AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Milind Soman: ভারত-তানজানিয়া ম্যারাথনে দৌড়লেন ফিট আইকন মিলিন্দ সোমান

India-Tanzania Friendship Run: 'ভারত-তানজানিয়া ফ্রেন্ডশিপ রান'-এর সূচনা করে তানজানিয়ার মন্ত্রী ডা. পিন্ডি জানান, দুই দেশকে আরও কাছাকাছি নিয়ে আসতেই এই ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন। তানজানিয়ায় ভারতের রাষ্ট্রদূত বিনায়া এস প্রধানও জানান, মানুষের সঙ্গে মানুষের পারস্পরিক সংযোগ স্থাপন করতে এই ম্যারাথনের আয়োজন করা হয়েছে।

Milind Soman: ভারত-তানজানিয়া ম্যারাথনে দৌড়লেন ফিট আইকন মিলিন্দ সোমান
ভারত-তানজানিয়া বন্ধুত্বপূর্ণ দৌড়ে সামিল মিলিন্দ সোমান।
| Edited By: | Updated on: Dec 31, 2023 | 8:37 PM
Share

দোদোমা: পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক সুগভীর। ভারতের শিক্ষা প্রতিষ্ঠান, আইআইটি মাদ্রাসার হাত ধরে দ্বিপাক্ষিক সেই সম্পর্ক আরও একধাপ এগিয়েছে। এবার দ্বিপাক্ষিক বন্ধুত্ব আরও দৃঢ় করতে বর্ষশেষে ভারত ও তানজানিয়া যৌথভাবে ম্যারাথনের আয়োজন করল। আর তানজানিয়ায় আয়োজিত সেই ম্যারাথনে দৌড়লেন ভারতের ফিটনেস আইকন মিলিন্দ সোমান।

তানজানিয়ায় ভারতের দূতাবাস এবং তানজানিয়ার সংস্কৃতি ও ক্রীড়া মন্ত্রকের তরফে ম্যারাথনের আয়োজন করা হয়। এটির নাম দেওয়া হয়, ‘ভারত-তানজানিয়া ফ্রেন্ডশিপ রান’। দার এস সালাম থেকে ঐহিসাসিক শহর বাগামোয়ো পর্যন্ত দীর্ঘ পথজুড়ে এই ম্যারাথনের আয়োজন করা হয়। ৪ হাজারের বেশি প্রতিযোগী এই ম্যারাথনে অংশগ্রহণ করেন। যার মধ্যে ছিলেন প্রখ্যাত ভারতীয় ফিটনেস আইকন মিলিন্দ সোমান-সহ প্রবাসী ভারতীয় থেকে তানজানিয়ার নাগরিকেরা।

large image- India-Tanzania Friendship Run2

‘ভারত-তানজানিয়া ফ্রেন্ডশিপ রান’-এর সূচনা করে তানজানিয়ার মন্ত্রী ডা. পিন্ডি জানান, দুই দেশকে আরও কাছাকাছি নিয়ে আসতেই এই ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন। তানজানিয়ায় ভারতের রাষ্ট্রদূত বিনায়া এস প্রধানও জানান, মানুষের সঙ্গে মানুষের পারস্পরিক সংযোগ স্থাপন করতে এবং ফিট ইন্ডিয়া আন্দোলনের ভাবনাকে আন্তর্জাতিক স্তরে উন্নীত করতেই এই ম্যারাথনের আয়োজন করা হয়েছে।

large image- India-Tanzania Friendship Run1

প্রসঙ্গত, ভারত ও তানজানিয়ার সম্পর্ক দীর্ঘদিনের। দ্বিপাক্ষিক ব্যবসায়িক সম্পর্ক থেকে দুই দেশের মানুষের মধ্যে সংযোগেরও দীর্ঘ ইতিহাস রয়েছে। চলতি বছর ভারত-তানজানিয়া কূটনৈতিক সম্পর্ক বিশেষ মর্যাদায় উন্নীত হয়েছে। গত নভেম্বরে জাঞ্জিবারে আইআইটি মাদ্রাসার দেশের বাইরে প্রথম ক্যাম্পাসের উদ্বোধন হয়।

Follow Us
জ্বালানি সাশ্রয়ে পথ দেখালেন প্রধানমন্ত্রী
জ্বালানি সাশ্রয়ে পথ দেখালেন প্রধানমন্ত্রী
মদনের পাশে দাঁড়িয়ে অর্জুনের 'ও লাভলি', কামারহাটির বিধায়কের মুখে হাসি
মদনের পাশে দাঁড়িয়ে অর্জুনের 'ও লাভলি', কামারহাটির বিধায়কের মুখে হাসি
আটকাতেই হবে ভোট পরবর্তী হিংসা, কড়া নির্দেশ CP নন্দের
আটকাতেই হবে ভোট পরবর্তী হিংসা, কড়া নির্দেশ CP নন্দের
মুখ্যসচিবের কড়া পদক্ষেপ, রাতারাতি ভোলবদল 'অবৈধ' টোল প্লাজার
মুখ্যসচিবের কড়া পদক্ষেপ, রাতারাতি ভোলবদল 'অবৈধ' টোল প্লাজার
স্কুলে প্রার্থনার সময় জাতীয় সঙ্গীতের পাশাপাশি গাইতে হবে রাষ্ট্রীয় গীত
স্কুলে প্রার্থনার সময় জাতীয় সঙ্গীতের পাশাপাশি গাইতে হবে রাষ্ট্রীয় গীত
বড় পদক্ষেপ কেন্দ্রের, দেশের বাণিজ্য ঘাটতি কমবে?
বড় পদক্ষেপ কেন্দ্রের, দেশের বাণিজ্য ঘাটতি কমবে?
দেশবাসীকে বার্তা দিয়েছিলেন, এবার পথও দেখালেন প্রধানমন্ত্রী
দেশবাসীকে বার্তা দিয়েছিলেন, এবার পথও দেখালেন প্রধানমন্ত্রী
বাসে চেপে শপথ নিতে গেলেন বিধায়করা
বাসে চেপে শপথ নিতে গেলেন বিধায়করা
স্কুলে প্রার্থনার সময় বন্দে মাতরম গাওয়া নিয়ে কী নির্দেশ শিক্ষা দফতরের?
স্কুলে প্রার্থনার সময় বন্দে মাতরম গাওয়া নিয়ে কী নির্দেশ শিক্ষা দফতরের?
'ভদ্রাসন' নন্দীগ্রাম ছাড়লেন শুভেন্দু, কী হল বিধানসভায়?
'ভদ্রাসন' নন্দীগ্রাম ছাড়লেন শুভেন্দু, কী হল বিধানসভায়?