AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Iran-Israel: আরও ভয়ঙ্কর যুদ্ধ লাগল বলে, ইজরায়েলের উপরে ২০০ মিসাইল দিয়ে হামলা করল ইরান

Iran Missile Attack: ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল দিয়ে হামলা চালানো হয়েছে। মিসাইলের আঘাতে ইজরায়েলের সুরক্ষা ব্যবস্থা, আয়রন ডোমও ভেঙেছে। একাধিক ভিডিয়োয় দেখা যাচ্ছে, ইজরায়েলের আকাশে আয়রন ডোম ভেদ করে আছড়ে পড়ছে মিসাইল।

Iran-Israel: আরও ভয়ঙ্কর যুদ্ধ লাগল বলে, ইজরায়েলের উপরে ২০০ মিসাইল দিয়ে হামলা করল ইরান
ইজরায়েলের উপরে ইরানের মিসাইল হামলা।Image Credit: Twitter
| Updated on: Apr 14, 2024 | 8:31 AM
Share

জেরুজালেম: সত্যি হল আশঙ্কা। সত্যি সত্যিই ইজরায়েলের উপরে হামলা চালাল ইরান। শনিবার রাতে ইজরায়েলের উপরে একসঙ্গে মিসাইল ও বিস্ফোরক বোঝাই ড্রোন নিয়ে হামলা চালাল ইরান। কমপক্ষে ২০০টি মিসাইল দিয়ে হামলা করা হয়েছে ইজরায়েলের উপরে, এমনটাই দাবি। ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল দিয়ে হামলা চালানো হয়েছে। মিসাইলের আঘাতে ইজরায়েলের সুরক্ষা ব্যবস্থা, আয়রন ডোমও ভেঙেছে। একাধিক ভিডিয়োয় দেখা যাচ্ছে, ইজরায়েলের আকাশে আয়রন ডোম ভেদ করে আছড়ে পড়ছে মিসাইল। ইরানের এই হামলাতেই তৈরি হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা। অন্যদিকে, আমেরিকা ইজরায়েলের পাশেই দাঁড়ানোর আশ্বাস দিয়েছে।

গত বছরের অক্টোবর মাস থেকে ইজরায়েল ও হামাসের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছিল, তা সময় কাটার সঙ্গে সঙ্গে আরও জটিল হয়েছে। চলতি মাসের শুরুতেই ইজরায়েল সিরিয়ার রাজধানী দামাস্কাসে ইরানের দূতাবাসের উপরে হামলা চালায়। এরপরই পাল্টা মোক্ষম জবাবের হুঁশিয়ারি দেয় ইরান। আশঙ্কা ছিল, হুশিয়ারির ৪৮ ঘণ্টার মধ্যেই হয়তো হামলা চালাবে ইরান, কিন্তু ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই হামলা চালাল ইরান।

ইজরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ-ও ভিডিয়ো প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে ইরানের ছোড়া অধিকাংশ মিসাইলই আয়রন ডোমে আটকে যাচ্ছে। যেক’টি মিসাইল আছড়ে পড়ে, তাতে এক শিশু গুরুতর জখম হয়েছে বলেই জানা গিয়েছে। ইজরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি জানিয়েছেন, ইরান শতাধিক গ্রাউন্ড টু গ্রাউন্ড মিসাইল ছুড়েছে। অধিকাংশ মিসাইলই ধ্বংস করে দেওয়ার ফলে ইজরায়েলি সেনায় খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে, ইরানের তরফে আমেরিকাকে এই সংঘর্ষে নাক না গলানোর সতর্কতা দেওয়া হলেও, যুদ্ধে আমেরিকা ইজরায়েলের পাশেই দাঁড়াবে বলে জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলতে পারেন।

Follow Us
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
তৃণমূলের একটি অ্যাকাউন্টেই ৪২০ কোটি টাকা, বড় 'ভূমিকা'-য় অভিষেক
তৃণমূলের একটি অ্যাকাউন্টেই ৪২০ কোটি টাকা, বড় 'ভূমিকা'-য় অভিষেক