AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IIT-র মেধাবী পড়ুয়া, বিদেশে পড়ার স্বপ্ন পূরণ করতে গিয়ে ক্যালিফোর্নিয়ার ঝিলে মিলল দেহ

Indian Student Death: সাকেত শ্রীনিবাস নামক ২২ বছরের যুবকের বাড়ি কর্নাটকে। আইআইটি মাদ্রাজের পড়ুয়া ছিল শ্রীনীবাস।  সে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার বার্কলি-তে কেমিক্যাল অ্যান্ড বায়োমলিকিউলার ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স করতে গিয়েছিল। পুলিশ লেক আনজ়া থেকে তাঁর দেহ উদ্ধার হয়। তবে কীভাবে ওই  যুবকের মৃত্যু হল, তা এখনও জানা যায়নি।

IIT-র মেধাবী পড়ুয়া, বিদেশে পড়ার স্বপ্ন পূরণ করতে গিয়ে ক্যালিফোর্নিয়ার ঝিলে মিলল দেহ
মৃত ভারতীয় পড়ুয়া।Image Credit: X
| Updated on: Feb 15, 2026 | 12:30 PM
Share

ক্যালিফোর্নিয়া: সামনে অপেক্ষা করছিল উজ্জ্বল ভবিষ্যৎ, কিন্তু সেই পথ চলা থেমে গেল অকালেই। ক্যালিফোর্নিয়া থেকে উদ্ধার বছর বাইশের এক ভারতীয় পড়ুয়ার মৃতদেহ। লেক আনজ়া থেকে তাঁর দেহ উদ্ধার হয়। ছয়দিন আগে নিখোঁজ হয়ে গিয়েছিল ওই যুবক। ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, পুলিশ তাঁর দেহ উদ্ধার করেছে। তবে কীভাবে ওই  যুবকের মৃত্যু হল, তা এখনও জানা যায়নি।

সাকেত শ্রীনিবাস নামক ২২ বছরের যুবকের বাড়ি কর্নাটকে। আইআইটি মাদ্রাজের পড়ুয়া ছিল শ্রীনীবাস।  সে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার বার্কলি-তে কেমিক্যাল অ্যান্ড বায়োমলিকিউলার ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স করতে গিয়েছিল। গত ৯ ফেব্রুয়ারি ওই যুবক হঠাৎ নিখোঁজ হয়ে যায়। শনিবার ক্যালিফোর্নিয়ার লেক আনজা থেকে তাঁর দেহ উদ্ধার হয়।

তাঁর রুমমেট জানিয়েছে, পুলিশ প্রাথমিকভাবে এটা আত্মহত্যা বলেই মনে করছে। কয়েকদিন ধরেই সাকেত খাবার কম খাচ্ছিল, বিশেষ কথাবার্তাও বলছিল না। একদিন ক্লাসে লাল রঙের বাথরোব পরে চলে যায়। তখন বাকি সহপাঠীরা তা নিয়ে মন্তব্য করলে, সাকেত উত্তর দেয় যে তাঁর কিছুতেই আর কিছু যায় আসে না।

সান ফ্রান্সিসকোয় ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, নিখোঁজ হয়ে যাওয়ার পর থেকেই তল্লাশি চালানো হচ্ছিল। লেক আনজ়া ও বার্কলি হিলসের আশেপাশেও তল্লাশি চালানো হয়। টিলডেন রিজিওনাল পার্কের কাছে ওই যুবকের ব্যাগ উদ্ধার হয় যার মধ্য়ে পাসপোর্ট ও ল্যাপটপ ছিল।

এদিকে, এই ঘটনার পরই এআইএমআইএম সাংসদ আসাউদ্দিন ওয়াইসি বিদেশে পড়ুয়াদের সুরক্ষা নিয়ে সরব হয়েছেন।

Follow Us
পুলিশ খুঁজেই পাচ্ছে না, অথচ সেই সোনা পাপ্পুরই ইফতারে 'হেভিওয়েট' দাওয়াত
পুলিশ খুঁজেই পাচ্ছে না, অথচ সেই সোনা পাপ্পুরই ইফতারে 'হেভিওয়েট' দাওয়াত
ব্রিগেডে জনজোয়ার, পদ্ম কর্মীদের মুখে শুধুই 'মোদী মোদী' স্লোগান
ব্রিগেডে জনজোয়ার, পদ্ম কর্মীদের মুখে শুধুই 'মোদী মোদী' স্লোগান
কেষ্টপুর খালের অবস্থা দেখেছেন? শুনুন কী বলছেন বাসিন্দারা
কেষ্টপুর খালের অবস্থা দেখেছেন? শুনুন কী বলছেন বাসিন্দারা
ঠাকুরনগর, বনগাঁ, কেশিঙ্গা- একগুচ্ছ স্পেশাল ট্রেন ঘোষণা রেলের
ঠাকুরনগর, বনগাঁ, কেশিঙ্গা- একগুচ্ছ স্পেশাল ট্রেন ঘোষণা রেলের
গৃহস্থের হেঁসেলের গ্যাসে হোটেলে রান্না, ছবি ধরা পড়তেই...
গৃহস্থের হেঁসেলের গ্যাসে হোটেলে রান্না, ছবি ধরা পড়তেই...
ভোটের আগে ব্রিগেড থেকে কী বার্তা দেবেন মোদী? বাড়ছে জল্পনা
ভোটের আগে ব্রিগেড থেকে কী বার্তা দেবেন মোদী? বাড়ছে জল্পনা
DA চেয়ে ধর্মঘট, লাটে উচ্চমাধ্যমিকের পরীক্ষা
DA চেয়ে ধর্মঘট, লাটে উচ্চমাধ্যমিকের পরীক্ষা
বাড়িমালিকের সিদ্ধান্ত টের পাননি ভাড়াটিয়ারা, কী হল জোড়াসাঁকোয়?
বাড়িমালিকের সিদ্ধান্ত টের পাননি ভাড়াটিয়ারা, কী হল জোড়াসাঁকোয়?
'ঘরের পাঁচিল' থেকে ফের গৃহস্থের হেঁসেলে, 'হাসছে' ঘুঁটে
'ঘরের পাঁচিল' থেকে ফের গৃহস্থের হেঁসেলে, 'হাসছে' ঘুঁটে
দেখুন কীভাবে রান্নার গ্যাসই ভরা হচ্ছে অটোতে
দেখুন কীভাবে রান্নার গ্যাসই ভরা হচ্ছে অটোতে