AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Iran-US Conflict : বাড়ছে তীব্রতা, দুবাইয়ে মার্কিন দূতাবাসে হামলা ইরানের

ইরানে হামলার তীব্রতা বাড়াল ইজরায়েল। ইরানের দাবি, তেহরান বিমানবন্দরে হামলা চালিয়েছে ইজরায়েল। পূর্ব Iran-US Conflict : তেহেরানের বাসিন্দাদের ঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে যেতে বলে হামলা চালায় ইজরায়েল। ইরানের দক্ষিণে বুশেহর শহরে বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা একটা যাত্রীবাহী বিমানও ধ্বংস করেছে ইজরায়েল। তাতে যাত্রী ছিলেন কিনা, থাকলেও কতজন, সেটা এখনও স্পষ্ট নয়।

Iran-US Conflict : বাড়ছে  তীব্রতা, দুবাইয়ে মার্কিন দূতাবাসে হামলা ইরানের
মার্কিন দূতাবাসে ইরানের হামলাImage Credit: X Handle
| Edited By: | Updated on: Mar 04, 2026 | 7:19 AM
Share

ওমান: নতুন করে ফের অশান্ত দুবাই। মার্কিন দূতাবাসে ইরানের হামলা। মার্কিন দূতাবাসে আছড়ে পড়ল ইরানি ড্রোন। দাউ দাউ করে আগুন ধরে যায় দূতাবাসে। মার্কিন নাগরিকদের ওপর হামলা হলে নিকেশের হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন ডিফেন্স সচিব। সেই হুঁশিয়ারিকে কার্যত গ্রাহ্য করল না ইরান। সরাসরি দুবাইয়ের কনসুলেটে হামলা চালিয়েছে ইরান। ইরানের দাবি, দূতাবাসে আগুন ধরলেও, কেউ হতাহত হয়নি। এর জেরে বিশ্ব বাণিজ্যে বড় প্রভাবের আশঙ্কা রয়েছে।

এদিকে, ইরানে হামলার তীব্রতা বাড়াল ইজরায়েল। ইরানের দাবি, তেহরান বিমানবন্দরে হামলা চালিয়েছে ইজরায়েল। পূর্ব তেহেরানের বাসিন্দাদের ঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে যেতে বলে হামলা চালায় ইজরায়েল। ইরানের দক্ষিণে বুশেহর শহরে বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা একটা যাত্রীবাহী বিমানও ধ্বংস করেছে ইজরায়েল। তাতে যাত্রী ছিলেন কিনা, থাকলেও কতজন, সেটা এখনও স্পষ্ট নয়।

মার্কিন সেনা সূত্রে খবর, গত চার দিনে ১ হাজার ৭০০ টি জায়গায় হামলা চালানো হয়েছে। এদিকে,ইরানের পরমাণু ঘাঁটিতে ফের ইজরায়েলি হানা।  গোপন পরমাণু কেন্দ্রে হানা দেয় বায়ুসেনা। নিখুঁত হামলায় গুঁড়িয়ে দেওয়া হয়েছে মিনজাদেহেই ঘাঁটি। ইরানি বিজ্ঞানীরা এখানে পরমাণু বোমার প্রয়োজনীয় উপকরণ বানাতেন বলে দাবি। তবে এখানে রি-এক্টর নেই, তাই তেজস্ক্রিয় বিকিরণ ছড়ানোর ভয় নেই।

মঙ্গলবারই ট্রাম্প বলেছেন— তিনি অভিযান না চালালে ইরান আগামী কয়ক মাসেই পরমাণু অস্ত্র বানিয়ে ফেলত। আর ইরানকে পরমাণু অস্ত্র বানাতে তিনি দেবেন না।

Follow Us
SC যে এই অর্ডার দেবে, বিগত দিনেই তা স্পষ্ট হয়ে গিয়েছিল: বিকাশ
SC যে এই অর্ডার দেবে, বিগত দিনেই তা স্পষ্ট হয়ে গিয়েছিল: বিকাশ
'হারবে তৃণমূল', দল ছেড়েই বিস্ফোরক ডোমকলের বিদায়ী বিধায়ক
'হারবে তৃণমূল', দল ছেড়েই বিস্ফোরক ডোমকলের বিদায়ী বিধায়ক
'পাশ' করলেই ভোটের লাইনে
'পাশ' করলেই ভোটের লাইনে
২৭ এপ্রিলের মধ্যে নাম উঠলেই দ্বিতীয় দফায় ২৯ তারিখে ভোটে ছাড়!
২৭ এপ্রিলের মধ্যে নাম উঠলেই দ্বিতীয় দফায় ২৯ তারিখে ভোটে ছাড়!
বাংলার SIR-এ আর্টিকল ১৪২ প্রয়োগ করল সুপ্রিম কোর্ট, ঠিক কী বলা হল রায়ে
বাংলার SIR-এ আর্টিকল ১৪২ প্রয়োগ করল সুপ্রিম কোর্ট, ঠিক কী বলা হল রায়ে
'সংশোধন সবসময় গণতন্ত্রের সৌন্দর্য্য', সংসদে বললেন প্রধানমন্ত্রী
'সংশোধন সবসময় গণতন্ত্রের সৌন্দর্য্য', সংসদে বললেন প্রধানমন্ত্রী
মাতৃশক্তির পর যুবশক্তি ভরসা কার্ড প্রকাশ বিজেপির, কী কী সুবিধা মিলবে?
মাতৃশক্তির পর যুবশক্তি ভরসা কার্ড প্রকাশ বিজেপির, কী কী সুবিধা মিলবে?
তৃণমূল প্রার্থীর হয়ে ভোটের প্রচার স্কুল পড়ুয়াদের, জাস্ট দেখুন
তৃণমূল প্রার্থীর হয়ে ভোটের প্রচার স্কুল পড়ুয়াদের, জাস্ট দেখুন
অ্যাপ ক্যাবে ধাক্কা মেরে ফুটপাথে উঠল গাড়ি,দুমড়ে-মুচড়ে ছাড়খাড়
অ্যাপ ক্যাবে ধাক্কা মেরে ফুটপাথে উঠল গাড়ি,দুমড়ে-মুচড়ে ছাড়খাড়
লোকসভায় আসন পুনর্বিন্যাস পদ্ধতি নিয়ে আপত্তি বিরোধীদের
লোকসভায় আসন পুনর্বিন্যাস পদ্ধতি নিয়ে আপত্তি বিরোধীদের