AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ট্রাম্পের সই করা সব সিদ্ধান্তে ‘হোয়াইটনার’ চালাবেন বাইডেন

বাইডেন বারবার জানিয়েছেন, তিনি উদার অভিবাসন নীতিতে বিশ্বাসী। তার প্রতিফলন দেখা যাবে বাইডেন প্রশাসনের একাধিক সিদ্ধান্তে।

ট্রাম্পের সই করা সব সিদ্ধান্তে 'হোয়াইটনার' চালাবেন বাইডেন
ফাইল চিত্র
| Updated on: Jan 20, 2021 | 6:10 PM
Share

ওয়াশিংটন: ক্ষমতায় এসেই ট্রাম্পের (Donald Trump) সব সিদ্ধান্তের উল্টো পথে হাঁটবেন বাইডেন। প্রথম দিনই কমপক্ষে ১৫টি বিলে সই করবেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। মূলত যে ৪ সমস্যা সমাধানের চেষ্টা করবেন তিনি, তা হল- মহামারীর অবসান, অর্থনৈতিক পুনরুদ্ধার, জলবায়ু সমস্যার সমাধান ও বর্ণ বৈষম্যে ইতি টানা। তার জন্য একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন জো বাইডেন। এক নজরে দেখে নেওয়া যাক সেগুলি…

১. বিশ্ব স্বাস্থ্য সংস্থায় আমেরিকাকে ফেরানো। ২. আমেরিকায় মাস্ক বাধ্যতামূলক করা। ৩. ছাত্রঋণের সুদ স্থগিত করা। ৪.প্যারিস জলবায়ু চুক্তিতে আমেরিকাকে ফেরানো। ৫.ফেডারেল জমি ও তেলের সঠিক ব্যবহার। ৬. মেক্সিকো প্রাচীরের জন্য অনুদান বন্ধ করা। ৭. মুসলিম দেশগুলির উপর থেকে ‘ট্রাভেল ব্যান’ তুলে নেওয়া। ৮. ট্রাম্পের তৈরি করা ১৭৭৬ কমিশনের অবসান ঘটানো। ৯.বর্ণ বৈষম্যের অবসান। ১০. প্রশাসনে নিয়োগের জন্য নতুন নীতি আনা।

আরও পড়ুন: হাতে নেই হোয়াইট হাউস, নতুন এলাহি ঠিকানা খুঁজলেন ট্রাম্প

এছাড়াও অভিবাসন নীতি তথা এইচ ভিসার ক্ষেত্রে ট্রাম্পের উল্টো পথে হাঁটবেন জো বাইডেন। বাইডেন বারবার জানিয়েছেন, তিনি উদার অভিবাসন নীতিতে বিশ্বাসী। তার প্রতিফলন দেখা যাবে বাইডেন প্রশাসনের একাধিক সিদ্ধান্তে। ‘ব্ল্যাক লাইভ ম্যাটারস’ আন্দোলনের প্রত্যক্ষ প্রভাব পড়েছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে। কৃষ্ণাঙ্গ আন্দোলনের জেরেই বাইডেনমুখী হয়েছেন অনেকে। তাই একাধিক বিলে সই করে প্রথম দিন থেকেই ট্রাম্পের সিদ্ধান্তের উল্টো স্রোতে হাঁটবে বাইডেন প্রশাসন। ফিরে আসবে ওবামাকেয়ারও।

Follow Us
'রিঙ্কু বৌদি টিকিট পায়নি বলেই...', দিলীপ ঘোষকে নিয়ে যা বললেন কুণাল
'রিঙ্কু বৌদি টিকিট পায়নি বলেই...', দিলীপ ঘোষকে নিয়ে যা বললেন কুণাল
মঙ্গলবারই রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি
মঙ্গলবারই রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি
আরজি করে লিফট বিপর্যয়ে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
আরজি করে লিফট বিপর্যয়ে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
'আপনাদের কাছে উৎসব আগে?', সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজ্য়ের
'আপনাদের কাছে উৎসব আগে?', সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজ্য়ের
সাপ্লিমেন্টারি লিস্টে নাম বাদ পড়লে কী করবেন
সাপ্লিমেন্টারি লিস্টে নাম বাদ পড়লে কী করবেন
'গুলি দেখেছ? আওয়াজে প্যান্ট...', রণংদেহী মেজাজে দিলীপ ঘোষ
'গুলি দেখেছ? আওয়াজে প্যান্ট...', রণংদেহী মেজাজে দিলীপ ঘোষ
বারবার বিতর্ক, কেন আবারও শিরোনামে আরজি কর?
বারবার বিতর্ক, কেন আবারও শিরোনামে আরজি কর?
মধ্যপ্রাচ্যে যুদ্ধ, তেল আমদানি নিয়ে সংসদে মুখ খুললেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্যে যুদ্ধ, তেল আমদানি নিয়ে সংসদে মুখ খুললেন প্রধানমন্ত্রী
'গরিবদের পাশে কেউ দাঁড়ায়না...', আরজি করে এসে এ কী অভিজ্ঞতা
'গরিবদের পাশে কেউ দাঁড়ায়না...', আরজি করে এসে এ কী অভিজ্ঞতা
BJP-র প্রার্থী নিয়ে অসন্তোষের মধ্যেই বাংলায় আসছেন নিতিন, খোঁচা কুণালের
BJP-র প্রার্থী নিয়ে অসন্তোষের মধ্যেই বাংলায় আসছেন নিতিন, খোঁচা কুণালের