ফেলা হল, তা পুরোটাই তদন্ত করে দেখা হচ্ছে।

এ দিকে, বাংলাদেশে ফের একবার সংখ্যালঘু হিন্দু খুন হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন লেখিকা তসলিমা নাসরিন। তিনি ফেসবুকে পোস্ট করে লেখেন, “যতদূর শুনেছি লোকটি ত্রিশালের বাসিন্দা এবং স্বর্ণ ব্যবসায়ী। আশ্চর্য , সব হিন্দুকে কি মেরে ফেলবে মুসলমানরা? সব হিন্দুর জমি দখল করে নেবে? তাদের টাকা পয়সা লুট করে নেবে? বাড়িঘর পুড়িয়ে দেবে? আমি জানিনা কী করে হিন্দুরা বাস করছে ওই জেহাদিস্তানে। কোনও সুস্থ ও সভ্য মানুষ তো ওই হিংস্র, বর্বর ও অসভ্য মুসলমানের দেশে বাস করতে পারবে না। সম্ভব নয়।”

এর আগে হাসিনা সরকারের পতন ও মহম্মদ ইউনূসের জমানায় বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা বড় প্রশ্নের মুখে পড়েছুল। তখনও ভারত সরকারের তরফে বারবার সাহায্য ও সুরক্ষার আর্জি জানানো হয়।

Follow Us