AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian navy: অগভীর সমুদ্রেও সাবমেরিনের খোঁজ, নৌবাহিনীর হাতে কলকাতার তৈরি অত্যাধুনিক যুদ্ধজাহাজ

‘আশঙ্ক’-এর অন্যতম বৈশিষ্ট্য এর উন্নত সাবমেরিন শনাক্তকরণ এবং ধ্বংস করার ক্ষমতা। প্রচলিত প্রপেলারের পরিবর্তে এতে ব্যবহার করা হয়েছে ওয়াটারজেট প্রপালশন ব্যবস্থা। এর ফলে জলের তলায় শব্দের মাত্রা বা অ্যাকোস্টিক সিগনেচার কমানো সম্ভব। পাশাপাশি অগভীর সমুদ্র ও উপকূলীয় এলাকায় দ্রুত গতিতে চলাচল এবং সহজে দিক পরিবর্তনের সুবিধা রয়েছে। জাহাজটির সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ২৫ নট।

Indian navy: অগভীর সমুদ্রেও সাবমেরিনের খোঁজ, নৌবাহিনীর হাতে কলকাতার তৈরি অত্যাধুনিক যুদ্ধজাহাজ
নেভিImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Nov 28, 2026 | 6:05 PM
Share

ভারতীয় নৌবাহিনীর হাতে আরও একটি অত্যাধুনিক অ্যান্টি-সাবমেরিন যুদ্ধজাহাজ তুলে দিল কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (GRSE)। জাহাজটির নাম ‘আশঙ্ক’ (Ashank)। এটি ৮টি অর্নালা শ্রেণির অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফটের (ASW-SWC) ষষ্ঠ যুদ্ধজাহাজ। ইয়াড নম্বর ৩০৩৬-এর এই জাহাজটি হস্তান্তরের ফলে এই শ্রেণির মোট ছটি যুদ্ধজাহাজ ইতিমধ্যেই নৌবাহিনীর হাতে এল। বাকি দুটি নির্মাণাধীন। উল্লেখযোগ্য বিষয়, জাহাজটির প্রায় ৮৮ শতাংশ যন্ত্রাংশ ও প্রযুক্তি দেশীয়ভাবে তৈরি।

‘আশঙ্ক’-এর অন্যতম বৈশিষ্ট্য এর উন্নত সাবমেরিন শনাক্তকরণ এবং ধ্বংস করার ক্ষমতা। প্রচলিত প্রপেলারের পরিবর্তে এতে ব্যবহার করা হয়েছে ওয়াটারজেট প্রপালশন ব্যবস্থা। এর ফলে জলের তলায় শব্দের মাত্রা বা অ্যাকোস্টিক সিগনেচার কমানো সম্ভব। পাশাপাশি অগভীর সমুদ্র ও উপকূলীয় এলাকায় দ্রুত গতিতে চলাচল এবং সহজে দিক পরিবর্তনের সুবিধা রয়েছে। জাহাজটির সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ২৫ নট।

শত্রু সাবমেরিন শনাক্ত করতে এতে রয়েছে উন্নত হাল-মাউন্টেড সোনার এবং লো ফ্রিকোয়েন্সি ভেরিয়েবল ডেপথ সোনার। এর মাধ্যমে সমুদ্রের অগভীর অংশেও সাবমেরিনের গতিবিধি শনাক্ত ও নজরদারি করা সম্ভব। শুধু শনাক্তকরণই নয়, শত্রু সাবমেরিন ধ্বংস করতে রয়েছে লাইটওয়েট টর্পেডো এবং অ্যান্টি-সাবমেরিন রকেট লঞ্চার।

অন্যদিকে, GRSE-র অর্নালা শ্রেণির পাশাপাশি কোচিন শিপইয়ার্ডে তৈরি হচ্ছে আরও আটটি মাহে শ্রেণির অ্যান্টি-সাবমেরিন যুদ্ধজাহাজ। অর্থাৎ ভারতীয় নৌবাহিনীর জন্য মোট ১৬টি বিশেষায়িত শ্যালো ওয়াটার অ্যান্টি-সাবমেরিন যুদ্ধজাহাজ নির্মাণের পরিকল্পনা রয়েছে।

ভারতের দীর্ঘ উপকূলরেখা, গুরুত্বপূর্ণ বন্দর, নৌঘাঁটি এবং আন্তর্জাতিক বাণিজ্যপথের নিরাপত্তায় এই যুদ্ধজাহাজগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে উপকূলবর্তী সমুদ্রসীমায় শত্রু সাবমেরিনের অনুপ্রবেশ প্রতিরোধ এবং নজরদারি বাড়ানোর ক্ষেত্রে ‘আশঙ্ক’-এর মতো যুদ্ধজাহাজ ভারতীয় নৌবাহিনীর সক্ষমতাকে আরও শক্তিশালী করবে।

Follow Us