AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Russia on Pakistan: ‘এখন পাকিস্তান যাবেন না’, ভারতের পাশে দাঁড়িয়ে নিজের দেশের নাগরিকদের সতর্ক করল রাশিয়া

Russia on Pakistan: ইতিমধ্যেই কাশ্মীরে হিন্দু পর্যটকদের নৃশংস হত্যাকাণ্ডের পর থেকে ফুঁসছে গোটা দেশ। কড়া বার্তা দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাফ বলছেন, এমন জবাব দেব, কল্পনাও করতে পারবেন না। কোনওভাবেই ছাড় পাবে না সন্ত্রাসবাদীরা।

Russia on Pakistan: ‘এখন পাকিস্তান যাবেন না’, ভারতের পাশে দাঁড়িয়ে নিজের দেশের নাগরিকদের সতর্ক করল রাশিয়া
প্রতীকী ছবি Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Apr 26, 2025 | 8:14 AM
Share

ইসলামাবাদ: ভারতের প্রত্যাঘাত চলছে তার মধ্যেই পাকিস্তান নিয়ে এবার নতুন অ্যাডভাইজারি জারি করল রাশিয়া। রুশ নাগরিকদের পাকিস্তান না যাওয়ার পরামর্শ ক্রেমলিনের। ‘এখনই পাকিস্তান যাবেন না’, ভারতের পাশে দাঁড়িয়ে এবার নিজের দেশের নাগরিকদের এমনই পরামর্শ দিল পাকিস্তানের রুশ দূতাবাস। এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়েছে। যাতে স্পষ্ট লেখা হয়েছে, ” আমরা সুপারিশ করছি যে পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত রাশিয়ান নাগরিকদের সাময়িকভাবে পাকিস্তান সফর থেকে বিরত থাকতে হবে।” রাশিয়ান দূতাবাসের তরফে জারি করা এই বিবৃতি নিয়েই এখন জোর চর্চা আন্তর্জাতিক আঙিনায়। 

আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একটা বড় অংশের মতে, গোটা পরিস্থিতি দেখে রাশিয়াও মনে করছে পাকিস্তান এই মুহূর্তে রুশ নাগরিকদের যাওয়ার জন্য উপযুক্ত জায়গা নয়। সে কারণেই তাঁরা তাঁদের নাগরিকদের সতর্ক করছেন, সজাগ করছেন, না যাওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন।  

ইতিমধ্যেই কাশ্মীরে হিন্দু পর্যটকদের নৃশংস হত্যাকাণ্ডের পর থেকে ফুঁসছে গোটা দেশ। কড়া বার্তা দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাফ বলছেন, এমন জবাব দেব, কল্পনাও করতে পারবেন না। কোনওভাবেই ছাড় পাবে না সন্ত্রাসবাদীরা। কল্পনাতীত শাস্তি দেওয়া হবে। এই আবহে রাশিয়ার জারি করা অ্যাডভাইজারি আন্তর্জাতিক মহলে পাকিস্তানের উপর চাপ যে আরও বাড়াবে তা বলাই বাহুল্য। 

Follow Us
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
এসআইআর মামলায় মোড় ঘোরানো নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, কী জানেন?
এসআইআর মামলায় মোড় ঘোরানো নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, কী জানেন?
পুরীতে ছিল লুকিয়ে, সেখান থেকেই গ্রেফতার তৃণমূলের দিলীপ
পুরীতে ছিল লুকিয়ে, সেখান থেকেই গ্রেফতার তৃণমূলের দিলীপ