AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Origin Man: ‘আমি তালিবান’, বন্ধুদের সঙ্গে ঠাট্টার মাসুল দিচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত

২০২২ সালের জুলাই মাসে তিনি বন্ধুদের সঙ্গে ঘুরতে যাচ্ছিলেন মেনরকা দ্বীপে। ভূমধ্যসাগরে অবস্থিত এই দ্বীপ স্পেনের অধীনস্ত। সে সময়ই বিমান উড়িয়ে দেওয়ার মজা বন্ধুদের সঙ্গে করেছিলেন তিনি। এই ধরনের মজা করে এখন ফ্যাসাদে পড়েছেন ওই ভারতীয় বংশোদ্ভূত।

Indian Origin Man: ‘আমি তালিবান’, বন্ধুদের সঙ্গে ঠাট্টার মাসুল দিচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত
আদিত্য ভার্মা
| Updated on: Jan 26, 2024 | 6:41 PM
Share

মাদ্রিদ: নিজেকে তালিবানের সদস্য বলে মজা করার পরিণাম হাড়ে হাড়ে টের পাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত যুবক। ব্রিটেনের বাসিন্দা ওই যুবকের নাম আদিত্য ভার্মা। ২০২২ সালের জুলাই মাসে তিনি বন্ধুদের সঙ্গে ঘুরতে যাচ্ছিলেন মেনরকা দ্বীপে। ভূমধ্যসাগরে অবস্থিত এই দ্বীপ স্পেনের অধীনস্ত। সে সময়ই বিমান উড়িয়ে দেওয়ার মজা বন্ধুদের সঙ্গে করেছিলেন তিনি। এই ধরনের মজা করে এখন ফ্যাসাদে পড়েছেন ওই ভারতীয় বংশোদ্ভূত। জনগণের কোনও ক্ষতির উদ্দেশ্য নিয়ে তিনি যে এ কথা বলেননি, তা প্রমাণ করতে গিয়ে নাজেহাল অবস্থা ওই যুবকের।

২০২২ সালের জুলাই মাসে গাটওয়ার বিমানবন্দর থেকে বেরনোর আগে আদিত্য তাঁর বন্ধুদের স্ন্যাপচ্যাট মেসেজে লিখেছিলেন, “আমি বিমান উড়িয়ে দিতে যাচ্ছি (আমি একজন তালিবান সদস্য)।” এই মেসেজ পাঠিয়েই বিপাকে পড়েছেন ওই যুবক। সোমবার মাদ্রিদের আদালতে অভিযুক্ত যুবক বলেছেন, “জনসাধারণের কোনও ক্ষতি করার উদ্দেশ্য আমার ছিল না। আমি মজা করেছিলাম বন্ধুদের সঙ্গে।” ওই যুবক আরও জানিয়েছেন, বন্ধুদের মধ্যে বিভিন্ন বিষয়ে মজা করার জন্য তাঁর সুনাম রয়েছে। কিন্তু সেই কাজ করতে গিয়ে এখন বিপােকে তিনি।

তবে এই ধরনের মজা যে বুমেরাং হয়ে ফিরতে পারে, তা এখন হাড়েহাড়ে টের পাচ্ছেন ওই যুবক। তবে সব দিক তদন্ত করে জঙ্গি কার্যকলাপের ধারায় মামলা দায়ের করা হয়নি আদিত্যর বিরুদ্ধে। কিন্তু এ ধরনের কাজের জন্য বড় অঙ্কের জরিমানা দিতে হতে পারে তাঁকে।

Follow Us
জয়নগর থেকে নরেন্দ্রপুর, বিরোধীদের পোস্টার ছেঁড়াকে ঘিরে উত্তেজনা
জয়নগর থেকে নরেন্দ্রপুর, বিরোধীদের পোস্টার ছেঁড়াকে ঘিরে উত্তেজনা
LIVE: 'মমতা দিদি, তেরা সময় আব সমাপ্ত হো রাহা হ্যায়', শেষ প্রচারে শাহ
LIVE: 'মমতা দিদি, তেরা সময় আব সমাপ্ত হো রাহা হ্যায়', শেষ প্রচারে শাহ
রাকেশের সভা ঘিরে উত্তপ্ত একবালপুর, বিক্ষোভ তৃণমূল ও বিজেপির
রাকেশের সভা ঘিরে উত্তপ্ত একবালপুর, বিক্ষোভ তৃণমূল ও বিজেপির
ভয়াবহ পরিস্থিতি, দেখুন কীভাবে হাসপাতালের কাচ ভেঙে বের করা হল রোগীদের
ভয়াবহ পরিস্থিতি, দেখুন কীভাবে হাসপাতালের কাচ ভেঙে বের করা হল রোগীদের
'আমি ফাঁকা আওয়াজ দিই না', টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু
'আমি ফাঁকা আওয়াজ দিই না', টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু
রাস্তায় বাইক নিয়ে বেরনোর আগে জেনে নিন, বাংলার ভোটে বেনজির নির্দেশিকা
রাস্তায় বাইক নিয়ে বেরনোর আগে জেনে নিন, বাংলার ভোটে বেনজির নির্দেশিকা
'হুমকি আসত...', মৃত্যুর বারবার বলতেন সিপিএমের নূর আজম
'হুমকি আসত...', মৃত্যুর বারবার বলতেন সিপিএমের নূর আজম
সল্টলেকের হাসপাতালে দাউদাউ করে জ্বলছে আগুন, বের করা হচ্ছে রোগীদের
সল্টলেকের হাসপাতালে দাউদাউ করে জ্বলছে আগুন, বের করা হচ্ছে রোগীদের
SIR: প্রথম দফায় ভোটটা দিতে পারবেন তো? আজই বেরচ্ছে লিস্ট
SIR: প্রথম দফায় ভোটটা দিতে পারবেন তো? আজই বেরচ্ছে লিস্ট
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা