AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Muhammad Yunus: ইউনূসের কী স্পর্ধা! বললেন, ‘ভারতের ম্যাপই আঁকা যাবে না যদি…’

Bangladesh: বাংলাদেশের নতুন বন্ধু হয়েছে চিন। মহম্মদ ইউনূস চিনকে ধন্যবাদ জানান বাংলাদেশের কঠিন সময়ে পাশে দাঁড়ানোর জন্য।

Muhammad Yunus: ইউনূসের কী স্পর্ধা! বললেন, 'ভারতের ম্যাপই আঁকা যাবে না যদি...'
মহম্মদ ইউনূস।Image Credit: PTI
| Updated on: Jan 25, 2025 | 4:02 PM
Share

সুইজারল্যান্ড: একসময়ে ভারতের সবথেকে ভাল বন্ধু ছিল বাংলাদেশ। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে কোভিড সঙ্কট, যেকোনও বিপদেই ছুটে গিয়েছে ভারত। পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের। সেই বাংলাদেশই আজ কার্যত ভারতের শত্রু। পায়ে পা লাগিয়ে ঝামেলা বাধাচ্ছে অনবরত। কলকাতা, ত্রিপুরা, সেভেন সিস্টার্স দখল করার ফাঁকা হুমকি দিচ্ছে। এবার ভারতের সঙ্গে সম্পর্ক ও তাতে চিড় নিয়ে মুখ খুললেন সে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস। কী বললেন তিনি?

হাসিনার শাসনকালে ভারত-বাংলাদেশ যতটা ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল, ইউনূস জমানায় ততটাই তিক্ত হচ্ছে দিনে দিনে। এবার ইউনূস নিজেই এই সম্পর্ক নিয়ে মুখ খুললেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে দাঁড়িয়ে ব্যক্তিগতভাবে উদ্বেগ প্রকাশ করলেন। পাশাপাশি রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বললেন, “ভারত-বাংলাদেশের সম্পর্ক যথাসম্ভব মজবুত হওয়া উচিত। বাংলাদেশের মানচিত্র ছাড়া ভারতের মানচিত্র আঁকা সম্ভব নয়।”

বাংলাদেশের নতুন বন্ধু হয়েছে চিন। মহম্মদ ইউনূস চিনকে ধন্যবাদ জানান বাংলাদেশের কঠিন সময়ে পাশে দাঁড়ানোর জন্য। প্রসঙ্গত, বাংলাদেশের নতুন সরকার লাগাতার কর বাড়িয়ে চলছে। সম্প্রতিই চাপিয়ে দেওয়া হয়েছে অতিরিক্ত ভ্যাটের বোঝা। ইউনূস সরকারের দাবি, এই ভ্যাটের মাধ্যমে সরকারের ১২ হাজার কোটি টাকার রাজস্ব আয় হবে।

অন্যদিকে, শেখ হাসিনাকেও ফের একবার দুষেছেন মহম্মদ ইউনূস। তিনি বলেন, “হাসিনা জমানায় বাংলাদেশের অর্থনৈতিক বৃদ্ধি নিয়ে যে দাবিগুলি করা হয়েছিল, তা সব মিথ্যা। আমাদের দেশের বর্তমান আর্থিক অবস্থা গোটা বিশ্বের কাছে একটা শিক্ষা। উনি (হাসিনা) বলেছিলেন আমাদের প্রবৃদ্ধির হার সবথেকে বেশি, কিন্তু সেটা সবটাই মিথ্যা ছিল।”

Follow Us