AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘দেশটা কি তোর বাপের?’, বাংলাদেশের রাস্তায় হিন্দুদের গর্জন, চাপে ইউনূস

Bangladesh: চট্টগ্রাম, রংপুর, ঢাকা সহ একাধিক জায়গায় হিন্দুদের উপরে হামলা ঘটনা সামনে এসেছে। এদিকে, মঙ্গলবারই এক আইনজীবীর মৃত্য়ুকে ঘিরেও বিতর্ক শুরু হয়েছে। বাংলাদেশের সংখ্যাগুরু জনগোষ্ঠী নিশানা করেছে সংখ্যালঘুদেরই।

'দেশটা কি তোর বাপের?', বাংলাদেশের রাস্তায় হিন্দুদের গর্জন, চাপে ইউনূস
গর্জে উঠল হিন্দুরা।Image Credit: Facebook
| Edited By: | Updated on: Nov 28, 2024 | 11:49 AM
Share

ঢাকা: হাসিনা সরকারের পতনের পর থেকেই হিংসা-আক্রমণের শিকার বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা। কখনও জ্বালিয়ে দেওয়া হয়েছে ঘরবাড়ি-দোকানপাট, কোথাও আবার নৃশংসভাবে হত্যা করা হয়েছে হিন্দুদের, এমনটাই অভিযোগ। ওপার বাংলায় সংখ্যালঘুদের উপরে অত্যাচার নিয়ে বারংবার উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার। বাংলাদেশের ইউনূস সরকারের তরফে সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তার আশ্বাস দেওয়া হলেও, তা কতটা কার্যকর হয়েছে, যথেষ্ট সংশয় রয়েছে সেই বিষয়ে।

হিংসার ঘটনা লাগাতার ঘটছিলই। চলতি সপ্তাহ থেকে নতুন করে অশান্তি শুরু হয়েছে ইসকনের সাধু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারিকে ঘিরে। বাংলাদেশে হওয়া হিন্দুদের উপরে অত্যাচার নিয়েই সরব হয়েছিলেন চিন্ময় দাস।  গত অক্টোবরে চট্টগ্রামে যে মহামিছিলের আয়োজন করা হয়েছিল, তার নেতৃত্বও দিয়েছিলেন চিন্ময় কৃষ্ণ দাস। দেশদ্রোহিতার অভিযোগেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করেই নতুন করে অশান্তি শুরু হয়েছে। চট্টগ্রাম, রংপুর, ঢাকা সহ একাধিক জায়গায় হিন্দুদের উপরে হামলা ঘটনা সামনে এসেছে। এদিকে, মঙ্গলবারই এক আইনজীবীর মৃত্য়ুকে ঘিরেও বিতর্ক শুরু হয়েছে। বাংলাদেশের সংখ্যাগুরু জনগোষ্ঠী নিশানা করেছে সংখ্যালঘুদেরই। হুমকি দেওয়া হচ্ছে সংখ্যালঘুদের। তাদের দেশ ছাড়তে বাধ্য করার জন্য ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ।

আর এই হুমকির প্রতিবাদেই সুর চড়িয়েছে সংখ্যালঘুরা। হিন্দু ও সংখ্যালঘুরা হিংসার প্রতিবাদে স্লোগান উঠেছে “কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ-দাদার?”।  নতুন করে দিকে দিকে শোনা যাচ্ছে এই স্লোগান।

Follow Us
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়