Indian-Pakistan: ‘অন্যের দিকে আঙুল পরে তুলবেন, আগে নিজের ঘরে সামলান’, করাচি বিস্ফোরণ নিয়ে পাকিস্তানকে কড়া জবাব ভারতের
Karachi attack latest news: বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, "করাচির সাম্প্রতিক ঘটনার সঙ্গে ভারতকে জড়িয়ে পাকিস্তান যে অভিযোগ করেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। ভারত এই অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে।" তিনি আরও বলেন, "অন্যের দিকে আঙুল তোলার পরিবর্তে পাকিস্তানের উচিত নিজেদের দেশের মাটিতে গড়ে ওঠা সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

নয়া দিল্লি: করাচিতে (Karachi) সিন্ধু রেঞ্জার্সের সদর দফতরে বিস্ফোরণের ঘটনায় ভারতের উপর দায় চাপিয়েছিল পাকিস্তান (Pakistan)। কিন্তু পাকিস্তানের এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে নয়া দিল্লি (New Delhi। রবিবার ভারতের বিদেশ মন্ত্রক (MEA) স্পষ্ট জানিয়ে দিয়েছে, পাকিস্তান অন্যের দিকে আঙুল তোলার বদলে নিজেদের ঘরের দিকে তাকানোর প্রয়োজন।
কী জানিয়েছে বিদেশমন্ত্রক?
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “করাচির সাম্প্রতিক ঘটনার সঙ্গে ভারতকে জড়িয়ে পাকিস্তান যে অভিযোগ করেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। ভারত এই অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে।” তিনি আরও বলেন, “অন্যের দিকে আঙুল তোলার পরিবর্তে পাকিস্তানের উচিত নিজেদের দেশের মাটিতে গড়ে ওঠা সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।
কী ঘটেছিল করাচিতে?
পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর দাবি,করাচিতে সিন্ধ রেঞ্জার্সের একটি ঘাঁটিতে জঙ্গি হামলার চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। প্রায় ৯০ মিনিটের সংঘর্ষের পর ছয় জঙ্গিকে হত্যা করা হয় এবং একজনকে জীবিত অবস্থায় আটক করা হয়। পাকিস্তানের দাবি অনুযায়ী, হামলায় চারজন রেঞ্জার্স কর্মীর মৃত্যু হয়েছে। হামলার দায় স্বীকার করেছে বিদ্রোহীগোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-র গোষ্ঠী জামাত-উল-আহরার।
পাকিস্তানে কীভাবে হামলা চালানো হয়েছে?
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, হামলাকারীরা প্রথমে একটি গাড়ি দিয়ে রেঞ্জার্স সদর দফতরে ধাক্কা মারে। এরপর কম্পাউন্ডে ঢুকে হ্যান্ড গ্রেনেড ছুড়ে একাধিক বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। নিরাপত্তার স্বার্থে পুরো এলাকা ঘিরে ফেলা হয়। কিছু এলাকায় বিদ্যুৎ পরিষেবাও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।
