AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Heavy Rain: তালিবানের দেশে ভয়াবহ বৃষ্টিতে ৩৩ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৬০০ বাড়ি

Afghanistan: এই মুহূর্তে সবথেকে বেশি বিপর্যস্ত ওয়েস্টার্ন ফারাহ, হেরাট, কান্দাহার, জাবুল প্রদেশ। সে দেশের আবহাওয়া দফতর সতর্ক করেছে, এখনই বিপর্যয় কাটার কোনও সম্ভাবনা নেই। ৩৪টি প্রদেশের সিংহভাগই এই বৃষ্টি বিপর্যস্ত হবে। যদিও এই প্রথমবার নয়। এর আগেও বন্যা, হড়পা বানে ভেসে গিয়েছে তালিবানের এই দেশ।

Heavy Rain: তালিবানের দেশে ভয়াবহ বৃষ্টিতে ৩৩ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৬০০ বাড়ি
এমনই পরিস্থিতি এখন। Image Credit: AFP
| Updated on: Apr 14, 2024 | 11:43 PM
Share

কাবুল: গত কয়েকদিনের বৃষ্টিতে বিধ্বস্ত আফগানিস্তান। রবিবার আফগানিস্তানের তালিবান সরকারের তরফে জানানো হয়েছে, তিনদিনে ৩৩ জনের মৃত্যু হয়েছে। বেশির ভাগ মৃত্যুই বাড়ি ধসে। ২৭ জন আহত। সে দেশের প্রাকৃতিক বিপর্যয় সংক্রান্ত দফতরের মুখপাত্র আবদুল্লা জানান সইক বলেন, কাবুলের পাশাপাশি দেশের বিভিন্ন প্রদেশে রবিবার জল ঢুকেছে। ৬০০টি বাড়ির মধ্যে কিছু সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত, কিছু আংশিক ক্ষতির মুখে পড়েছে।

একদিকে মানবজীবন যেমন বিপর্যস্ত, গৃহপালিত পশুদের অবস্থাও একই। প্রায় ২০০টি গৃহপালিত পশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন আবদুল্লা। প্রায় ৮০০ হেক্টর কৃষি জমি, ৮৫ কিলোমিটারের বেশ রাস্তাও ক্ষতির মুখে পড়েছে।

এই মুহূর্তে সবথেকে বেশি বিপর্যস্ত ওয়েস্টার্ন ফারাহ, হেরাট, কান্দাহার, জাবুল প্রদেশ। সে দেশের আবহাওয়া দফতর সতর্ক করেছে, এখনই বিপর্যয় কাটার কোনও সম্ভাবনা নেই। ৩৪টি প্রদেশের সিংহভাগই এই বৃষ্টি বিপর্যস্ত হবে। যদিও এই প্রথমবার নয়। এর আগেও বন্যা, হড়পা বানে ভেসে গিয়েছে তালিবানের এই দেশ। বিপর্যয়ে মৃত্যুমিছিল দেখেছে আফগানিস্তান। যা দেশের অর্থনৈতিক সঙ্কটের পাশাপাশি জীবনসঙ্কটের পরিস্থিতিও তৈরি করেছে।

গত ফেব্রুয়ারিতে ভয়াবহ ভূমিধসে ২৫ জন মারা গিয়েছেন। বিশেষজ্ঞজদের মতে, গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণেই বারবার এমন দুর্যোগের মুখে পড়তে হচ্ছে তাদের। তবে এ দেশে প্রায়শই এমন টালমাটাল পরিস্থিতি তৈরি হয়, যুদ্ধ-অশান্তিতে এতটাই বিধ্বস্ত, প্রকৃতির মত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভাবনাচিন্তা, সতর্ক হওয়ার সময় সুযোগই পায় না।

Follow Us