AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Narges Mohammadi: জেলেই পেয়েছিলেন নোবেল জয়ের খবর, প্রথমবার কথা বললেন ইরানের নার্গিস

Nobel Prize Winner: জেলবন্দি নার্গিসের কোনও বার্তা পাওয়া যাচ্ছিল না। অবশেষে সেই সুযোগ এল। নরওয়ের নোবেল কমিটির তরফে একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। তারা যে নার্গিসের সঙ্গে কথা বলেছেন, নার্গিস কী বলেছেন, সে সমস্ত বিষয় রয়েছে তাতে।

Narges Mohammadi: জেলেই পেয়েছিলেন নোবেল জয়ের খবর, প্রথমবার কথা বললেন ইরানের নার্গিস
Image Credit: Morteza Nikoubazl/NurPhoto via Getty Images
| Updated on: Dec 09, 2024 | 9:15 PM
Share

চিকিৎসার জন্য জেল থেকে সাময়িক মুক্তি পেয়েছেন নার্গিস মহামাদি। অবশেষে তাঁর সঙ্গে কথা বলার সুযোগ পেল নোবেল কমিটি। ২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কার জিতেছিলেন ইরানের নার্গিস মহামাদি। কিন্তু জেলবন্দি নার্গিসের কোনও বার্তা পাওয়া যাচ্ছিল না। কথা বলার সুযোগই বা কোথায়! অবশেষে সেই সুযোগ এল। নরওয়ের নোবেল কমিটির তরফে একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। তারা যে নার্গিসের সঙ্গে কথা বলেছেন, নার্গিস কী বলেছেন, সে সমস্ত বিষয় রয়েছে তাতে।

২০২১ সালের নভেম্বর থেকেই ইরানের এভিন জেলে বন্দি নার্গিস মহামাদি। ইরানে মহিলাদের জন্য হিজাব বাধ্যতামূলক করা এবং এর অমান্য করলে শাস্তি, এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন ৫২ বছরের নার্গিস মহামাদি। প্রতিবাদে নানা পোস্ট করেছিলেন। সে কারণেই তাঁকেও শাস্তি দেওয়া হয়। ইরানে মানবাধিকার নিয়ে দীর্ঘ সময় কাজ করে গিয়েছেন নার্গিস। গত বছর নোবেল জয়ের পর নার্গিসের তরফে তাঁর দুই সন্তান এই পুরস্কার নিয়েছিল। গত বুধবার চিকিৎসার জন্য সাময়িক জেলমুক্তি হয়েছে নার্গিসের।

নোবেল কমিটির সঙ্গে ভিডিয়ো কলে নানা বিষয়েই কথা বলেছেন। ‘ওম্যান লাইফ ফ্রিডম’। নার্গিসের ডাকই স্লোগান হয়ে ওঠে। এমনকি এভিন জেলেও এই ধ্বনি উঠেছে। নোবেল কমিটির প্রকাশিত ভিডিয়োতে নার্গিস আরও বলেছেন, ‘জেলেই আর এক জন তাঁর স্বামীকে কোনও ভাবে ফোন করতেন। পুরুষদের জেলে রয়েছেন সেই ব্যক্তি। তাঁদের মাধ্যমেই নোবেল পাওয়ার খবর জেনেছিলাম।’

Follow Us
লাইনে দাঁড়িয়েও মিলছে না সিলিন্ডার, পুলিশের সামনেই পথ আটকে বিক্ষোভ
লাইনে দাঁড়িয়েও মিলছে না সিলিন্ডার, পুলিশের সামনেই পথ আটকে বিক্ষোভ
পুলিশ খুঁজেই পাচ্ছে না, অথচ সেই সোনা পাপ্পুরই ইফতারে 'হেভিওয়েট' দাওয়াত
পুলিশ খুঁজেই পাচ্ছে না, অথচ সেই সোনা পাপ্পুরই ইফতারে 'হেভিওয়েট' দাওয়াত
ব্রিগেডে জনজোয়ার, পদ্ম কর্মীদের মুখে শুধুই 'মোদী মোদী' স্লোগান
ব্রিগেডে জনজোয়ার, পদ্ম কর্মীদের মুখে শুধুই 'মোদী মোদী' স্লোগান
কেষ্টপুর খালের অবস্থা দেখেছেন? শুনুন কী বলছেন বাসিন্দারা
কেষ্টপুর খালের অবস্থা দেখেছেন? শুনুন কী বলছেন বাসিন্দারা
ঠাকুরনগর, বনগাঁ, কেশিঙ্গা- একগুচ্ছ স্পেশাল ট্রেন ঘোষণা রেলের
ঠাকুরনগর, বনগাঁ, কেশিঙ্গা- একগুচ্ছ স্পেশাল ট্রেন ঘোষণা রেলের
গৃহস্থের হেঁসেলের গ্যাসে হোটেলে রান্না, ছবি ধরা পড়তেই...
গৃহস্থের হেঁসেলের গ্যাসে হোটেলে রান্না, ছবি ধরা পড়তেই...
ভোটের আগে ব্রিগেড থেকে কী বার্তা দেবেন মোদী? বাড়ছে জল্পনা
ভোটের আগে ব্রিগেড থেকে কী বার্তা দেবেন মোদী? বাড়ছে জল্পনা
DA চেয়ে ধর্মঘট, লাটে উচ্চমাধ্যমিকের পরীক্ষা
DA চেয়ে ধর্মঘট, লাটে উচ্চমাধ্যমিকের পরীক্ষা
বাড়িমালিকের সিদ্ধান্ত টের পাননি ভাড়াটিয়ারা, কী হল জোড়াসাঁকোয়?
বাড়িমালিকের সিদ্ধান্ত টের পাননি ভাড়াটিয়ারা, কী হল জোড়াসাঁকোয়?
'ঘরের পাঁচিল' থেকে ফের গৃহস্থের হেঁসেলে, 'হাসছে' ঘুঁটে
'ঘরের পাঁচিল' থেকে ফের গৃহস্থের হেঁসেলে, 'হাসছে' ঘুঁটে