Mojtaba Khamenei: বেঁচে নেই ইরানের সুপ্রিম লিডার মোজ়তবা? নয়া রিপোর্টে চাঞ্চল্যকর দাবি!
Iran-US War effect : মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজ়রায়েলের গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে তৈরি একটি রিপোর্ট তৈরি করা হয়েছে। যা উপসাগরীয় মিত্র দেশগুলির সঙ্গে ভাগ করে নেওয়া হয়েছে। সেই রিপোর্টেই বলা হয়েছে, মোজ়তাবা খামেনেইয়ের শারীরিক অবস্থা গুরুতর। তাঁর চিকিৎসা চলছে। অচেতন অবস্থায় রয়েছেন তিনি। কোনও হাসপাতালে চিকিৎসা চলছে। কোনও বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাঁর নেই। তাই ইরানের শাসনভার এখন তাঁর হাতে নেই। তাই যুদ্ধবিষয়ে কোনওরকম নির্দেশ দিতেও তিনি অক্ষম বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

তেহরান : ইরানের নয়া সুপ্রিম লিডার কি বেঁচে রয়েছেন? একাধিকবার এই প্রশ্ন উঠেছে। কখনও খবর এসেছে তিনি কোমায়, কখনও খবর পাওয়া গিয়েছে তাঁর মৃত্যু হয়েছে। আসলে তিনি কোথায়? সম্প্রতি একটি রিপোর্টে বিস্ফোরক তথ্য উঠে এসেছে। এক রিপোর্ট অনুযায়ী, মোজ়তবা খামেনেই গুরুতর অসুস্থ। তিনি নাকি অচেতন অবস্থায় রয়েছেন। তাঁর চিকিৎসা চলছে। তাঁর মৃত্যুর আশঙ্কাও করা হচ্ছে।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজ়রায়েলের গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে তৈরি একটি রিপোর্ট তৈরি করা হয়েছে। যা উপসাগরীয় মিত্র দেশগুলির সঙ্গে ভাগ করে নেওয়া হয়েছে। সেই রিপোর্টেই বলা হয়েছে, মোজ়তবা খামেনেইয়ের শারীরিক অবস্থা গুরুতর। তাঁর চিকিৎসা চলছে। অচেতন অবস্থায় রয়েছেন তিনি। কোনও হাসপাতালে চিকিৎসা চলছে। কোনও বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাঁর নেই। তাই ইরানের শাসনভার এখন তাঁর হাতে নেই। তাই যুদ্ধবিষয়ে কোনওরকম নির্দেশ দিতেও তিনি অক্ষম বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
রিপোর্টে এও দাবি করা হয়েছে, যে কোনও সময় তাঁর মৃত্যু হতে পারে। এমনকী, তাঁর শেষকৃত্যের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে বলে খবর। কোমে তাঁর শেষকৃত্য সম্পন্ন হতে পারে। তাঁর যা শারীরিক পরিস্থিতি যে কোনও সময় মৃত্যু হতে পারে। যদিও, এই রিপোর্টের বিষয়ে মুখ খোলেনি ইরান। এর আগেও মোজ়তবা খামেনেইয়ের মৃত্যুর খবর ছড়িয়েছিল। ডোনাল্ড ট্রাম্প নিজেই বারবার দাবি করেছেন।
উল্লেখ্য, পশ্চিম এশিয়ার সংঘাত শুরু হওয়ার পর থেকে মোজতবা খামেনেইকে সেভাবে প্রকাশ্যে দেখা যায়নি। নয়া সুপ্রিম লিডার হওয়ার পর কমপক্ষে একবারই তাঁর বিবৃতি প্রকাশ্যে এসেছিল। তাও, তাঁকে কোথাও দেখা যায়নি। তখন থেকেই ট্রাম্প দাবি করেছেন, মোজ়তবা খামেনেই বেঁচে নেই। তাহলে কি ট্রাম্পের দাবিই সত্যি হতে চলেছে?
এদিকে, মঙ্গলবার রাতেই ফের ইরানের উপর প্রবল প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। এমনকী, গোটা ইরান ধ্বংসের হুমকি দেওয়া হয়েছে। এর আগে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে বিস্ফোরক পোস্টও করেন। সেখানে ট্রাম্প লেখেন, ইরানের বিদ্যুৎকেন্দ্র, সেতু ও অন্যান্য পরিকাঠামোতে হামলা চালানো হবে। তাঁর দাবি, যদি তেহরান কোনও চুক্তিতে রাজি না হয় বা হরমুজ পুনরায় না খোলে, তাহলে বড়সড় পদক্ষেপ করা হবে। সেক্ষেত্রে আজই বড়সড় হামলা হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।
