ICSE 10th, ISC 12th Results 2026: প্রকাশিত ICSE দশম ও ISC দ্বাদশ শ্রেণির ফল, দেশে প্রথম বাংলার মেয়ে
CISCE Board 10th, 12th Results: চলতি বছর প্রায় ২.৬ লক্ষ পরীক্ষার্থী আইসিএসই (দশম শ্রেণি) পরীক্ষায় এবং প্রায় ১.৫ লক্ষ পরীক্ষার্থী আইএসসি (দ্বাদশ শ্রেণি) পরীক্ষায় অংশ নিয়েছে। গত বছরও ৩০ এপ্রিলই আইসিএসই এবং আইএসসি বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছিল ।

নয়া দিল্লি : প্রকাশিত ICSE দশম ও ISC দ্বাদশ শ্রেণির ফল (ICSE and ISC Result)। ICSE তে পাশের হার ৯৯.১৮ শতাংশ। অন্যদিকে, ISC-তে পাশের হার ৯৯.১৩ শতাংশ। ISC ও ICSE দু’টি ক্ষেত্রেই পাশের হারে এগিয়ে মেয়েরা। চলতি বছর প্রায় ২.৬ লক্ষ পরীক্ষার্থী আইসিএসই (দশম শ্রেণি) পরীক্ষায় এবং প্রায় ১.৫ লক্ষ পরীক্ষার্থী আইএসসি (দ্বাদশ শ্রেণি) পরীক্ষায় অংশ নিয়েছে। গত বছরও ৩০ এপ্রিলই আইসিএসই (ICSE Result 2026) এবং আইএসসি (ISC Result 2026) বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছিল । সরকারি পরিসংখ্যান অনুযায়ী, আইসিএসই (দশম শ্রেণি)-তে পাশের হার ছিল ৯৯.০৯ শতাংশ। আইএসসি (দ্বাদশ শ্রেণি) পরীক্ষায় সামগ্রিক পাশের হার ছিল ৯৯.০২ শতাংশ। সেক্ষেত্রে গত বছরের তুলনায় পাশের হার বেড়েছে। ISC তে দেশে প্রথম হয়েছে মেয়েই। পশ্চিমবঙ্গেরই বাসিন্দা।
ISC-তে দেশে প্রথম হয়েছে বাংলার মেয়ে অনুষ্কা ঘোষ। পানিহাটির বাসিন্দা। সেন্ট জেভিয়ার্সের ছাত্রী। জানা গিয়েছে, ৪০০-তে ৪০০ পেয়েছে অনুষ্কা ঘোষ। তবে, এখনও পুরো মেধা তালিকা পাওয়া যায়নি। একই নম্বর পেয়ে আরও অনেকে প্রথম স্থানে থাকতে পারে।
ছেলেদের থেকে এগিয়ে মেয়েরা
আইএসসি পরীক্ষা দিয়েছেন ৫৪ হাজার ১১৮ জন ছাত্র। ছাত্রী রয়েছেন ৪৯ হাজার ১৯৮ জন। সেখানে মেয়েদের পাশের হার ৯৯.৪৮ শতাংশ। ছাত্রদের পাশের হার ৯৮.৮১ শতাংশ। অন্যদিকে আইসিএসই পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লক্ষ ৩৭ হাজার ৫০৩ জন ছাত্র। ছাত্রীরা রয়েছেন ১ লক্ষ ২১ হাজার ২১৮। সেক্ষেত্রে, আইসিএসই পরীক্ষায় ছাত্রীদের পাশের হার ৯৯.৪৬ শতাংশ। মেয়েদের তুলনায় অনেকটাই পিছিয়ে ছাত্ররা। ICSE দশম শ্রেণির ছাত্রদের পাশের হার ৯৮.৯৩ শতাংশ।
কীভাবে দেখবেন রেজাল্ট ?
- CISCE-এর অফিসিয়াল ওয়েবসাইট cisceboard.org-এ গেলেই রেজাল্ট দেখতে হবে
- খুলে যাবে হোম পেজ। অপশন দেখাবে ICSE Result 2026 বা ISC Result 2026।
- ওই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা নতুন পেজ খুলে যাবে। প্রার্থীদের লগইন তথ্য দিতে হবে। লগইন তথ্যে থাকবে ইউনিক আইডি, ইনডেক্স নম্বর ও জন্ম তারিখ
- সব তথ্য দেওয়ার পর সাবমিট-এ ক্লিক করতে হবে। ফলাফল দেখা যাবে।
- ফলাফল যাচাই করার পর রেজাল্ট ডাউনলোড রাখতে হবে।
ডিজিলকারে আইসিএসই, আইএসসি পরীক্ষার ফলাফল কীভাবে দেখবেন?
- প্রথমেই ডিজি লকারের অফিসিয়াল ওয়েবসাইটে যান অথবা মোবাইল অ্যাপটি খুলুন।
- এরপর ড্যাশবোর্ডের এডুকেশন অপশনে যেতে হবে।
- ‘কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন (CISCE)’ নির্বাচন করুন।
- মার্কশিট বা পাশের সার্টিফিকেটের মতো প্রয়োজনীয় কাগজপত্র বাছাই করুন।
- পরবর্তী ধাপে যাওয়ার জন্য প্রয়োজনীয় বিবরণ পূরণ করুন।
- ভবিষ্যতের জন্য মার্কশিটটি ডাউনলোড করে রাখতে হবে।
