AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Community in Stuttgart: বিদেশের মাটিতেও পহেলগাঁওয়ের জঙ্গি হামলার নিন্দা, স্টুটগার্টে শতকণ্ঠে হনুমান চালিসা পাঠ ভারতীয়দের

Pahalgam Terror Attack: স্টুটগার্টে অনাবাসী ভারতীয়রাই এই মিছিলের আয়োজন করেন। 'ভারতীয় পরিবার বিডব্লু' ব্যানারে শান্তিপূর্ণ মিছিল করেন এবং পহেলগাঁওয়ের জঙ্গি হানায় নিহত ২৬ জনের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করেন।

Indian Community in Stuttgart: বিদেশের মাটিতেও পহেলগাঁওয়ের জঙ্গি হামলার নিন্দা, স্টুটগার্টে শতকণ্ঠে হনুমান চালিসা পাঠ ভারতীয়দের
স্টুটগার্টে প্রতিবাদ মিছিল।Image Credit: TV9 বাংলা
| Updated on: May 05, 2025 | 11:37 AM
Share

স্টুটগার্ট: পহেলগাঁও জঙ্গি হামলার প্রতিবাদ জার্মানিতে। ৪ মে, রবিবার জার্মানির স্টুটগার্টে অনাবাসী ভারতীয়রা এই শান্তি মিছিল করেন।

স্টুটগার্টে অনাবাসী ভারতীয়রাই এই মিছিলের আয়োজন করেন। ‘ভারতীয় পরিবার বিডব্লু’ ব্যানারে শান্তিপূর্ণ মিছিল করেন এবং পহেলগাঁওয়ের জঙ্গি হানায় নিহত ২৬ জনের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করেন।

রবিবার বিকেল ৫টায় এই প্রতিবাদ মিছিল শুরু হয়। প্রায় ৩০০-রও বেশি অনাবাসী ভারতীয় এই মিছিলে অংশ নিয়ছিলেন। কপালে তিলক কেটে তারা সাংস্কৃতিক একতা ও শ্রদ্ধার্ঘ অর্পণ করেন। হিন্দি ও ইংরেজিতে বক্তব্য রাখার পর ‘শান্তি পাঠ’ করা হয়। দুই মিনিটের নিরাবতা পালন করা হয়।

এরপরে একসঙ্গে সকলে মিলিত কণ্ঠে হনুমান চালিসা পাঠ করেন। সকল মিলে জাতীয় সঙ্গীত গান এবং ‘হাম হোঙ্গে কামিয়াব’ গান করেন। এই অনুষ্ঠানের পর সেন্ট্রাল স্টুটগার্ট পর্যন্ত, ১ কিলোমিটার শান্তি পদযাত্রা করেন।

Follow Us