AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mohan Bhagwat: নিউইয়র্কে আজ RSS প্রধানের দুটি অনুষ্ঠান, লিঙ্কে ক্লিক করে দেখুন

Mohan Bhagwat in New York: আয়োজকদের দাবি, 'ইউনিভার্সাল ওয়াননেস সেলিব্রেশন' অনুষ্ঠানে আমেরিকার ৩৯টি অঙ্গরাজ্য থেকে ৫,০০০-এরও বেশি মানুষ যোগ দেবেন। পাশাপাশি ২৫০টিরও বেশি সংগঠন এই কর্মসূচির সঙ্গে অংশীদার হিসেবে যুক্ত রয়েছে। অনুষ্ঠানের আয়োজকদের বক্তব্য, এই কর্মসূচির মূল উদ্দেশ্য মানবিক ঐক্য ও পারস্পরিক বোঝাপড়া গড়ে তোলা এবং মুক্ত আলোচনার সুযোগ তৈরি করা।

Mohan Bhagwat: নিউইয়র্কে আজ RSS প্রধানের দুটি অনুষ্ঠান, লিঙ্কে ক্লিক করে দেখুন
মোহন ভাগবত (ফাইল ফোটো)Image Credit: PTI
| Updated on: Aug 29, 2026 | 5:03 PM
Share

নিউইয়র্ক: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উপলক্ষে একাধিক কর্মসূচিতে যোগ দিতে আমেরিকায় রয়েছেন RSS প্রধান মোহন ভাগবত। একাধিক কর্মসূচিতে বক্তব্য রাখছেন তিনি। শনিবার (২৯ অগস্ট) দুটো কর্মসূচিতে বক্তব্য রাখবেন। অনলাইনে আপনারা সরাসরি দুই কর্মসূচি দেখতে পাবেন।

কখন কোন কর্মসূচিতে থাকবেন আরএসএস প্রধান?

এদিন আমেরিকার নিউইয়র্কে দুটি কর্মসূচিতে থাকবেন মোহন ভাগবত। প্রথমে আমেরিকার স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটে ‘ওয়ান ওয়ার্ল্ড ওয়ান হিউম্যানিটি’ অনুষ্ঠানে বক্তব্য রাখবেন তিনি। ভারতীয় সময় রাত ৮টা ৫০ মিনিট। নিচের লিঙ্কে ক্লিক করে সেই অনুষ্ঠান দেখতে পারবেন।

অনুষ্ঠানটি দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন:

https://youtube.com/live/qVKBmf9kCDg?feature=share

এরপর নিউইয়র্কের ম্যাডিসন স্কোয়্যার গার্ডেনে ‘ইউনিভার্সাল ওয়াননেস সেলিব্রেশন’ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। স্থানীয় সময় দুপুর আড়াইটেয় অনুষ্ঠানটি হবে। ভারতীয় সময় রাত ১২টায় অনুষ্ঠানটি দেখতে পাবেন।

অনুষ্ঠানটি দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন:

https://www.youtube.com/live/p–vsqaVXMY?is=krmo_-fnr8aFp70N

আয়োজকদের দাবি, ‘ইউনিভার্সাল ওয়াননেস সেলিব্রেশন’ অনুষ্ঠানে আমেরিকার ৩৯টি অঙ্গরাজ্য থেকে ৫,০০০-এরও বেশি মানুষ যোগ দেবেন। পাশাপাশি ২৫০টিরও বেশি সংগঠন এই কর্মসূচির সঙ্গে অংশীদার হিসেবে যুক্ত রয়েছে।

মোহন ভাগবতের এই অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যেই নিউইয়র্কে রাজনৈতিক ও সামাজিক মহলে বিতর্ক তৈরি হয়েছে। RSS-র আদর্শ নিয়ে আপত্তি তুলে কয়েকটি নাগরিক অধিকার ও আন্তঃধর্মীয় সংগঠন অনুষ্ঠানের বিরোধিতা করেছে। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানিও জানিয়েছেন, তিনি এই জমায়েতকে সমর্থন করেন না। তবে ম্যাডিসন স্কোয়্যার গার্ডেনে ব্যক্তিগতভাবে বুক করা অনুষ্ঠান বাতিল করার মতো আইনি ক্ষমতা শহর প্রশাসনের রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে।

অন্যদিকে, অনুষ্ঠানের আয়োজকদের বক্তব্য, এই কর্মসূচির মূল উদ্দেশ্য মানবিক ঐক্য ও পারস্পরিক বোঝাপড়া গড়ে তোলা এবং মুক্ত আলোচনার সুযোগ তৈরি করা। গায়িকা মেরি মিলবেনের মতো সমর্থকরাও অনুষ্ঠানের পক্ষে সওয়াল করেছেন।

Follow Us
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা