AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Second Brain: মাথার উপর বড্ড চাপ…, ভরসা হবে ‘সেকেন্ড ব্রেন’?

Second Brain: বিশেষজ্ঞরা বলছেন এটি ক্লাউড বেসড ডেটা স্টোরেজ সিস্টেম। অ্যাপের মাধ্যমে অ্যাক্টিভেট হবে। অ্যাপ ডাউনলোড হলেই সেকেন্ড ব্রেনের কাজ শুরু। বিভিন্ন ছবি ও ডেটা স্টোর করা যাবে। খরচ শুরু মাসে ৫৬০ টাকা থেকে।

Second Brain: মাথার উপর বড্ড চাপ…, ভরসা হবে ‘সেকেন্ড ব্রেন’?
প্রতীকী ছবি Image Credit: Facebook
| Updated on: Apr 10, 2024 | 10:37 PM
Share

কলকাতা: লঙ্কার রাজার ছিল দশ মাথা। আপনি আমি ততটা ভাগ্যবান না হলেও কিছুটা ভাগ্যবান তো বটেই। কারণ আমাদের জন্য আছে আরও এক মাথা। বাজারে এল সেকেন্ড ব্রেন। সেকেন্ড ব্রেন কোনও চিপ নয়। অপারেশন করেও একে শরীরে বসাতে হবে না। এটা আসলে এক ডিজিট্যাল নথি। এ এমন এক জিনিস যা কোনও ডকুমেন্ট বা ছবি স্টোর করে রাখত পারে অন্তত ৫০০ বছরের জন্য। 

এত কিছু মাথায় রাখা সম্ভব! দিনে হয়তো বেশ কয়েকবার আমরা এ কথা বলে থাকি। জন্মদিন, ফোন নম্বর, বিবাহ-বার্ষিকী, বাজারের লিস্ট, গুচ্ছের পাসওয়ার্ড, অফিস ওয়ার্ক, তালিকা তো বিরাট লম্বা! এত কিছু মাথায় রাখা সত্যিই সম্ভব নয়। মাথা হাল ছাড়লে মনও হাল ছেড়ে দেয়। ফল, মাথা থেকে অনেক কিছুই হারিয়ে যায়। সেকেন্ড ব্রেন সেসবই সেভ করে রাখবে। চাইলেই যে কোনও তথ্য চলে আসবে হাতের মুঠোয়? 

কীভাবে কাজ করবে সেকেন্ড ব্রেন? 

বিশেষজ্ঞরা বলছেন এটি ক্লাউড বেসড ডেটা স্টোরেজ সিস্টেম। অ্যাপের মাধ্যমে অ্যাক্টিভেট হবে। অ্যাপ ডাউনলোড হলেই সেকেন্ড ব্রেনের কাজ শুরু। বিভিন্ন ছবি ও ডেটা স্টোর করা যাবে। খরচ শুরু মাসে ৫৬০ টাকা থেকে। আপনি ডেটা স্টোরেজ বলতেই পারেন কিন্তু অ্যাপ সংস্থাগুলি বলছে হিউম্যান মেমোরি। তাঁদের দাবি সেকেন্ড ব্রেন ডেটা স্টোর করছে বটে, আসলে তাঁরা স্মৃতিকে ধরে রাখছে। এক্কেবারে মানব মস্তিকের মতোই। 

আপনি কী ধরনের সেকেন্ড ব্রেন চাইছেন তা আপনিই বেছে নিতে পারবেন। প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে কিছু অ্যাপ। নোশন, এভারনোট, ওয়ান নোট, ওবসিডিয়ানের মতো অ্য়াপে রয়েছে সেকেন্ড ব্রেন। সব অ্যাপেই ক্লাউডে ডেটা স্টোর হবে। সেকেন্ড ব্রেন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছিল ২০০৮ সালে। বিজ্ঞানীরা তখন বলেছিলেন মনে রাখাটা মস্তিকের প্রধান কাজ নয়। প্রধান কাজ নতুন নতুন চিন্তা-ভাবনা করা। মনে রাখার জন্য অন্য ব্যবস্থা প্রয়োজন। তারই ফল সেকেন্ড ব্রেন। সেকেন্ড ব্রেন কী ডিজিট্যাল ডিভাইসের মতো? উত্তর কিন্তু না। 

ওয়াকিবহাল মহলের মতে সেকেন্ড ব্রেনের আইকিউ বেশ ভাল। নিজের বুদ্ধিতে চলতে পারে। কোন কোন তথ্য আপনার স্টোর করা উচিত সে বিষয়েও নিয়মিত মোবাইলে আপনাকে অ্যালার্ট দিতে থাকবে এই সেকেন্ড ব্রেন। সমীক্ষা বলছে গড়ে একজনের মাথা থেকে ৩০ থেকে ৫০টি তথ্য মুছে যায়। আইনস্টাইনের মতো যাদের আইকিউ তাঁদের ক্ষেত্রে এই হার কিছুটা কম। তবে দ্রুত মুছে যায় ফোন নম্বর, পাসওয়ার্ড, পরিচিতের সঙ্গে প্রথমবার পরিচয়ের পর তাঁদের নাম, এপ্লয়ি আইডি, ব্যাঙ্ক আইডি সহ অনেক তথ্য। মুছে যায় এমন অনেক তথ্য যা আপনি কারও সঙ্গে শেয়ার করতে চান না। সে ক্ষেত্রেই মুশকিল আসান করতে পারে সেকেন্ড ব্রেন। 

Follow Us
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত