AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kohinoor Diamond return to India: ‘কোহিনুর ভারতে ফিরিয়ে দিন’, কিং চার্লসকে বলবেন মামদানি, ব্রিটেন রাজি হবে?

India-UK Treaty: কিং চার্লস নিউ ইয়র্ক সফরে এসেছেন। আজ মামদানির সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। তার আগেই বুধবার সাংবাদিক বৈঠক করে নিউ ইয়র্কের প্রথম ভারতীয় বংশোদ্ভূত মেয়র জ়োহরান মামদানি বলেন, "যদি কিং চার্লসের সঙ্গে আলাদাভাবে কথা হয়, আমি ওঁকে বলব যে কোহিনুর হিরে ভারতে ফিরিয়ে দেওয়ার জন্য।"

Kohinoor Diamond return to India: 'কোহিনুর ভারতে ফিরিয়ে দিন', কিং চার্লসকে বলবেন মামদানি, ব্রিটেন রাজি হবে?
সত্যি কোহিনুর ফিরবে ভারতে?Image Credit: TV9 বাংলা
| Updated on: Apr 30, 2026 | 12:05 PM
Share

নিউ ইয়র্ক: ভারতে ফিরবে কোহিনুর? নিউ ইয়র্কের মেয়র জ়োহরান মামদানি বুধবার বললেন যে তিনি ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের কাছে আর্জি জানাবেন যে ভারতে যেন কোহিনুর হিরে ফিরিয়ে দেওয়া হয়।

কিং চার্লস নিউ ইয়র্ক সফরে এসেছেন। আজ মামদানির সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। তার আগেই বুধবার সাংবাদিক বৈঠক করে নিউ ইয়র্কের প্রথম ভারতীয় বংশোদ্ভূত মেয়র জ়োহরান মামদানি বলেন, “যদি কিং চার্লসের সঙ্গে আলাদাভাবে কথা হয়, আমি ওঁকে বলব যে কোহিনুর হিরে ভারতে ফিরিয়ে দেওয়ার জন্য।”

কিং চার্লসের সঙ্গে মামদানির সাক্ষাৎ হলেও, কোহিনুর হিরে নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে কি না, তা জানা যায়নি। বাকিংহাম প্যালেসও এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই এই দাবি তোলা হচ্ছে যে ভারত থেকে লুঠ করে নিয়ে যাওয়া কোহিনুর হিরে যেন আবার ভারতেই ফেরত দেওয়া হয়। ব্রিটিশ ক্রাউনের মধ্যে বসানো রয়েছে এই হিরে।  ১০৫.৬ ক্যারেটের এই হিরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৮৪৯ সালে নিয়ে চলে যায়। লাহোর চুক্তির মাধ্যমে মহারাজা দলীপ সিংয়ের কাছ থেকে এই হিরে কেড়ে নেওয়া হয়। টাওয়ার অব লন্ডনে এই মুকুট ও তাতে বসানো হিরে প্রদর্শিত করা হয়।

ভারত এই হিরের উপরে নিজের অধিকার দাবি করলেও, ব্রিটিশরা ১৯ শতকের ওই চুক্তির উপরে ভিত্তি করেই দাবি করে যে কোহিনুর তাদের।

Follow Us