AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Elon Musk: সুনীতাদের ফেরাতে বড় ভূমিকা মাস্কের, স্পেসএক্সের কর্ণধারকে ধন্যবাদ ২ মহাকাশচারীর

Elon Musk: মহাকাশ স্টেশন থেকে সুনীতাদের ফিরিয়ে আনার ক্ষেত্রে এগিয়ে আসে মাস্কের স্পেসএক্স। সুনীতাদের ফেরাতে রবিবার মহাকাশ স্টেশনে পৌঁছয় স্পেসএক্সের মহাকাশযান ক্রিউ-১০। সেই মহাকাশযানে চড়েই পৃথিবীতে ফিরে আসছেন সুনীতা ও বুচ।

Elon Musk: সুনীতাদের ফেরাতে বড় ভূমিকা মাস্কের, স্পেসএক্সের কর্ণধারকে ধন্যবাদ ২ মহাকাশচারীর
ইলন মাস্ককে ধন্যবাদ জানালেন সুনীতারা
| Updated on: Mar 18, 2025 | 9:34 AM
Share

ওয়াশিংটন: ফেরার কথা ছিল আট দিনে। সেটাই হয়ে গিয়েছে ৯ মাস। অবশেষে মহাকাশ থেকে পৃথিবীর মাটিতে ফিরছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনীতি উইলিয়ামস ও তাঁর সঙ্গী বুচ উইলমোর। তাঁদের পৃথিবীতে ফিরিয়ে আনার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে ইলন মাস্কের স্পেসএক্স। সেজন্য মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে রওনা দেওয়ার আগে মাস্ককে ধন্যবাদ জানিয়েছেন দুই মহাকাশচারী।

২০২৪ সালের জুনে বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযানে চেপে মহাকাশ স্টেশনে পৌঁছন সুনীতারা। মহাকাশচারীদের নিয়ে মহাকাশ স্টেশনে প্রথমবার পাড়ি দিয়েছিল স্টারলাইনার। আট দিন পর সুনীতাদের পৃথিবীতে ফেরার কথা ছিল। কিন্তু, স্টারলাইনারের প্রযুক্তিগত ত্রুটির ফলে ফিরে আসার তারিখ ক্রমশ পিছতে থাকে। শেষপর্যন্ত দুই মহাকাশচারীকে মহাকাশ স্টেশনে রেখেই ফিরে আসে স্টারলাইনার।

শেষপর্যন্ত মহাকাশ স্টেশন থেকে সুনীতাদের ফিরিয়ে আনার ক্ষেত্রে এগিয়ে আসে মাস্কের স্পেসএক্স। সুনীতাদের ফেরাতে রবিবার মহাকাশ স্টেশনে পৌঁছয় স্পেসএক্সের মহাকাশযান ক্রিউ-১০। সেই মহাকাশযানে চড়েই পৃথিবীতে ফিরে আসছেন সুনীতা ও বুচ। তাঁদের সঙ্গে পৃথিবীতে ফিরে আসছেন নাসার আরেক নভশ্চর নিক হগ এবং রাশিয়ান নভশ্চর আলেকজান্ডার গর্বুনভ।

তাঁদের পৃথিবীর মাটিতে ফিরিয়ে আনতে পদক্ষেপ করায় মাস্ককে ধন্যবাদ জানিয়েছেন সুনীতা ও বুচ। মাস্কের পাশাপাশি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও ধন্য়বাদ জানিয়েছেন তাঁরা। ভিডিয়োবার্তায় বুচ উইলমোর বলেন, “মাস্ক এবং আমাদের আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাই। তাঁরা আমাদের জন্য যা করেছেন, তার জন্য সম্মান জানাই। আমরা তাঁদের কাছে কৃতজ্ঞ।” দুই মহাকাশচারীর সেই ভিডিয়োবার্তা এক্স হ্যান্ডলে শেয়ার করেছেন স্পেসএক্সের কর্ণধার মাস্ক। দুই মহাকাশকারীর ধন্যবাদের জবাবে হার্ট ও রকেটের ইমোজি দেন তিনি।

Follow Us
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.