AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sealdah Divison: ২৪ ঘণ্টা খোলা থাকবে টিকিট কাউন্টার, তৈরি হচ্ছে আধুনিক শৌচাগার, দুর্গাপুজোর প্রস্তুতি শুরু শিয়ালদহ ডিভিশনে

Eastern Railway Durga Puja Preparation: গত দুর্গাপুজোর সময় শিয়ালদহ স্টেশনে একদিনে প্রায় ২১ লক্ষ যাত্রীর ফুটফল হয়েছিল। এবার সেই অভিজ্ঞতার কথা মাথায় রেখে আগাম পরিকল্পনা করা হচ্ছে। পুজোর ভিড়ের সময় নির্দিষ্ট দায়িত্ব, জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া এবং দুর্যোগ মোকাবিলা নিয়ে কর্মী ও সুপারভাইজারদের ব্রিফিং দেওয়া হচ্ছে।

Sealdah Divison: ২৪ ঘণ্টা খোলা থাকবে টিকিট কাউন্টার, তৈরি হচ্ছে আধুনিক শৌচাগার, দুর্গাপুজোর প্রস্তুতি শুরু শিয়ালদহ ডিভিশনে
ফাইল ছবিImage Credit: Facebook
| Edited By: | Updated on: Aug 29, 2026 | 5:35 PM
Share

কলকাতা: দুর্গাপুজোর (Durga Puja) আর বেশিদিন বাকি নেই। প্যান্ডেলের কাজ থেকে শুরু করে প্রতিমা তৈরি… জোরকদমে প্রস্তুতি চলছে সর্বত্র। এদিকে, পুজোর সময় ভিড়ের কথা মাথায় রেখে ও যাত্রীদের সুবিধার্থে প্রস্তুতি নিতে শুরু করেছে পূর্ব রেল। শিয়ালদহ ডিভিশনে (Sealdah Division) লক্ষ লক্ষ যাত্রীর নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ভিড় নিয়ন্ত্রণ থেকে পরিকাঠামো উন্নয়ন একাধিক পদক্ষেপ করা হচ্ছে।

শনিবার রাজীব সাক্সেনা, ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (DRM), শিয়ালদহ-এর নেতৃত্বে ভিডিও কনফারেন্সিং (VC)-এর মাধ্যমে একটি উচ্চপর্যায়ের প্রস্তুতি ও পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই পুজোর প্রস্তুতি নিয়ে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিয়ালদহে রেকর্ড ভিড়ের প্রস্তুতি

গত দুর্গাপুজোর সময় শিয়ালদহ স্টেশনে একদিনে প্রায় ২১ লক্ষ যাত্রীর ফুটফল হয়েছিল। এবার সেই অভিজ্ঞতার কথা মাথায় রেখে আগাম পরিকল্পনা করা হচ্ছে।

২৪ ঘণ্টা টিকিট পরিষেবা

শিয়ালদহ ও কলকাতা স্টেশনের সমস্ত টিকিট কাউন্টার ২৪×৭ চালু থাকবে। ব্যস্ত সময়ে অতিরিক্ত বুকিং ক্লার্ক মোতায়েন করা হবে।

ATVM ও HHT-এর ব্যবহার

২৪ ঘণ্টা ATVM পরিষেবা এবং ফ্যাসিলিটেটর রাখা হবে। ভিড়ের মধ্যেই HHT ব্যবহার করে টিকিট দেওয়ার ব্যবস্থা থাকবে।

ভিড় নিয়ন্ত্রণে RPF

প্ল্যাটফর্ম, প্রবেশ ও বাহির পথে যাত্রীদের লাইন ও চলাচল নিয়ন্ত্রণ করবে RPF। CCTV-র মাধ্যমে ভিড়ের উপর নজর রাখা হবে। এছাড়া, প্রবেশ-বাহির পথ আলাদা করার পরিকল্পনা করা হয়েছে।

শিয়ালদহে মেল/এক্সপ্রেস জ়োন

সদ্য চালু হওয়া সেন্ট্রাল গেট মেল/এক্সপ্রেস যাত্রীদের জন্য পৃথক প্রবেশ ও বাহির পথ হিসেবে ব্যবহার করা হচ্ছে।

দমদমে যাত্রী এলাকা বাড়ছে

প্ল্যাটফর্ম ৪ ও ৫-এর দিকের বুকিং কাউন্টার সরিয়ে আরও বড় যাত্রী এলাকা তৈরি করা হচ্ছে।

তিন স্টেশনে আধুনিক শৌচাগার

যাত্রী পরিষেবা ও পরিচ্ছন্নতা বাড়াতে শিয়ালদহ, বালিগঞ্জ ও দমদমে আধুনিক শৌচাগার কমপ্লেক্স তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

বিধাননগর সাবওয়ের উন্নয়ন

সাবওয়েতে প্রয়োজনীয় সংশোধন ও পরিকাঠামোগত উন্নয়নের কাজ করা হচ্ছে, যাতে পুজোর সময় যাত্রীদের চলাচল নিরাপদ হয়।

সাইনেজ ও তথ্যব্যবস্থা

যাত্রীদের পথনির্দেশ দিতে পর্যাপ্ত সাইনেজ ও ট্রেন ইনফরমেশন বোর্ড রাখা হবে।

জরুরি পরিস্থিতির প্রস্তুতি

জরুরি এক্সিট, চিকিৎসা পরিষেবা ও দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখা হচ্ছে।

কর্মীদের প্রশিক্ষণ

পুজোর ভিড়ের সময় নির্দিষ্ট দায়িত্ব, জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া এবং দুর্যোগ মোকাবিলা নিয়ে কর্মী ও সুপারভাইজারদের ব্রিফিং দেওয়া হচ্ছে।

শিয়ালদহের DRM-এর নির্দেশ

শিয়ালদহের DRM রাজীব সাক্সেনার নির্দেশ,  পুজোর ভিড় শুরু হওয়ার আগেই সমস্ত পরিকাঠামোগত কাজ শেষ করার উপর জোর দিয়েছেন। মূল লক্ষ্য হল ভিড় নিয়ন্ত্রণ, উন্নত টিকিটিং ব্যবস্থা, পরিকাঠামো উন্নয়ন, যাত্রী সুবিধা এবং জরুরি পরিষেবার সমন্বয়ের মাধ্যমে পুজোর সময় দর্শনার্থীর নিরাপদ যাতায়াত নিশ্চিত করা।

Follow Us
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা