AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sheikh Hasina: গণহত্যা করেছেন হাসিনা! ভারত থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে শাস্তি দেবে বাংলাদেশ?

Bangladesh: গত জুলাই-অগস্ট মাসে বাংলাদেশে যে ছাত্র আন্দোলন হচ্ছিল, তাতে নির্বিচারে গুলি চালানোয় শতাধিক আন্দোলনকারীর মৃত্যু হয়েছিল। সেই অপরাধেই গণহত্যার দায়ে মামলা দায়ের করা হয়েছে। বিচারের জন্য হাসিনাকে বাংলাদেশে ফেরানো হবে।

Sheikh Hasina: গণহত্যা করেছেন হাসিনা! ভারত থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে শাস্তি দেবে বাংলাদেশ?
বাংলাদেশে গণহত্যার শাস্তি পাবেন হাসিনা?Image Credit: AFP
| Updated on: Sep 09, 2024 | 6:44 AM
Share

ঢাকা: গণআন্দোলনের মুখে পড়তেই বাংলাদেশে পতন হয়েছে হাসিনা সরকারের। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। শুধু তাই নয়, প্রাণ বাঁচাতে দেশ ছাড়তেও বাধ্য হয়েছেন। আপাতত ভারতেই রয়েছেন শেখ হাসিনা। তবে আর কতদিন? বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার হাতে পেতে চায় হাসিনাকে। ছাত্র আন্দোলনে শয়ে শয়ে আন্দোলনকারীর মৃত্যুর দায়ে শাস্তি দিতে চায় প্রাক্তন প্রধানমন্ত্রীকে। সেই কারণে ভারত থেকে হাসিনাকে ফেরাতে যাবতীয় পদক্ষেপ করা হবে বলেই জানিয়েছেন সদ্য নিয়োগ হওয়া প্রধান বিচারপতি।

রবিবার বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রধান বিচারপতি মহম্মদ তাজুল ইসলাম জানান, প্রত্যর্পণ চুক্তির অধীনে ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে। গত জুলাই-অগস্ট মাসে বাংলাদেশে যে ছাত্র আন্দোলন হচ্ছিল, তাতে নির্বিচারে গুলি চালানোয় শতাধিক আন্দোলনকারীর মৃত্যু হয়েছিল। সেই অপরাধেই গণহত্যার দায়ে মামলা দায়ের করা হয়েছে। বিচারের জন্য হাসিনাকে বাংলাদেশে ফেরানো হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে নতুন বিচারপতি ও তদন্তকারীদের নিয়োগ করা হলেই হাসিনাকে দেশে ফেরানোর কাজ শুরু হবে।

ঢাকায় আইসিটি প্রাঙ্গণে মহম্মদ তাজুল ইসলাম বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে আবেদন জানাব আমরা। কাজ শুরু হলেই আমরা গণহত্যা ও মানবতার বিরুদ্ধে যে অপরাধ হয়েছে, তা নিয়ে মামলা করা হবে। শেখ হাসিনা সহ এই ঘটনায় যতজন জড়িত, সবার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে।

তিনি আরও বলেন, “অভিযুক্তদের বিরুদ্ধে যাবতীয় তথ্য প্রমাণ সংগ্রহ করা হয়েছে। আমরা সেই তথ্য প্রমাণ পরীক্ষা করে তারপর ট্রাইবুনালের সামনে জমা দেব। এটা অনেক বড় চ্যালেঞ্জ।”

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য পরামর্শদাতা নূরজাহান বেগম জানিয়েছেন, হাসিনা সরকার থাকাকালীন ছাত্র আন্দোলনে ১ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। গত মাসেই বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল হাসিনা সহ ১০ জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে মামলা দায়ের হয়। শুরু হয় তদন্ত।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Follow Us
'বেসুরো' আখরুজ্জামান, হঠাৎ কেন বিজেপি বিরোধিতা শুরু করলেন?
'বেসুরো' আখরুজ্জামান, হঠাৎ কেন বিজেপি বিরোধিতা শুরু করলেন?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?