Donald Trump on US Election: হার স্পষ্ট, তারপরও ট্রাম্প বলছেন, ‘জিততাম, যদি…’
US Midterm Election: তিনি আগে বারবার বোঝানোর চেষ্টা করেছিলেন, মানুষ যেন প্রেসিডেন্ট নির্বাচন ভেবেই ভোটটা দেন। আর সেই ভোটে সেনেট ও হাউস উভয় কক্ষেই হারতে বসেছে ট্রাম্পের দল। এই পরিস্থিতিতে ট্রাম্প আরও একটি পোস্টে লিখেছেন, "আমি রাজনৈতিক বিশেষজ্ঞ হিসেবে বুঝিয়ে দিতে পারি, কেন রিপাবলিকানরা হেরেছেন।"

ওয়াশিংটন: আমেরিকার ফলাফল অনেকটাই স্পষ্ট হয়ে গিয়েছে ইতিমধ্য়ে। মধ্যবর্তী নির্বাচনে রাশ চলে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হাত থেকে। রিপাবলিকান (Republican) পার্টির হাতে থাকা একের পর এক কেন্দ্র চলে যাচ্ছে ডেমোক্র্যাটিকদের (Democratic) হাতে। যদিও প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প এখনই ক্ষমতাচ্যুত হচ্ছেন না, তবে এই ভোটের ফলাফল তাঁর জনপ্রিয়তা নিয়ে যে প্রশ্ন তুলে দিচ্ছে, তা স্পষ্ট। এই পরিস্থিতিতে দলের হার স্বীকার করে নিলেও এটা তাঁর নিজের হার বলে মানতে নারাজ ট্রাম্প।
সোশ্য়াল মিডিয়ায় মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, “আমার ছবি যদি ব্যালটে থাকত, তাহলে বিপুল ভোটে জিততাম।” ভোটের আগে প্রচারের সময় সাধারণ মানুষের উদ্দেশে ট্রাম্পকে বারবার বলতে শোনা গিয়েছে, “ভাববেন, আমার ছবি ব্যালটে আছে।” ভোটাররা সে কথা শোনার পরও একের পর এক কেন্দ্রে ডেমোক্র্যাটদের পক্ষেই ভোট দিয়েছেন।
তিনি আগে বারবার বোঝানোর চেষ্টা করেছিলেন, মানুষ যেন প্রেসিডেন্ট নির্বাচন ভেবেই ভোটটা দেন। আর সেই ভোটে সেনেট ও হাউস উভয় কক্ষেই হারতে বসেছে ট্রাম্পের দল। এই পরিস্থিতিতে ট্রাম্প আরও একটি পোস্টে লিখেছেন, “আমি রাজনৈতিক বিশেষজ্ঞ হিসেবে বুঝিয়ে দিতে পারি, কেন রিপাবলিকানরা হেরেছেন।”
তবে এই পরাজয়ের জন্য ট্রাম্প কাউকে দোষারোপ করেননি। বলেছেন, বিরোধী অর্থাৎ ডেমোক্র্যাটিকদের সঙ্গে কাজ করতে উৎসাহী তিনি।
এত দিন হাউস অফ রিপ্রেজ়েন্টেটিভসে রিপাবলিকানদের হাতে ছিল ২১৮ এবং ডেমোক্র্যাটদের হাতে ছিল ২১৪টি আসন। অন্যদিকে, সেনেটে ডেমোক্র্যাট শিবিরের হাতে ছিল ৪৭টি এবং রিপাবলিকানদের হাতে ছিল ৫৩টি আসন। এখনও পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী, ১০০ আসনের সেনেটে ৫৩টিতে এগিয়ে ডেমোক্র্যাটরা। ৪১টিতে রিপাবলিকানরা।
